জীবন কখনও অসম্ভভব সুন্দর।আবার কখনও.. ..আশ্চর্য রকম কুৎসিত,অথবা ভীষন কষ্টের।এত কষ্টের যে মাঝে মাঝে বেঁচে থাকার অনুভব হারিয়ে যায়।এবং ইচ্ছাও।
দুপুর বেলা চ্যানেল আইয়ের সংবাদে দেখলাম শুভর কথা।ছোট্ট এই শিশুটিকে সৎ মা আগুনে জ্বালিয়ে দিয়েছেন আগাগোড়া.. ..কেরোসিন ঢেলে।
"সৎ মা".. .. ..
এই শব্দটির সাথে তো "মা" শব্দটিও জড়িত।একজন মা কি করে এতটা নিষ্ঠুর হতে পারেন?সৎ মা যদি মা হতে নাই-ই পারেন,তবে তাকে মা বলারও প্রয়োজন দেখিনা।বাবার অপর স্ত্রী বলেও দিব্যি কাজ চলে যাবে।
অবশ্য যে পৃথিবীতে অনাকাঙ্খিত হবার অপরাধে গর্ভধারীনি মা-ই যখন সদ্যজাত সন্তানকে মুখে লবণ গুঁজে ফেলে আসেন ডাস্টবিনে,সে পৃথিবীর কাজ থেকে আর কি আশা করা যেতে পারে???
এইসব বাবা-মা(!!!)দেরকে শুধু একটা কথাই বলতে ইচ্ছা করে--
সন্তান যদি অনাকাঙ্খিত হয়,তবে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা কেন?দয়া করুন,প্রাণে মারবেন না।অন্তত কোনো পাবলিক প্লেসে ফেলে রেখে আসুন।এই জগতে আজও অনেক হৃদয়বান মানুষ আছেন।শিশুটির একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে।
কিন্তু প্লিজ,প্রাণে মারার চেষ্টা করবেন না।এমন নিণ্ঠুর ভাবে তো নয়ই।
.. .. ..আমি বোধহয় খুব ভাগ্যহীনা।ছোট্ট জীবনে আমাকে বারবার শুধু মানুষের নিষ্ঠুরতাই আমাকে দেখতে হচ্ছে।এ জীবনে দুটি মৃত শিশু দেখার পরম দুর্ভাগ্য আমার হয়েছে।একজনকে দেখেছিলাম খুব ছোটবেলায়।কেটে টুকরো করে ডানোর কৌটায় ভরে ফেলে দেয়া হয়েছিল।আর অপরজনকে.. .. .. গতবছর!
মুখে লবণ গুঁজে মেরে ফেলার পর ফেলে গেছিলো ডাস্টবিনে।এত জোরে আছড়ে ফেলেছিল যে মাথার পেছনটা থেঁতলে গেছিলো তার.. .. মেরে ফেলার পরেও এত চরম আক্রোশের কারণটা আমি কিছুতেই বুঝতে পারিনি!!
আহারে বাবুগুলি!!!
দূরে থাক বাবা-মায়ের ভালোবাসা কিংবা সুন্দর জীবনের স্বপ্ন।সেই সব হতভাগাদের ভাগ্যে তো মৃত্যুও ঠিক মতো জোটেনি!!!
কাছে থাকি,দূরে থাকি-একটি পরিবার যারা আমরা পেয়েছি,তারা কত ভাগ্যবান একবার ভেবে দেখেছেন???
আহারে সেই বাবুগুলি!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



