somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কনোকো ফিলিপসের সাথে চুক্তিতে গ্যাস রফতানি নিশ্চিত

২৬ শে জুলাই, ২০১১ রাত ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুজাহিরুল হক রুমেন

রফতানি নিশ্চিত করেই বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে পেট্রোবাংলার সাথে মার্কিন কোম্পানি কনোকো ফিলিপসের চুক্তি হয়েছে। গ্যাস রফতানির বিরুদ্ধে আন্দোলনের জবাবে সরকার রফতানির বিষয়টি বারবার অস্বীকার করলেও জ্বালানি বিশেষজ্ঞরা বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক এমএম আকাশ ও প্রকৌশলী কল্লোল মোস্তফার পৃথক গবেষণায় সরকারের গোপন রাখা ওই চুক্তি যে মডেল পিএসসি-২০০৮ (উৎপাদন মালিকানা বণ্টন চুক্তি) অনুসরণে করা হয়েছে তাতেই রফতানি নিশ্চিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, মডেল পিএসসি’র ধারা ১৫ দশমিক ৪ অনুযায়ী কোম্পানি যদি বছরে মোট গ্যাসের ৭.৫% হারে গ্যাস উত্তোলন করতে থাকে তাহলে ১৩.৩৩ বছরেরই সব গ্যাস উত্তোলিত হয়ে যাবে। এছাড়াও পেট্রোবাংলা অনুমতি দিলে এর চেয়েও বেশি পরিমাণে গ্যাসও উত্তোলনের সুযোগ রাখা হয়েছে।
সাগরের ওই ব্লকের পাশে থাকা ভারতীয় অংশে ১৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেছে আর মিয়ানমার পেয়েছে সাত ট্রিলিয়ন ঘনফুট গ্যাস।

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের অংশে এখন একইভাবে সাত টিসিএফ এর মতো গ্যাস আবিস্কৃত হলেই ধারা ১৫ দশমিক ৪ অনুযায়ী কোম্পানি ৭ দশমিক ৫ শতাংশ হারে তারা বছরে ০ দশমিক ৫২৫ টিসিএফ বা ৫২৫ বিসিএফ (বিলিয়ন ঘনফুট) গ্যাস তুলতে পারবে। দৈনিক উত্তোলন করতে পারবে ১ দশমিক ৪৩৮ বিলিয়ন ঘনফুট গ্যাস।

বর্তমানে বাংলাদেশে গ্যাসের ঘাটতি রয়েছে ৫০০ মিলিয়ন ঘনফুট।

গবেষণায় দেখা গেছে, বছরে ৭ শতাংশ চাহিদা বৃদ্ধি ধরে পাঁচ বছর পর যদি গ্যাস আবিস্কৃত ও উত্তোলিত হয়, তখন গ্যাসের চাহিদা হবে দৈনিক ৭৫০ মিলিয়ন ঘনফুট বা ০ দশমিক ৭৫ বিলিয়ন ঘনফুট।

গবেষণায় বলা হয়েছে, এখন কনোকো ফিলিপস যদি ৭ টিসিএফ এর গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক ১ দশমিক ৪৩৮ বিলিয়ন ঘনফুট গ্যাস তুলতে শুরু করে তখন বাংলাদেশ সর্বোচ্চ ব্যবহার করতে পারবে শূন্য দশমিক ৭৫ বিলিয়ন ঘনফুট। যার পরও দৈনিক অতিরিক্ত উত্তোলিত গ্যাসের পরিমান দাড়াবে শূন্য দশমিক ৬৮৮ বিসিএফ বা ৬৮৮ মিলিয়ন ঘনফুট। যা ব্যবহার করে এলএনজি প্লান্ট বসিয়ে বার্ষিক ৫ দশমিক ৩৭৫ মিলিয়ন মেট্রিক টন(এমটিপিএ) এলএনজি উৎপাদন করা সম্ভব।

গবেষণায় বলা হয়, বাংলাদেশ প্রয়োজনের চেয়ে বেশি উত্তোলিত এই গ্যাস যখন ব্যবহার করতে পারবে না তখন চুক্তি অনুযায়ী পেট্রোবাংলা ওই গ্যাস এলএনজি আকারে রফতানির অনুমতি দিতে বাধ্য থাকবে। এভাবে রফতানির মাধ্যমে কোম্পানি মাত্র ১৩ বছরে মধ্যেই তার বিপুল পরিমাণ মুনাফা তুলে নিয়ে যাবে। গ্যাস সংকটে ভুগবে বাংলাদেশ।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×