আমার প্রিয় পোস্ট

গুলশান-বনানী, ফ্যাশন-মডেলিং কিংবা একজন কাঁচা কিশোরীকে ঘষে-মেজে 'পণ্য' বানানো

৩১ শে জুলাই, ২০১০ রাত ১:৩৪

শেয়ারঃ
0 27 0

১.

বিশ্বায়নের এই যুগে মানুষ কেবলই হাঁটছে উন্নয়নের দিকে। প্রগতির দিকে। অর্থ আর লালসায় আক্রান্ত মানুষ পরিব্যস্ত ফ্ল্যাটকেন্দ্রিক জীবনধারায়। ক্রমশ হারিয়ে যাচ্ছে মূল্যবোধ। ক্ষয়ে যাচ্ছে বিবেক। অর্থ প্রাপ্তির লোভে বিলাসি মানুষ পা বাড়াচ্ছে অন্ধকারের দিকে... অন্ধকারের স্বরূপ বুঝেও সে না বোঝার ভান করছে... হারাচ্ছে আলোর পথ! বিশেষত মেয়েদের কথাই বলছি। মিডিয়ায়, বিশেষত ফ্যাশন-মডেলিং এর আলোকিত জগতে একজন নারী কিংবা কিশোরি ব্রেইন ওয়াশড্ হয়ে কতটুকু যোগ্য সম্মান নিয়ে বেঁচে থাকেন? একজন নারী লোলুপ ফটোগ্রাফার কিংবা প্রডাকশন হাউসের লাল কুত্তাদের মিছিলে কতটুকুই বা সংযত থাকবেন ...

২.

এটা নিয়ে গভীরভাবে ভাবার সময় চলে এসেছে। বাংলাদেশ দ্রুত ফ্যাশন কিংবা মডেলিংয়ে প্রগ্রেস করছে। এতে কারো আপত্তি নেই। বিশ্ব চাচ্ছে নারী পণ্য হোক। ম্যাগাজিন কিংবা পত্রিকার পাতায় অর্ধবসনা কিংবা নগ্ন নারীর ছবি। যেখানে হয়তো-বা মোবাইল ফোনসেট না, নারীই মূলত পণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর বিনিময়ে হাতে তুলে দেয়া হচ্ছে টাকা। কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে নিমিষেই রোবট বানিয়ে ফেলা হচ্ছে একজন কিশোরি কিংবা উঠতি মডেলকে! সেই মহার্ঘ্য চুক্তিপত্রে অনেক সময় ব্যক্তিগত সময় কাটানোর চুক্তিও উঠে আসছে... একজন মডেল হিসেবে ক্যারিয়ার গড়তে হলে হায়েনার খপ্পরে পড়ে সতীত্ব হারাবে নাকি নারী? নাকি অর্ধনগ্ন পোশাক পরে নিজেকে বিকিয়ে দিবে টাকার বিনিময়ে? তার মানে এই না বাংলাদেশ পিছিয়ে থাকবে। তবে পণ্য হিসেবে মিডিয়ায় কেন নারীকে উপস্থাপন করা হবে পত্র-পত্রিকায়? আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি, কয়েকজন ছাড়া সবাই একটা স্বপ্ন নিয়ে মডেলিং এর রূপালি (নাকি অন্ধকার!) জগতে প্রবেশ করে। কিন্তু মিডিয়ার গ্রেট পার্সোনালিটিদের নোংরামি দেখে নিজেও নোংরা হতে বাধ্য হয়। একটা মেয়ে যে কখনো হার্ড ড্রিংকস চেখে দেখেনি, সে অন্য মডেল কিংবা মিডিয়া পিপলদের দেখাদেখি ড্রিংক করবে কিংবা সিগারেট ধরাবে তার 'হট' কিংবা 'গর্জিয়াসনেস' গ্রো করার জন্য! এছাড়াও ঢাকা শহরে নিত্য-নতুন মিডিয়া হাউস, ফ্যাশন হাউসের সংখ্যা বেড়েই চলেছে। মডেলিং এর ছদ্মবেশে কুরুচিপূর্ণ পোশাক পরিয়ে পুরুষতান্ত্রিক সমাজে নারী পরিচিত হচ্ছে 'পণ্য' হিসেবে। নিঃসন্দেহে এটা দুঃখজনক!

৩.

একজন বহুল সমালোচিত ফটোগ্রাফার তার স্টুডিওতে উঠতি বয়সী কিংবা মডেল হবার আশায় মগ্ন মেয়েদের নানাভাবে জিম্মি করে নগ্ন ছবি তোলেন এবং মেয়েটার শরীর পাওয়ার স্বার্থে তার ক্যারিয়ার গড়ার দায়িত্বও নেন! ইউরো কোলার চেয়ারম্যান এ ধরণের কুকীর্তি করে বিখ্যাত (!) হয়ে গেছেন। প্রশ্ন হলো- এটা কী ধরণের অসুস্থ মানসিকতা? আমরা তাহলে কীভাবে মেয়েদের নিরাপত্তা আশা করি? হট ড্যান্স শো, ডিজে পার্টি, ফ্যাশন, ইয়াবা-আইস পিল তো আধুনিকতার নাম দিয়েই চলে এসেছে! কিন্তু দুর্ঘটনা কিংবা মূল্যবোধের অবক্ষয় কি তাতে কমে গেছে? মোটেও না। বরং বেড়েছে। সৌদি আরবে বোরকা পরে মেয়েরা ফ্যাশন শো করে। সেখানেও নারীত্বের অবমাননাই করা হয় বৈকি! মেয়েরা মিডিয়ায় ঢুকবে... নায়িকা হবে... একজন মডেল হবে... কিন্তু মিডিয়ায় মেয়েদের এভাবে ব্যবহার করে, ক্যারিয়ার গড়ার প্রতিশ্রুতি দিয়ে তার নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করাটা কবে দূর হবে?

৪.

সাহিত্য যদি জাতির দর্পণ হয়ে থাকে তাহলে মিডিয়াও প্রতিনিধিত্ব করে একটি দেশের, একটি সভ্য জাতির। ক্রমশ ওয়েস্টার্নাইজড্ হতে থাকা বাংলাদেশ, রাজধানী ঢাকার মিশ্র সংস্কৃতি জেঁকে বসেছে তরুণ প্রজন্মকে। ফ্যাশন-মডেলিং কিংবা এডফার্মগুলোকে সঠিক ভাবে পরিচালিত করা দরকার। প্রয়োজনে সরকারকে পদক্ষেপ নিতে হবে। কারণ এই বিষয়টার সরকারের নেগলেজেন্সি ভালোই আছে। তাই হাবিজাবি ফটোগ্রাফার কিংবা ফ্যাশন হাউসের মালিকরা ব্যবসা করে খাচ্ছে! প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীকেও সতর্ক থাকতে হবে...

৫.

এক ধরণের অসুস্থ মানসিকতা নিয়ে বেড়ে উঠছি আমরা। রুম ডেট, ফোন সেক্স, থ্রি-এক্স, ড্রাগস... ইয়াবা! আর কত অবক্ষয়ের দিকে... পাশ্চাত্যের নোংরামির দিকে ঝুঁকবে এই প্রজন্ম?

এই প্রশ্নের উত্তর কে দিবে?


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মডেলফ্যাশন ;
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১০ রাত ২:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ৩১ শে জুলাই, ২০১০ রাত ১:৪২
নষ্ট ছেলে বলেছেন: কি যে বলেন এটাই তো আধুনিকতা! যে যত বেশি শর্ট কাপড় পড়বে সে তত বেশি স্মার্ট!!
৩১ শে জুলাই, ২০১০ রাত ২:৪৪

লেখক বলেছেন: ধারণাটা যে ভুল সেটা আপনার আমার মতো সবাই বোঝে!

৩. ৩১ শে জুলাই, ২০১০ রাত ১:৪৭
পলাশ আহমেদ বলেছেন: আধুনিক প্রেমিক প্রেমিকারা আপনার এই কথা শুনলে ......খবর আছে। আপনার পুরুষত্ত নিয়েও প্রশ্ন তুলতে পারে।
৩১ শে জুলাই, ২০১০ রাত ২:৪৬

লেখক বলেছেন: যে যেরকম মানসিকতার...

৪. ৩১ শে জুলাই, ২০১০ রাত ১:৪৯
নুরুন নেসা বেগম বলেছেন: বিশ্বায়ন, আপনাপন। অনেকে ইচ্ছার বিরুদ্ধে, অনেকে স্বেচ্ছায়।
৫. ৩১ শে জুলাই, ২০১০ রাত ১:৫২
ইচ্ছেফড়িং বলেছেন: ধুরো দুই একটা ছবি টবি না দিলে এই পোস্টের মর্মার্থ পাব্লিক বুঝবে কেম্নে!! কিছু ছবি লাগান, ভাল কইরা বুঝন দরকার।
৬. ৩১ শে জুলাই, ২০১০ রাত ১:৫৩
বালক বন্ধু বলেছেন: ভাই অনেক সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন।
সচেতন হবার এখনই সময়।

দুঃখের কথা কি জানেন ভাই নারীর এই পণ্য হওয়াকে অনেকে নারীর স্বাধীনতার সাথে তুলনা করেনে। তাই এই নিয়ে যখনই কথা বলতে যাই তখনই অনেকে মন্তব্য করে আমি নারীর স্বাধীনতায় বিশ্বাসী নই!

কি আর বলবো। আমরা পচে না যাওয়ার আগ পর্যন্ত নিজেদের ভুল বুঝি না।

আমরা সবাই সচেতন সুশিল সমাজ। |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-)
৩১ শে জুলাই, ২০১০ রাত ২:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ। নারীর স্বাধীনতা-পরাধীনতার বিষয়টা এখানে তুলে ধরা হয়নি। নারী কীভাবে পণ্য হিসেবে প্রদর্শিত হচ্ছে সেটাই বিবেচ্য।

৭. ৩১ শে জুলাই, ২০১০ রাত ১:৫৫
রাতমজুর বলেছেন: নারীত্বের মাপকাঠি নারীদেরই ঠিক করতে দেন।
৩১ শে জুলাই, ২০১০ রাত ২:৪৭

লেখক বলেছেন: সেটাতে বাধা কোথায়... একজন পুরুষ কী নারীসংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে লিখতে পারে না?

৮. ৩১ শে জুলাই, ২০১০ রাত ১:৫৭
এবং আব্দুল্লাহ বলেছেন: আগুন পোস্ট। জাজাকাল্লাহ।
৯. ৩১ শে জুলাই, ২০১০ রাত ২:০২
তামজীদ বলেছেন: একটা প্রবাদবাক্য - চোরে না শুনে ধর্মের কাহিনী...
একটা বাগধারা - উলুবনে মুক্ত ছড়ানো
এক চৈনিক উপকথা - তুমি যেখানেই মিষ্টি রাখনা কেন, পিপড়া আসবেই, নারী হলো মিষ্টির মত, যেখানেই রাখনা কেন পুরুষ তাকে খুঁজে বের করবেই...
এখন যে যা বুঝে নিন!
৩১ শে জুলাই, ২০১০ রাত ২:৪৮

লেখক বলেছেন: এ ধরণের বহু প্রবাদবাক্য, বাগধারা, উপকথা যেমন আছে তেমনি মানুষকে সঠিকটা বুঝানোর মধ্যেও আনন্দ আছে! ধন্যবাদ।

১০. ৩১ শে জুলাই, ২০১০ রাত ২:০২
অসম্ভব০০৯ বলেছেন: আমরা পচে না যাওয়ার আগ পর্যন্ত নিজেদের ভুল বুঝি না ...ঠিক কথা
১১. ৩১ শে জুলাই, ২০১০ রাত ২:১৯
বেনামে ব্লগাই বলেছেন: নারী আজ পণ্য হতেই চায়. তারা এটাকে সাধীনতা মনে করে. তারা হয়তো নিজেরা ও জানে না যে তারা পণ্য হয়ে যাচ্ছে অথবা জেনেও তারা না জানার ভান করছে. মনে করে পুরুষরা পারলে, অন্য দেশের মেয়েরা পারলে আমরা কেন নয়.

এখন আর কেউ নৈতিকতার ধার ধরে না. সবাই উপরে উঠতে চায় তা যেকোনো মূল্যেই হোকনা কেন. যেখানে তারা মানুষ খুন করতে ও পিছ পা হবে না ঐখানে নিজের শরীর ও খুবই সামান্য.

পাশ্চাত্য'র দেশ থেকে ভালো গুনগুলো নিতে না পারলে ও খারাপ গুলো ঠিকই নিয়ে নিচ্ছে আজকালকার আধুনিক মনের এই মেয়েরা.

বঙ্কিম অথবা প্রমথ চৌধুরীর কে যেন একজন বলে গেছে(ঠিক মনে করতে পারছি না)

"ব্যধী সংক্রামক স্বাস্থ্য নয়."
৩১ শে জুলাই, ২০১০ রাত ২:৪৯

লেখক বলেছেন: প্রমথ চৌধুরী। ধন্যবাদ এবং সহমত।

১২. ৩১ শে জুলাই, ২০১০ রাত ২:২১
রোকসানা লেইস বলেছেন: প্রফেশনাল সঠিক কোন নিয়ম নাই , মালিকদের মেয়েদের হেয় করে দেখার প্রবনতা যথেচ্ছা ব্যবহারের সুযোগ করে দেয়। অন্যদিকে মেয়েরা অর্থনৈতিক কারণে বা প্রচারের নেশায় সব কিছু মুখ বুজে সয়ে যায়। যারা এরকমটা চায় না তারা সঠিক ভাবে জানেনা কোথায় কি ভাবে বিচার পাবে।
প্রতিটা বিষয়ে নিয়ম এবং তা পালনের জন্য দল মত র্নিবিশেষে মানুষের মূল্যায়ন করলে অবমূল্যায়নের সুযোগ নেয়া সহজ হতো না।
৩১ শে জুলাই, ২০১০ রাত ২:৩২

লেখক বলেছেন: সহমত।

১৩. ৩১ শে জুলাই, ২০১০ রাত ২:৫০
রাতমজুর বলেছেন: সাবধান করলাম শুনলেন না, কপাল খারাপ হলে নারীবাদীরা এসে পিটিয়ে যাবে।
১৪. ৩১ শে জুলাই, ২০১০ সকাল ৯:১১
স্বাধীন শোয়েব বলেছেন: বালক বন্ধু wrote: দুঃখের কথা কি জানেন ভাই নারীর এই পণ্য হওয়াকে অনেকে নারীর স্বাধীনতার সাথে তুলনা করেনে। তাই এই নিয়ে যখনই কথা বলতে যাই তখনই অনেকে মন্তব্য করে আমি নারীর স্বাধীনতায় বিশ্বাসী নই!

কি আর বলবো। আমরা পচে না যাওয়ার আগ পর্যন্ত নিজেদের ভুল বুঝি না।
১৫. ৩১ শে জুলাই, ২০১০ সকাল ৯:৫৮
হাসান খা বলেছেন: ভাই, একেব্বারে মনের কথাগুলো বলেছেন।

আমাদের নারীদের পণ্য বানানো হচ্ছে সুকৌশলে ...তাদের এমনই খ্যাতি পাইয়ে দেবার নেশায় বুদ বানিয়ে রেখেছে....তারা কিসের বিনিময় কি নিচ্ছে তা বুঝতে পারছে না। দোষ তো আমাদেরও আছে এই যে সেভিং ক্রিম এ তো ছেলেদের ব্যাবহার্য জিনিষ এর প্রচারেও নারী....ওফ।। মেয়েদের নিজেদের সন্মান নিজেদেরই রাখতে হবে। হ্যা...নারীদের হয়ত এককালে বদ্ধ ঘরে রাখা হয়েছিল...এখন তারা বাইরে আসবে আসুক...সেটা কি হওয়া উচিৎ নিজের সৌন্দর্য দেখিয়ে টাকা উপার্জনের জন্য। মেয়ে বলি আর ছেলেই বলি কারোরই উচিৎ না নিজেদের সৌন্দর্য সামান্য কিছু টাকার বিনিময়ে বিক্রি করা।
৩১ শে জুলাই, ২০১০ দুপুর ১:০০

লেখক বলেছেন: সহমত এবং আপনাকেও +

১৬. ৩১ শে জুলাই, ২০১০ সকাল ১০:২৪
ভাবসাধক বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: কি যে বলেন এটাই তো আধুনিকতা! যে যত বেশি শর্ট কাপড় পড়বে সে তত বেশি স্মার্ট!!

খুলতে খুলতে সরাসরি বিছা......................য়
১৭. ৩১ শে জুলাই, ২০১০ দুপুর ২:৪৬
সাব্বির শওকত শাওন বলেছেন: বালক বন্ধু বলেছেন: ভাই অনেক সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন।
সচেতন হবার এখনই সময়।
৩১ শে জুলাই, ২০১০ রাত ১০:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৮. ৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৩:২৭
লুথা বলেছেন: চোরে না শুনে ধর্মের কাহিনী...
০১ লা আগস্ট, ২০১০ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: সত্য কথা...

১৯. ০২ রা আগস্ট, ২০১০ রাত ১১:০৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: যারা নারীদের জন্য কাজ করেন তাদের অনুরোধ করছি, আপনারা নারীদের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করুন, যাতে তারা নিজেরা নিজেদের সম্মান করতে শেখে। নয়তো নারী কখনোই সম্মান পাবে না।
০২ রা আগস্ট, ২০১০ রাত ১১:৫৪

লেখক বলেছেন: সহমত

০২ রা আগস্ট, ২০১০ রাত ১১:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

২১. ০৩ রা আগস্ট, ২০১০ রাত ১২:৪৪
ইঞিঃ মশিউর রহমান বলেছেন: ভারতীয় টিভি চ্যানেলগুলি আজকের এই পরিস্থিতির জন্য আনেক আংশে দ্বায়ী। এই চ্যানেলগুলোর প্রচার আমাদের দেশে বন্ধ করা হোক।
২২. ০৩ রা আগস্ট, ২০১০ রাত ১২:৫৫
শেলী বলেছেন: আমাদের নারীদের ব্যক্তিত্ব তৈরী করা হয়না ছোট থেকেই। তাই নারীরা তাই করে যা পুরুষরা চায়। তবে আমার অবাক লাগে যে পাশ্চাত্যে যেখানে নারীরা উপায় না পেয়ে এগুলি করে,আমাদের দেশে তা কেন করে।
০৩ রা আগস্ট, ২০১০ ভোর ৪:২১

লেখক বলেছেন: অর্থ লালসা কিংবা তাদেরকে ভুল পথে পরিচালিত করছে ফ্যাশন জগতের, শোবিজ জগতের চাটুকার মানুষেরা... এমনকি এইসব লাইনের একজন নারীও আরেকজনের বিপদ ডেকে আনছে!

২৩. ০৭ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:২২
কার্ল মার্কস বলেছেন: ভালো বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ। কিন্তু সময়টাও কম জটিল না। এমন একটা সময় যেখানে অনেকেই মনে করে টাকাই সব। তার উপর অপদার্থ গণমাধ্যম তো নোক্তা হিসেবে আছে, আছে অথর্ব নারী বাদী নামে আরো কিছু পদার্থ। আর্টের নামে, অর্থ লিপ্সায়, মনুষত্ব'র সন্মান না করায়, ভোগবাদের আগ্রাসন সব মিলিয়ে পঁচন...
২৪. ১৫ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৩১
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: দামি মোবাইল ফোন , ভাল রেষ্টুরেণ্টে খাবার, দামি গাড়িতে ঘোরা কে ছাড়তে চায় ? "আমি সব বুঝিয়া অবুঝ রইলাম বুঝের সাগরে" বিষয়টা এই রকম ।
২৫. ১৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:০২
প্লাস_মাইনাস বলেছেন: আমি সব বুঝিয়া অবুঝ রইলাম বুঝের সাগরে
২০ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৫৩

লেখক বলেছেন: সহমত... সস্তা অশ্লীল মিউজিক ভিডিও কিংবা নাটকগুলো নারীদের ব্যবহার করছে। এর সাথে জড়িত কিছু ফটোগ্রাফার ও ফ্যাশন হাউসের নারী-ব্যবসায়ীরা। রুখে দাঁড়াতে হবে এদের বিরুদ্ধে...

২৭. ১৮ ই অক্টোবর, ২০১০ রাত ১:১১
শ।মসীর বলেছেন: লাভ নাই বলে, নিজে নস্ট হতে চাইলে কে বাঁচাইবো....
২৮. ১৮ ই অক্টোবর, ২০১০ রাত ১:১৭
দ্য বেঙ্গলি টাইমস ডটকম বলেছেন: রোকসানা লেইস বলেছেন: প্রফেশনাল সঠিক কোন নিয়ম নাই , মালিকদের মেয়েদের হেয় করে দেখার প্রবনতা যথেচ্ছা ব্যবহারের সুযোগ করে দেয়। অন্যদিকে মেয়েরা অর্থনৈতিক কারণে বা প্রচারের নেশায় সব কিছু মুখ বুজে সয়ে যায়। যারা এরকমটা চায় না তারা সঠিক ভাবে জানেনা কোথায় কি ভাবে বিচার পাবে। প্রতিটা বিষয়ে নিয়ম এবং তা পালনের জন্য দল মত র্নিবিশেষে মানুষের মূল্যায়ন করলে অবমূল্যায়নের সুযোগ নেয়া সহজ হতো না।

সহমত।
চমৎকার পোস্ট। আপনাকে ধন্যবাদ।
www.thebengalitimes.com
২০ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৫৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২৯. ২৩ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৩
কালকুট বলেছেন: লেখের সাথে সহমত।
২৮ শে আগস্ট, ২০১১ রাত ৮:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ১.০১৪৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পুরনো ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে দেখি-
আমরা এখনো অন্ধকারেই রয়ে গেছি!

ই-মেইল : রিজওয়ানুলরুদ্র@এওএল.কম
© ২০১২ বাংলাদেশ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ