হায়রে মনমোহন যাকে নিয়ে ঠিক এক বছর আগে ভারতীয় পার্লামেন্টের সেন্ট্রাল হলে বক্তৃতা করেছেন তাকে নিয়েই এ দেশকে আজ কটাক্ষ করছে। আগে দেখে নেই এক বছর আগের খবরটি:
১০-১২-২০০৯ তারিখে প্রথম আলোর খবর
দারিদ্র্য গরিব মানুষের তৈরি নয়। আমাদের তৈরি ব্যবস্থা, ধারণা ও প্রাতিষ্ঠানিক পরিকল্পনা থেকেই দারিদ্র্যের উদ্ভব। এটি ব্যক্তির ওপর বাইরে থেকে আরোপিত বিষয়। তাই এই দারিদ্র্য দূর করা সম্ভব। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস গতকাল বুধবার নয়াদিল্লিতে ভারতের পার্লামেন্টে ‘অধ্যাপক হীরেন মুখার্জি স্মারক বক্তৃতা’য় এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূস ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত দক্ষিণ এশিয়া গড়ার আহ্বান জানিয়ে বলেন, ‘চলুন আমরা এমন একটি সচল দক্ষিণ এশীয় ইউনিয়নের স্বপ্ন দেখি, যেখানে অভিন্ন মুদ্রা থাকবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যাতায়াতে কোনো ভিসা লাগবে না।
ভারতীয় পার্লামেন্টের সেন্ট্রাল হলে আয়োজিত এই স্মারক বক্তৃতার শিরোনাম ছিল, ‘সোশ্যাল বিজনেস: এ স্টেপ টুয়ার্ড ক্রিয়েটিং এ নিউ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অর্ডার’। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী মনমোহন সিং ও লোকসভার স্পিকার মীরা কুমার। অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, লোকসভা ও রাজ্যসভার সদস্য, সরকারি কর্মকর্তাসহ বিপুলসংখ্যক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

বিস্তারিত
আজকের (০৭/১২/২০১০) বাংলাদেশ প্রতিদিনের খবর
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী ড. ইউনূসের আর্থিক অনিয়মের বিষয়ে এবার সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। গতকাল ভারতের বেশ কয়েকটি শীর্ষ দৈনিক এ ব্যাপারে তার মতামত গুরুত্বের সঙ্গে প্রকাশ করে। গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনমোহন বলেন, বাংলাদেশ অনেক কিছুতেই দৃষ্টান্ত স্থাপন করেছে। জনগণের টাকা নিয়ে ভোজবাজির খেলাও একটা দৃষ্টান্ত। দরিদ্র মানুষের কথা বলে অর্থ চুষে খাওয়া হয়। অথচ কোথাও তাদের উন্নতি হয়নি। শুধু দরিদ্রদের দেখিয়ে টাকা নিয়ে আসা হয়েছে। মনমোহনই হলেন এখন পর্যন্ত একমাত্র বিশ্ব নেতা যিনি ইউনূসের ব্যাপারে মন্তব্য করলেন।
লিংক
কয়েক দিন আগেই যার টেলিকম খাতের দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রির গদি যায় যায় অবস্থা ছিলো যে ড. ইউনুসকে নিয়ে এক সাথে ভারতীয় পার্লামেন্টের সেন্ট্রাল হলে বক্তৃতা করেছেন তার মুখে কি করে আজ এ কথা শোভা পায়????
শিরোনামটা আগে ছিল, "টেলিকমখাতে দুর্নীতিতে মনমোহনের ধুতি খুলে যাচ্ছে সেটা না সামলে কেন ড. ইউনূসের লুঙ্গি টানছেন?
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



