হাত / ফেস রিডিং : পারদর্শী ব্লগাররা একটু টোকা দিয়েন

০৫ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৫০

শেয়ার করুন:                   Facebook


সুধী,
এই যে সংযুক্ত ফটুকখানা দেখিতে পাইতেছেন উহা আমার খুবই পরিচিত একজনের। ইহা তাহার হস্তের ফটুক, মুখমন্ডলের নয়। (কেউ আবার সিসিমপুরের চার্লিস হোটেলের বেয়ারার মতো হাতকে মুখ ভেবে বসলে সমস্যা)।

যারা হাত, ফেস রিডিং করে থাকেন (প্রফেশনাল বা এমেচার) তাদের কাছে অনুরোধ থাকলো হাতটা একটু রীড করে দেবেন! অনেক উপকার হবে গরীবের। বলতে পারেন, বড়ই কৃতজ্ঞ হইতাম তবে।

আরজ গুজার,
আপনাদের গুণমুগ্ধ-
ধুসর গোধূলি

বিদ্র: আরও কোন কিছু সাপ্লিমেন্টারী জিনিষ লাগিলে দয়াকরিয়া বলিবেন। হাতের অধিকার যথার তাহার অনুমতি সাপেক্ষে তাহাও সরবরাহ করা হইবে।

 

 

  • ৬৭ টি মন্তব্য
  • ৫৫৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৫ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৫৬
comment by: জ্বিনের বাদশা বলেছেন: সবাই যেটা জানতে চায় সেটাই বলি ...
প্রেম ভালবাসা নিয়ে বেশ চড়াই-উতরাই পার হতে হবে, তবে বিয়ে পরবর্তী জীবন খুব স্মুথ যাবে ... নাতি-নাতনী, এমনকি ভাগ্য ভাল থাকে এর পরের জেনারেশন দেখে যাওয়ার ভাগ্য হবে
২. ০৫ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:০২
comment by: সৃজন বলেছেন: বড় বেশী কল্পনা প্রবন মন .....
৩. ০৫ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:০৩
comment by: সন্ধ্যাবাতি বলেছেন: শালী ভাগ্য খারাপ।
নিজের বা অন্যের।
৪. ০৫ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:০৪
comment by: ফ্রুলিংক্স বলেছেন: হাতের রেখা তো বুঝা যায় না। এক কাজ করেন। যার হাত, তাকে বলেন আপনার গালে বেশ করে একটা থাপ্পর। তারপর আপনার গালের ফটুক দেন (গালে হাতের রেখা যাতে দেখা যায় সেই রকম থাপ্পড়)। টেরাই কইরা দেখি কিছু বলতে পারি নাকি।

জাষ্ট কিডিং। ভবিষ্যত বলা সব ভোয়া কাজ।
৫. ০৫ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:১৯
comment by: ধুসর গোধূলি বলেছেন: সবাই খালি দুষ্টামী করে রে!
একজন অনুরোধ করলো হাতরীডিং টা করতে। আমিতো জীবনেও এই কাজ করি নাই।
ব্লগে অনেককেই দেখেছি খুব সুন্দর, সূচারূ ভাবে রীড করে দেন, তাই ভাবলাম সাহায্য নেই।
তাই বইলা ফিরি ভাই, আমার গালে কষে চড় মারার বন্দোবস্ত করলেন?


কিং অফ জ্বিনস কে অসংখ্য ধন্যবাদ। কিন্তু অসম্পূর্ণ মনে হলো। ডিটেইলস বলেন না।
একটু অনুরোধ করি, হাত বা ফেস রীড করে থাকেন এমন কাউকে দেখলে এই পোস্টটাকে দয়া কইরা এট্টু ধাক্কা দিয়েন ভাইসকল।
এইটাও মিসকিনের আর্জি!
৬. ০৫ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:২৫
comment by: আমিমানুষ বলেছেন: সাইড দেকান হেই খানে মেয়ে ভাগ্য আচে
৭. ০৫ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:২৮
comment by: সাধারন বলেছেন: এই হাতের রেখাগুলোর সাথে তো আমারটার প্রায় পুরোটাই মিল।
দেখি রিডার রা কি বলেন।ফাঁকতালে আমার ভাগ্যটাও জাইনা গেলাম।
৮. ০৫ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৪০
comment by: পথহারা বলেছেন: বিবাহিত জীবনের প্রথমে একটু সমস্যা হলেও পরে সুখের হবে।
স্বাভাবিক মৃত্যু হবে তবে ৭০/৭৫ বছরের উপরে বাচবেন বৈলা মনে হয়না।
৯. ০৫ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৪০
comment by: আমিমানুষ বলেছেন: পথহারা চুপ মারে
১০. ০৫ ই জুন, ২০০৭ রাত ৮:০৮
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: কালপুরুষদা সবচে ভালো বলতে পারে। আমি প্রায় কিছুই জানি না।

যতটুকু ভাসাভাসা জানি তা থেকে বলতে গেল বিপদই বেশি। তাও চেষ্টা নেই।

স্বনির্ভর মানুষ। স্বার্থপর বললে রুঢ় শুনাবে, ব্যক্তিসচেতন বলাই বোধহয় ঠিকাছে। হার্ড স্ট্রাগলার। সিরিয়াস।

বাস্তববাদী নাকি কল্পনায় বাসকারী - এই দুইয়ের ভিতরে অনেকটাই বাস্তববাদী।

স্বাস্থ্য বেশ ভালো। রোগবালাই তেমন নাই।

উল্টেপাল্টে দেখলে আরো কিছু বলা যাইতো। আমার স্টকের জ্ঞান অতি সীমিত বইলা এই ছবিতে বেশি কিছু কইতে পারি নাই।

কালুদা কই গ্যালো?
১১. ০৫ ই জুন, ২০০৭ রাত ৮:২৩
comment by: অরুনাভ বলেছেন: বাম হাতের ছবি কেনে..... দান হাত কই?
১২. ০৫ ই জুন, ২০০৭ রাত ৮:২৪
comment by: মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান বলেছেন: ডান হাত। পুরুষ মনে হয়।
.
লাইফ লাইনটা খুবই প্রমিনেন্ট।
হার্ট লাইনটাও স্ট্রং। তবে শনির ক্ষেত্র থেকে উপরে বাঁক নেয়ায়, ভাবুক প্রকৃতির বা কিছুটা অন্তর্মূখী টাইপের মানুষ মনে হয়।
ব্রেইন লাইনটা আরো লম্বা হতে পারতো। তা নয় জন্য মনে হয় উনার লেখাপড়া টাইপ জিনিস পছন্দ নয়। আর রেখাটি চন্দ্রের ক্ষেত্রের দিকে একটা শার্প বাঁক নিয়েছে দেখে প্রচন্ড কল্পনাপ্রবণ/কল্পনাশক্তি আছে বলে মনে হয়।
শনির রেখা দৃশ্যমান হয় নাই। সুতরাং অর্থ/সম্পদ অর্জনের দিকের ঝোকটা বলা যাচ্ছে না।
১৩. ০৫ ই জুন, ২০০৭ রাত ৯:০১
comment by: চোর বলেছেন: (বাম হাত, পুরুষ।) উচ্চতা ৫ফুট ৮। ওজন ৬০ থেকে ৬৫। স্বাস্থ্য ভালোই, যদিও জিমনেসিয়ামে যায় না।
বিদেশ যাত্রা আছে। দীর্ঘজীবন। ভাগ্য মোটামুটি। বুদ্ধিমান। ক্যারিয়ারে একটা পর্যায়ে গিয়ে ঝামেলা হবে, তারপরে কাটিয়ে উঠবে। সুনাম অর্জিত হবে; তবে একটু কাঠখড় পুড়িয়ে। মোটামুটি উদার। তবে কাউরে বাঁশ দিতে চাইলে তার অবস্থা বেগতিক করে ফেলার প্রবণতা আছে।

চারিত্রিক দৃঢ়তা আছে। কোনোকাজে দীর্ঘমেয়াদী লেগে থাকার ধৈর্য্যও আছে।

গার্লফ্রেন্ড ভাগ্য চরম। বিয়ে পর্যন্ত গড়াবে না কোনোটাই। অ্যারেঞ্জড ম্যারেজের সম্ভাবনা, তবে একটু দেরিতে। দাম্পত্যজীবন আহামরি সুখের হবে না।
১৪. ০৫ ই জুন, ২০০৭ রাত ৯:০৭
comment by: সাধারন বলেছেন: চোর, চিন্তায় ফেলে দিলেন রে ভাই।
১৫. ০৫ ই জুন, ২০০৭ রাত ১০:২০
comment by: ধুসর গোধূলি বলেছেন: বাহ্
১৬. ০৫ ই জুন, ২০০৭ রাত ১০:৩০
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: http://www.rashi12.com/ এখানে যান।
১৭. ০৫ ই জুন, ২০০৭ রাত ১০:৩০
comment by: ফ্রুলিংক্স বলেছেন: ধ.গো, আর যাই করেন চোর ভাইয়েরটা বিশ্বাস কইরেন না।নাহলে পরে আমাকে দোষ দিয়েন না।
১৮. ০৫ ই জুন, ২০০৭ রাত ১০:৩১
comment by: মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান বলেছেন: তাড়াহুড়ায় বোধহয় একটা ভুল করছি ...
এটা একজন মহিলা/মেয়ের হাত। হাতে ব্রেসলেট টাইপের কিছু একটার অংশ দেখে অনুমান করছি। হাতটা একটা স্বচ্ছ কিছুর উপরে রাখা কারণ যে সকল জায়গায় চাপ পড়েছে সেগুলো একটু ফ্যাকাসে। খুব সম্ভবত মুখের উপরে ডায়েরী বা ছবির এ্যালবাম টাইপের কিছু ধরে তার সামনে হাত দিয়ে ছবি তুলানো হয়েছে। এনিওয়ে.... বাকী যা বলেছি রেখার বদলে সেটার পরিবর্তন হবে না ...
.
আর আগে পুরুষের ডান হাত বলে যে ভুল করেছিলাম, এটা মহিলার বামহাত হওয়াতে রেখার রিডিং-এ কোন হেরফের হবে না। কারণ হস্তরেখাবিদ্যা অনুযায়ী, পুরুষের ডান= মেয়েদের বাম হাত এবং ভাইস-ভার্সা।
১৯. ০৫ ই জুন, ২০০৭ রাত ১০:৩৩
comment by: ধুসর গোধূলি বলেছেন: ডুবাইছেন শরৎ বাবু, তয় মিথুন রাশির সিম্বলটা দেখছেন নি? এক্কারে সাম্বা নাচের লাহান
২০. ০৫ ই জুন, ২০০৭ রাত ১০:৩৩
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: পাঁচ আঙ্গুল বিশিষ্ট এই হাতের তালুতে ৩ টা গাঢ় দাগ আছে তাছাড়া আরো ..

( ঐ মিয়া আরো জানতে হইলে ২ হাতের উভয় পাশের ছবি লাগবো, মুখ মন্ডলের ছবি দিতে ভুলবেন না যেন)
২১. ০৫ ই জুন, ২০০৭ রাত ১০:৩৫
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: আপনে কি মিথুন নাকি? ডেইট কত?
২২. ০৫ ই জুন, ২০০৭ রাত ১০:৩৯
comment by: ধুসর গোধূলি বলেছেন: আমি মিথুন না মিয়া, আমার পয়লা শতকের পোস্টটা পড়েন, ইট্টু খাইট্টা খান জিমে তো যান ই না!


ঝড়ো, মুখমন্ডলের ফটুক দিলে আমারে মরনোত্তর ফাঁসিতে ঝুলতে হইতে পারে। থাকুক আপনের এই এনালাইসিসই যথেষ্ট!


হুসাইনুজ্জামান, এইতো বল লাইনে হইছে এইবার। এইবার এই কথাডা চুর ভাইরে ইট্টু খুইলা কন দেহি।
আর লগে আরও কিছু যোগ করেন না, কি খালি শর্টকাট মারেন।

আর কি কেউ নাই ব্লগে যে রীডিং দিতে পারে!
২৩. ০৫ ই জুন, ২০০৭ রাত ১০:৪৯
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: বিনা পয়সায় টিপস দিতে চাইছিলাম, পরে বুঝবেন কি হারাইলেন ! আপছুস !! বড়ই আপচুস !!!
২৪. ০৫ ই জুন, ২০০৭ রাত ১০:৫০
comment by: মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান বলেছেন: হাতের রেখা দেইখা ভাগ্য বলা যায়.. বিশ্বাস করি না। তবে রেখার রিডিং বিশ্বাসযোগ্য। আরেকটু সহজে আমার আইডিয়া বললে, কপালে হাত দিয়ে জ্বর দেখা যায়, চোখের নিচে টেনে ধরে দেখে রক্তশূন্যতা বলা যায়, চোখ হলদে হলে জন্ডিস অনুমান করা যায়... তেমনি কিছু মনোদৈহিক বৈশিষ্টের রিডিং হাতের এবং অন্যান্য রেখায় ফুটে ওঠাটা অস্বাভাবিক না।
.
বললাম.... মনোদৈহিক বৈশিষ্টের রিডিং। ভাগ্য তো সেই এবিলিটি কিভাবে ব্যবহার করা হচ্ছে এবং প্রাপ্ত সুযোগ সুবিধার উপরে নির্ভরশীল। ... ইত্যাদি।
২৫. ০৫ ই জুন, ২০০৭ রাত ১১:৫১
comment by: কালপুরুষ বলেছেন: ডান হাতের ছবি কই?
অত্যন্ত চতুর, তর্কবাগিস, ধুরন্ধর ব্যক্তি। সহজে কোথাও ঠকবে না। কেউ সহজে ঠকাতে পারবে না।
অত্যন্ত মিতব্যায়ী এবং হিসেবী মানুষ।
পৃথিবী নিজেকে ছাড়া আর কাউকে বিশ্বাসী মনে করে না। কিছুটা সন্দেহপ্রবন। ভেতরে রাগ পুষে রাখতে জানে এবং সময় ও সুযোগ বুঝে তা উগলে দেয়।
এমন মানুষ ঠান্ডা মাথায় খুন করতে পারে নির্বিকার চিত্তো। অথচ ভেতরে শৈল্পিক মন আছে। শিল্পবোধ প্রখর। সৃজনশীল ও সৃষ্টিশীল কর্মের মানুষ হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করতে পারে।
যথেষ্ট বৈষয়িক। সম্পূর্ণ স্বাধীনচেতা মানুষ। নিজের ভাগ্য নিজে গড়ে দেখাতে এদের জুড়ি মেলা ভার।
মাঝে মাঝে বিষন্নতা এদের এলোমেলো করে দেয়।
এরা কোন কাজে ব্যর্থ হলে নিজেকে ক্ষমা করতে পারে না।
অনেক সময় নিজেকে ধংশ করার নেশায় মেতে উঠতে পারে।
অন্যকে জ্বালানোর জন্য নিজের হাত পোড়াতে কুণ্ঠাবোধ করে না।

আপাতত এটুকুই।
২৬. ০৬ ই জুন, ২০০৭ রাত ১২:৪২
comment by: ধুসর গোধূলি বলেছেন: পুরুষ-মহিলার হাত বুঝা যায় ক্যামনে কালুদা?
কারণ চুর ভাই কইলো এইটা একটা পোলার হাত, হুসাইনুজ্জামান কইলো এইটা একটা মেয়ের হাত- আপনে কি বলেন?
২৭. ০৬ ই জুন, ২০০৭ রাত ১২:৫২
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: "আপনের মেইল আইডি কোথাও রাখছেন, পাই নাই।
একটু কষ্ট কইরা দেইখেন তো আমারে দুইলাইন লেখা যায় কিনা, মিসকিন বড়ই কৃতজ্ঞ হইতো তাইলে।" ...
...
বস বুঝলাম না ...
এই সাইটে আমি সবই বলছি, খালি না অথবা মেইল অ্যাড্রেস ছাড়া ...
যদি কনটাক্ট করতে চান তাইলে আপনার মেইল অ্যড্রেস দেন, আমি যোগাযোগ করমু ...
জরুরী কিছু নাকি?
২৮. ০৬ ই জুন, ২০০৭ রাত ১:০৩
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: মেইল করছি ... রিপ্লাই দিয়েন ...
২৯. ০৬ ই জুন, ২০০৭ রাত ১:১০
comment by: কালপুরুষ বলেছেন: টিপিক্যাল নারী/পুরুষ না হলে অনেক সময় বোঝা মুশকিল কোনটা নারীর হাত কোনটা মেয়ের। তবে মেয়দের হাতের শিরা উপশিরা একটু অস্পষ্ট থাকে যেখানে পুরুষদের অনেকটা স্পষ্ট। তবে ছবিতে সেটা অনেক সময় বোঝা যায়না। সম্ভবদ এটা একটা ছেলের হাত। ছেলেটার গড়ন পাতলা, রোগা। লম্বায় ৫'-৮" হতে পারে।
৩০. ০৬ ই জুন, ২০০৭ রাত ১:১১
comment by: কালপুরুষ বলেছেন: "কোনটা পুরুষের হাত" হবে......
৩১. ০৬ ই জুন, ২০০৭ রাত ২:১৫
comment by: ধুসর গোধূলি বলেছেন: কোন এক্সেপশন কি হতে পারে?
৩২. ০৬ ই জুন, ২০০৭ রাত ২:৩৭
comment by: সাধক শঙ্কু বলেছেন: ভবিষ্যত অলরেডি অনেক খরচ হইয়া গেছে। যা আছে হিসাব কইরা চললে সামনে শুভদিন।
৩৩. ০৬ ই জুন, ২০০৭ রাত ২:৪০
comment by: ধুসর গোধূলি বলেছেন: যান মিয়া খালি খাছরা কথা কন!
বেডি মানুষ হইলে কেমনে কি?
৩৪. ০৬ ই জুন, ২০০৭ রাত ২:৫৩
comment by: সাধক শঙ্কু বলেছেন: কারে কও?
৩৫. ০৬ ই জুন, ২০০৭ রাত ২:৫৬
comment by: ধুসর গোধূলি বলেছেন: অহোহোহো বাবা, আপনে নি?
ভুল হইয়া গেছে! মাফ কইরা দেন। আর কমু না!
৩৬. ০৬ ই জুন, ২০০৭ রাত ৩:০০
comment by: গোপাল ভাঁড় বলেছেন: আমার কাছে কুন ফার্স্ট বোলারের হাত লাগতাছে..
৩৭. ০৬ ই জুন, ২০০৭ রাত ৩:০১
comment by: ধুসর গোধূলি বলেছেন: সাড়ছে এইবার কাম।
৩৮. ০৬ ই জুন, ২০০৭ রাত ৩:০৮
comment by: গোপাল ভাঁড় বলেছেন: হাতে একটু ডিফেক্ট আছে... যায়গায় যায়গায় চেপটা...
স্কেনারের ঢাকনার কারনেও হইতে পারে, ঘাবরানোর কিছু নাই..

ক্যারিয়ার পাথ:

১. ক্রিকেটার বা আম্পায়ার - লম্বা আংগুলের কারনে...
২. স্পাইডারম্যান হওয়ার চান্স আছে - ২ আর ৩ নং আংগুল দুইটা কাছাকাছি, জাল মারতে শুবিধা
৩৯. ০৬ ই জুন, ২০০৭ রাত ৩:০৯
comment by: ধুসর গোধূলি বলেছেন: ব্যাটম্যান হওনের চান্স নাই?
কিংবা পেলাশটিক ম্যান।
৪০. ০৬ ই জুন, ২০০৭ রাত ৩:২৬
comment by: গোপাল ভাঁড় বলেছেন: কাল হাত হইলে ব্যাটম্যান হওয়ার চান্স থাকতো... কিন্তু..
আর, যেহুতু চামরার হাত, প্লাসটিক ম্যান হওয়ার চান্স ও তেমন নাই....

তবে এই দুনিয়া বড়ই আজব কে কখন কি হইয়া যায় বলা যায়না..
৪১. ০৬ ই জুন, ২০০৭ ভোর ৪:১১
comment by: শমশের আলম বলেছেন: সুফি সাদেক একাধারে হাত দেখে রাশি করে আবার ইসলমের পক্ষেও বালছাল ছাড়ে, কত বড় ধোনবাজ দেখেন এই চুদির ভাই
৪২. ০৬ ই জুন, ২০০৭ ভোর ৪:৫৪
comment by: মেজভাবী বলেছেন: তোমাদের ভাইয়া বলে, হাতদেখাটা পুরোটাই বুজরুকি। হাতের রেখা নাকি উঠে বাচ্চারা যখন মুঠো করে রাখে মায়ের পেটে থাকার সময়। তোমাদের ভাইয়ার এক বন্ধু আছে যার জন্মগতভাবে হাতের বুড়ো আংগুল নেই। ফলে তার হাতে কোন আয়ুরেখা নেই (ধুসর গোধূলির দেওয়া হাতের ছবিতে বুড়া আংগুলের চারপাশের রেখাটাই আয়ুরেখা)। তোমাদের ভাইয়ার বন্ধু আজিম সাহেব আয়ুরেখা ছাড়াই কিন্তু বেঁচে আছেন।
৪৩. ০৬ ই জুন, ২০০৭ দুপুর ২:৩১
comment by: জ্বিনের বাদশা বলেছেন: হুসাইন বস, এইটা সম্ভবত স্ক্যানারে তোলা।

এই হাতের মালিক একজন টপ-টু-বটম প্রফেশনাল। ফ্যামিলি প্রবলেম না থাকলে বেশ উপরে যাবে।
৪৪. ০৬ ই জুন, ২০০৭ দুপুর ২:৩৬
comment by: সময় বলেছেন: এই পোস্টটা সবাইকে দেখার অনুরোধ করা গেল:
Click This Link
৪৫. ০৬ ই জুন, ২০০৭ বিকাল ৩:৫৩
comment by: চোর বলেছেন: সবাই যে চিহ্ন দেখে এটাকে মেয়ের হাত বলছে, আমি আসলে একই চিহ্ন দেখে এটাকে ছেলের হাত বলছি। :)

এই টাইপের সুতা বা ব্রেসলেট ছেলেরা বেশি পরে। হাতে আঁকিবুকি এত বেশি যে, এটা মেয়ের হাত হওয়া টাফ। এবং মেয়েদের হাত সাধারণত নরম হয়। এই হাতের মালিক জিমে যায় না, রেগুলার খেলাধুলা করে না, তারপরেও হাতটা শক্ত।
৪৬. ০৬ ই জুন, ২০০৭ বিকাল ৩:৫৭
comment by: তেলাপোকা বলেছেন: গলফ খেলার অভ্যাস আছে একজন পুরুষের হস্ত। বয়স আনুমানিক ২৬-২৯। পরিশ্রমি, খেলাধুলায় ঝোঁক আছে। নরম হার্টের অধিকারী। মিষ্টি করে কেউ আবদার করলে না করতে পারেন না। ও হ্যাঁ, তিনি একজন হাঁ মানুষ। মেয়েদের দিকে অতিমাত্রায় ঝোঁক রয়েছে। কপালে ছ্যাকা রয়েছে। বিদেশ গমনের সম্ভাবনা আছে। কপালে ২টা বিয়ার দেখতাছি
৪৭. ০৬ ই জুন, ২০০৭ বিকাল ৩:৫৮
comment by: তেলাপোকা বলেছেন: *বিয়া। উচ্চতা ৫ ফুট ৭-১০ ইঞ্চি।
৪৮. ০৬ ই জুন, ২০০৭ রাত ১০:১৮
comment by: ধুসর গোধূলি বলেছেন: চুর ভাই, কয়টা মেয়ে হাত হাতাইছেন এই পর্যন্ত? আফ্রিকান কোন মেয়ের সাথে হ্যান্ডশেইক করেছেন? সবার হাতেরে ঢাকার গুলশানের কোন বাড়ির সুন্দরী মেয়ের হাতের লাহান ভাপলে চইলপে?


কিং অফ জ্বিনস কী কইয়া গেলো এইটা? মেয়েদের হাত হইলে সেক্ষেত্রে 'প্রফেশনাল' শব্দটা হুনলে দিবোনে দৌড়ানি।


তেলাপোকা, তালগোল লাইগা গেলোগা আপনের কথায়।


যাইহোক, এই হাত যার- সে আপনাদের কমেন্ট পড়ে নাকি হেসেছে একচোট। কেনো হেসেছে, সেটা আমি জানি না। তারে জিজ্ঞেস করছিলাম, কইলো না। শুধু শোনাইলো, মানুষের কল্পনাশক্তি দারুণ। সেই কন্পনা শক্তি কোন ক্লু পাইলে লাইনের ধারে কাছে থাকে, নয়তো আসল লাইনের হাজার ফুট দূরে দিয়া চলাফেরা করে!


আমি আর কি কমু?
৪৯. ০৯ ই জুন, ২০০৭ রাত ১১:২০
comment by: অরুনাভ বলেছেন: আইলাম গল্প করনের লাইগা.......
৫০. ০৯ ই জুন, ২০০৭ রাত ১১:২৩
comment by: ধুসর গোধূলি বলেছেন: আইছেন? বন তাইলে! চা দিতে কই?
কইগো বাতাসীর মা, গরুনাভ ভাইরে এক কাপ দিয়া যাও না না না না....!
আমি কইলাম কিপ্টা না!
৫১. ০৯ ই জুন, ২০০৭ রাত ১১:২৫
comment by: অরুনাভ বলেছেন: চা দিতে কইয়া মানা কইরা আবার কয় কিপটা না.........
৫২. ০৯ ই জুন, ২০০৭ রাত ১১:২৮
comment by: রক্তিম বলেছেন: ধুসর গোধুলি, একটা জিনিস বলতে পারব সেটা হলো হাতে তিল থাকা সৌভাগ্যর বিষয়।
৫৩. ০৯ ই জুন, ২০০৭ রাত ১১:৩০
comment by: ধুসর গোধূলি বলেছেন: আমার হাতে কি তিল আছে রক্তিম বাবু?
তাইলে সৌভাগ্যের 'সৌ' শব্দটারে হারিকেন দিয়া খুঁজতে হইবো।


গরুনাভ, বাইত চা খান না? এতো খাই খাই করেন কে?
৫৪. ০৯ ই জুন, ২০০৭ রাত ১১:৩৪
comment by: রক্তিম বলেছেন: বুড়া হয়ে যাওয়া আঙ্গুলটাতে তো সেটাই দেখা যাচ্ছে!
৫৫. ০৯ ই জুন, ২০০৭ রাত ১১:৩৬
comment by: অরুনাভ বলেছেন: সৌভাগ্য আছে কিনা জানি না তবে নাকি রান্নার হাত ভাল হয় হাতে তিল থাকলে ( শোনা কথা......যদিও শোনা কথা বিশ্বাস করতে হয় না ..... যা চোখে দেখবা তাও অর্ধেক বিশ্বাস করবা.... )
বাড়িতে চা খাই না......... কুলাংগার দের কে বাড়িতে রাখে না.....রাস্তার চা ভাল লাগে.........
৫৬. ০৯ ই জুন, ২০০৭ রাত ১১:৩৮
comment by: ধুসর গোধূলি বলেছেন: আরে তাইতো দেহি।
আঙুলে আছে দেইখাই মনেহয় কেবল ভাগ্য আছে সৌ আর নাই।
সৌ আর ভাগ্য আনোনের লাইগা কোন ধরাধরি করা যায় না? ঘুষটুসের সিসটেম থাকলেও কইয়েন- মানি ইজ নো প্রবলেম ফর চপিং উড!
৫৭. ০৯ ই জুন, ২০০৭ রাত ১১:৪০
comment by: রক্তিম বলেছেন: ঘুষ দিয়ে ভাগ্য পরিবর্তন? মন্দ বলেননি কিন্তু একেবারে।
৫৮. ০৯ ই জুন, ২০০৭ রাত ১১:৪৪
comment by: অরুনাভ বলেছেন: এক কাজ করতে পারেন......খুচায় খুচায় তিলটা তুইলা ফেলাইতে পারেন..............
৫৯. ০৯ ই জুন, ২০০৭ রাত ১১:৪৬
comment by: ধুসর গোধূলি বলেছেন: গরুনাভ, একটা বুদ্ধির কথা কই।
ঘরে চা না থাকলেও টেনশন নাই, তয় শালী না থাকলে কইলাম ধুগোরে পাইবেন না!
রান্ধা খাইয়া কইতে হইবোতো তাইলে মজা না বেমজা!


সিসটেম সবকিছুরই আছে রক্তিম বাবু। পরথমে ধরাধরি, তাতে কাজ না হইলে হাতের ফাঁকে ২০ টেকার একটা নোট গুইঞ্জা দেওন, তাতে চটকানা খাইলে পুশকনীর কাডালডা, গাছের ইলিশটা লইয়া গিয়া হাজির হইলেই দেখবেন ভাগ্য কিরম ফকফক করতাছে এক্কারে পেপসোডেন্টের লাহান।
৬০. ০৯ ই জুন, ২০০৭ রাত ১১:৪৬
comment by: ধুসর গোধূলি বলেছেন: আপনে খালি ডেস্ট্রাক্টিভ কথা কন গরুনাভ।
৬১. ০৯ ই জুন, ২০০৭ রাত ১১:৪৮
comment by: কালপুরুষ বলেছেন: ধু.গো. ঘুষের বাজেট কত? সাথে কী যৌথবাহিনী আর ক্যামেরাম্যান আছে? ফটুক খিচবো না তো?
৬২. ০৯ ই জুন, ২০০৭ রাত ১১:৪৯
comment by: অরুনাভ বলেছেন: আমার শালী আমার শালী .... আপনার শালী আমার শালী......
৬৩. ০৯ ই জুন, ২০০৭ রাত ১১:৫৩
comment by: রক্তিম বলেছেন: কালপুরুষ আমিও সেটি বলতে যাচ্ছিলাম। এইসব জিনিস বোঝা আছে।
৬৪. ১০ ই জুন, ২০০৭ রাত ১২:২৭
comment by: ধুসর গোধূলি বলেছেন: আমি ইদানিং এলিয়াস দেখে দেখে সব জায়গায় খালি "ক্ল্যাসিফাইড" আর "ক্লিয়ার" শব্দ ইউজ করি কালুদা
ঘুষ নেয়া-দেয়ার সময়ও আমরা ক্লিয়ার্ড ই থাকুম, নো টেনশন। নাইলে অসুবিধা কি। এতো এতো ব্লগার ফেরেন্ড আমাগো। কেউ দুই বাটি ভাত আর এক বাটি ডাইল নিয়া লালদালানে দেখতে যাইবো না আমাগোরে?


রক্তিম ব্যাপার না। গরুনাভ ভাইরে ধরেন, হের নাকি কেডা আছে জলপাই বাগানে।
৬৫. ১০ ই জুন, ২০০৭ রাত ১২:৩০
comment by: অরুনাভ বলেছেন: কার মধ্যে কি......পান্তা ভাতে ঘি.......
আমি কবে কইলাম জলপাই এর খ্যাত পাশে আছে.....
৬৬. ১০ ই জুন, ২০০৭ রাত ১২:৪০
comment by: ধুসর গোধূলি বলেছেন: কন নাই?
আরে ব্যাপার না। আগে না কইয়া থাকলে এখন কন, ব্যস হইয়া গেলো! এতো টেনশনের কি আছে?
৬৭. ১০ ই জুন, ২০০৭ রাত ১২:৪২
comment by: অরুনাভ বলেছেন: বালাই ষাট ...... এগুলি কইতে হয় না....... জলপাই না একটা গালি.......

 



 



ব্যক্তিগত জীবনে একজন চরম ভবঘুরে আমি।

পছন্দ করি পাঁচফোড়ন মেশানো ভাজির সাথে লুচি।

ফল হিসেবে লিচু ও পছন্দ করি অনেক।

ধান গাছে তক্তা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৬১০৬১