ক্যান্টনে নিরিবিলি
০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এইখানে এলে মনে হয় তুমি
সবচেয়ে বেশি নেই।
তোমাকে ক্ষণিক পাবার জন্য
এখানেই তবু আসি,
মুগ্ধ পরান যতদূর চায়
ততদূর ভালবাসি।
একটি চেয়ারে উবু হয়ে থাকে
টেবিলে মুখের মতো,
মনে পড়ে যায় নতমুখী তুমি
চুম্বনে কম্পিত।
এইখানে এলে মনে হয় তুমি
সবচে বেশি নেই।
ভীরু হাতে কতো আদর শিখেছি
এইখানে এলে বুঝি,
কতো বেদনার ভালোবাসা নিয়ে
তোমাকেই তবু খুজিঁ।
প্রাণ গুজেঁ দিই ছবির ভিতরে
আগুনে পোড়াই হাত,
করতল খোজেঁ মৎস্যকন্যা
তুমি যদি একেঁ দাও।
এখানে এলেই মনে হয় তুমি
স্তব্ধ প্রতিমা, স্মৃতি।
এইভাবে রোজ বসে থাকি একা
জেসমিনে ডোবে ঠোঁট
ইঁদুরের মতো কেটে কেটে খাই
বিরহের করপুট।
তুমি নেই তাই কমেছে আদর
শুধায় না কোন জন,
আমার চেয়ে ভালবেসেছিল
নিরিবিলি ক্যান্টন?
এইখানে এলে মনে হয় তুমি
সবচেয়ে বেশি নেই।
নির্মলেন্দু গুন
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন
শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুন