সেদিন একজন ব্লগার বই মেলায় নামজাদা প্রকাশনীর সেলসম্যানদের খারাপ আচরণ নিয়ে লিখেছিলেন।(আমি অসম্ভভব দুঃখিত,কারণ লেখকের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না!)সেই লেখার সুত্র ধরে আমিও ভাবলাম আজ একটা অভিজ্ঞতা শেয়ার করি।পাঠকের কাছে ঘটনাটি হয়তো খুব তুচ্ছ মনে হতে পারে,তবু আমি লিখছি।কারণ ব্যাপারটি আমার মনে খুব আঘাত করেছে।(যে ঘটনা কারও মনকে আঘাত,তা আর যাই হোক তুচ্ছ হতে পারে না।তাই না?)
অসুস্থতার কারণে বই মেলায় যাওয়া হচ্ছিল না,মন খুব খারাপ।ছোট বোন মেলায় যাচ্ছিল-ভাবলাম তাকে টাকা দেই,কিনে নিয়ে আসবে।আমার অসংখ্য বন্ধুদের বই এবার বের হয়েছে,মূলত সে বই গুলোই আমার আগ্রহের কেন্দ্রবিন্দু।
সে যাই হোক-বড় একটি প্রকাশনী থেকে আমার খুব প্রিয় এক বন্ধুর বই বের হয়েছে(সাথে পরিচিত আরও কয়েক জনের!)। আমার বোন গিয়ে বইয়ের নাম না বলে লেখকের নাম ধরে বইটি চাইলো।এবং স্টলের সবুজ চোখের তরুণ সেলস ম্যান নির্বিকার চেহারায় বলে দিলো-এ নামের কোনো লেখকের বই তারা বের করেনি।আরও এক লেখকের বই চাওয়া হলো।এবার সবুজ চোখের জবাব-বই নেই।পরে আসেন।
পরবর্তীতে আমার সেই লেখক বন্ধু যখন স্টলটির প্রধান সেলসম্যানকে(কিংবা স্টল ইনচার্জ) প্রশ্ন করলো ঘটনাটি কি,তখন সেই সেলসম্যানের ভাষ্য হলো-পুরোটাই চাপা।মিথ্যা কথা।(মানে আমার বোন মিথ্যা কথা বলছে আরকি!আসলে সে বই কিনতেই যায়নি!)
জানি না কেন ব্যাপারটা আমাকে খুব আঘাত করেছে।কত সহজে সেই ইনচার্জ নিজের কর্মীর গাফিলতিটা না ধরে অপর একটি মানুষকে মিথ্যাবাদী বানিয়ে দিলেন।(একটা মানুষকে কোনো শক্ত প্রমাণ ছাড়া মিথ্যাবাদী অপবাদ দেয়ার স্বাধীনতা কি সত্যিই কারও আছে?)
যেখানে সত্য কথাটা হলো-ঘটনাটি ঘটার সময়ে উক্ত ইনচার্জ স্টলের ত্রি সীমানায় কোথাও ছিলেন না।(যদিও তার থাকার কথা হয়তো)।
আমি জানি না এমন কথা তিনি কেন বলেছেন,বা কি কারণে বলেছেন। আমার সবচাইতে বেশী খারাপ লেগেছে এই ব্যাপারটা যে সেই ইনচার্জ ভদ্রলোকের সাথে আমার খানিকটা পরিচয় আছে।এবং তাকে মানুষ হিসাবে আমি খুবই পছন্দ করতাম।(এখনও করি)
সে যাই হোক-আমার শুধু একটি কথা তাকে বলতে ইচ্ছা করছে.. .. ..
আমার ছোট বোনটি বই মেলা থেকে সাড়ে তিন হাজার টাকার বই কিনে ফিরেছে।এখনও কি তিনি বলবেন যে মেয়েটি মিথ্যা বলছে.. ..আসলে সে বই কিনতে স্টলেই যায়নি??
(পাঠক নিশ্চই বুঝতে পারছেন যে আমার ছোট বোনটি আমার কত প্রিয়। লেখার কোনো কিছু কারও খারাপ লেগে থাকলে আমি একান্তই দুঃখিত। কাউকে কষ্ট দেয়া আমার উদ্দেশ্য নয়।আমি শুধু আমার কষ্ট টুকুন লিখলাম!!)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



