আমার প্রিয় পোস্ট

রিজওয়ানুল ইসলাম রুদ্র

মহাকবি সমুদ্র গুপ্তের কবিতা : প্রতিহিংসা

১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:০৭

শেয়ার করুন:                   Facebook

তোমার দুধের বাটিতে আমি
বেড়ালের সাদা লোম মিশিয়ে দেবো
চোখে ফুঁক দেবো ঢুকিয়ে দেবো ভুরু

পায়ের তালুতে গুল লাগিয়ে
পিঁপড়া লেলিয়ে দেবো
শুকনো চুলের মধ্যে
পাকা খাগড়ার গোটা ছড়িয়ে
ডলে দেবো আচ্ছা মতোন

পাঁজরের একটু উপরে, পিঠের বেকায়দা স্থানে
বিছুটির পাতা ঘষে দেবো
কানের লতির মধ্যে কাঁচা লংকা ভেঙে দেবো

নাভির ওপর শুকনো ধান রেখে
পা দিয়ে ডলে ডলে চাল করবো
তোমার দাম্পত্য ঝগড়ার সময়
হেঁসেলে লবণ ছিটাবো
পাকা ধানে মই দেবো, তোমার
বাড়া ভাতে ছিটিয়ে দেবো ছাই
মনে নাই
তুমি আমার স্বপ্নের বাড়ির উঠানে
দুঃস্বপ্নের কুকুর ছেড়েছ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সমুদ্র গুপ্ত কবিতা ;
প্রকাশ করা হয়েছে: প্রিয় কবিদের কবিতা  বিভাগে ।

 

  • ১২ টি মন্তব্য
  • ১৪২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:১০
comment by: রুখসানা তাজীন বলেছেন: কী নিদারুণ হুমকি!!!!
২. ১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:১৭
comment by: কৌশিক বলেছেন: মহাকবি টাইটেল লাগিয়ে কি সম্মান দিলেন? কবি কি এই সম্মানের জন্য মুখিয়ে আছে!
৩. ১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:১৭
comment by: কৌশিক বলেছেন: সমুদ্র গুপ্ত - এই পরিচয় অনেক বেশি অনবদ্য - অনেক মহাকবি আছেন, সমুদ্র গুপ্ত হয়তো কেউ হবেন না।
৪. ১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২২
comment by: কালপুরুষ বলেছেন: বিপরীত মেরুর ভাবনা। প্রতিহিংসা বটে।
৫. ১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২৭
comment by: সততার আলো বলেছেন: খাইছে রে....
৬. ১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৭
comment by: রাইহান বলেছেন: বুঝতে পারছি ভাইজানের আবেগ টস টস করে ঝরে পড়ছে। মরার পর টাইটেল লাগানো খুবই বাঝে অভ্যাস।
১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:১৫

লেখক বলেছেন: Read the poem, not the title.

৭. ১৯ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
comment by: স্বাক্ষর শতাব্দ বলেছেন: মহাকবি বলার কি দরকার ছিল?
১৯ শে জুলাই, ২০০৮ রাত ৯:৪৪

লেখক বলেছেন: আমার মনে হয়েছে উনি মহান কবি। তাই বলেছি। এত ভয় কীসের ?

৮. ১৯ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬
comment by: দস্যু বনহুর বলেছেন: মহাকবি বইলা কি টিটকারী মারার দরকার ছিল না। সামোয়ারে কি আবালের সংখ্যা বাড়তেছে?
১৯ শে জুলাই, ২০০৮ রাত ৯:৪২

লেখক বলেছেন: দুঃখিত মহাকবি কোনো টিটকারী সেইটা জানা ছিলো না। কোন সাহিত্য শাস্ত্রে লেখা আছে ! যতসব পণ্ডিত ! আর এটা আমার ব্লগ, আমার ভারচুয়াল স্পেস ( অন্তত এই জায়গাটুকু)। আবাল এর মতো প্রশ্ন আপনি করছেন।

৯. ২৭ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:২৩
comment by: অনার্য তাপস বলেছেন: ধন্যবাদ কবিতাটার জন্য। প্রিয় পোস্টে থাকলো।

 



 


ছুঁড়ে দাও ঐ নৈঃশব্দের বিমর্ষ গীটার...

তার বার্তা : rudrathesophist@yahoo.com...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭৪২১