somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামিক ফাউন্ডেশনে শর্ট পোশাকে ডিস্কো ড্যান্স ???

২৮ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কয়েক দিন আগে ইংল্যান্ডের রানি একটি মসজিদ পরিদর্শনে যান। ইসলামের প্রতি সম্মান প্রদর্শনের জন্য তিনি পোশাক পরিবর্তন করে নিজেকে ভালভাবে কাপড়ে আবৃত করে মসজিদে প্রবেশ করেন।

ইন্দোনেশিয়াও ওবামার স্ত্রী একই ভাবে একটি মসজিদ পরিদর্শনে করেন। পোশাকের শালিনতার সংগা একেক জায়গায় একেক রকম। এ নিয়ে বিতর্ক্ব লাভ নেই। তবে আজ একটা সংবাদে অনেক অবাক হলাম।

ইসলামিক ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে ওয়েস্টার্ন ধাঁচের নৃত্য পরিবেশনকে কেন্দ্র করে তোলপাড় চলছে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে গতকাল সকালে এই নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ইসলামি ভাবধারা ও মূল্যবোধ বিরোধী অশ্লীল নাচ প্রদর্শনের অভিযোগে ফাউন্ডেশন পরিচালনা বোর্ডের চারজন গভর্নর তাৎক্ষণিক অনুষ্ঠান বর্জন করেন। ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত দর্শক ও ইমামরাও। প্রধানমন্ত্রী দেশে ফিরলে এ বিষয়ে নালিশ দেয়ার ঘোষণা দেন ক্ষুব্ধ গভর্নররা। তারা বলেন, এর আগে কাঙ্গালিনী সুফিয়ার গানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশনের ইমেজ ক্ষণ্ন্ন করেছে। নষ্ট করেছে সংস্থার ভাবধারা। তবে ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, বিদেশী ছেলেমেয়েরা তাদের দেশের কালচার অনুযায়ী নাচগান করেছে। অঙ্গভঙ্গি করেছে। তাতে দোষের কিছু হয়েছে বলে আমি মনে করি না। ফাউন্ডেশনের এক কর্মকর্তা জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩০ জন শিক্ষার্থী ইসলাম সম্পর্কে সম্যক ধারণা লাভ করার জন্য ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শনে আসেন। তাদের সম্মানে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষার্থীরা হামদ-না’ত পরিবেশন শেষে তা ইংরেজিতে ব্যাখ্যা করে তাদের শোনানো হয়। এক পর্যায়ে দর্শকরা যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের কাছে তাদের প্রার্থনা সঙ্গীত শোনার আবদার করেন দর্শকরা। কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল প্রার্থনা সঙ্গীতের পরিবর্তে তাদেরকে ডিস্কো ড্যান্স করার কথা বলেন। যুক্তরাষ্ট্রের ছেলেমেয়েরা তৎক্ষণাত শর্ট পোশাকে তাদের দেশীয় স্টাইলে নাচ ও গান শুরু করে। ঘটনার আকস্মিকতায় ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের গভর্নর বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মেসবাহুর রহমান চৌধুরী, সাবেক সচিব আজিজুর রহমান, সিরাজুল ইসলাম, গোলাম মাওলা নকশবন্দিসহ উপস্থিত ইমামরা বিব্রতবোধ করেন। আলেমদের দু’একজন প্রতিবাদও করেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় মেসবাহুর রহমান চৌধুরীসহ অনেকেই দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মেসবাহুর রহমান চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ একটি অনুষ্ঠানে এ ধরনের উলঙ্গ নৃত্যের আয়োজন করে প্রতিষ্ঠানের ভাবমর্যাদাকে বিনষ্ট করা হয়েছে। তিনি বলেন, ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে আমরা এটা মেনে নিতে পারি না। প্রধানমন্ত্রী দেশে ফিরলে এ বিষয়ে নালিশ করবেন বলে জানান তিনি। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের আরেক গভর্নর গোলাম মাওলা নকশবন্দি বলেন, ঘটনাটি সত্যি অপ্রত্যাশিত। আমরা যারা এ ধরনের নৃত্য দেখতে অভ্যস্ত নয় তাদের কাছে এটা বেশ লজ্জারও বিষয়। তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মতো একটি জায়গায় এবং একটি ইসলামিক অনুষ্ঠানে কার ইঙ্গিতে কার অনুমতি এই নৃত্য প্রদর্শন হয়েছে তার তদন্ত হওয়া দরকার। উপস্থিত আলেম সমাজ এই নাচ দেখে বিব্রত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
ফাউন্ডেশনের আরেক গভর্নর আজিজুর রহমান বলেন, ঘটনাক্রমে তখন আমি বাইরে চলে আসি। তবে ইসলামিক ফাউন্ডেশনের মতো জায়গায় এরকম কিছু হতে পারে তা আমার বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে।


সুত্র: মানব জমিন ২৮/১১/২০১০

প্রশ্ন হল যে সব বিষয়ে বিতর্ক উঠবে কে বার বার সে গুলোই করা হয়? কার স্বার্থে কি উদ্দেশ্যে ?????
২৩টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×