কিছু কিছু কষ্ট নিয়ে মানুষ আজীবন বেঁচে থাকে। আবার কিছু কষ্টের জন্য নিজেকেই ক্ষমা করতে পারে না। ঢাকা মেডিকেল থেকে পাস করার পর শুরু করলাম শিশুতে পোস্ট গ্রাজুয়েশন। তারপর পোস্টিং হয়ে গেল ১টি সদর হাসপাতালে। শিশু বিভাগে কাজ করি, সারাক্ষণই কাজের চাপ।া অনেক গুরুতর অবস্থা নিয়ে শিশুরা ভর্তি হয়। সবাইকেই যথাসাধ্য সেবা দেবার চেষ্টা করি। এরকমই একবার গুরুতর নিউমোনিয়া নিয়া ১টা বাচ্চা ভর্তি হল। যমে মানুষে টানাটানি। ৩দিন চলল এভাবে। ৩য় দিন সামান্য উন্নতির আভাস পেলাম। বাচ্চাটির মা নাকি গত ৩দিন পানি ছাড়া কিছু খায়নি, আমি জোর করে বললাম কিছু খেয়ে আসতে, না হলে বাচ্চার সেবা করবেন কিভাবে। আর বাচ্চা তো আগের থেকে ১টু ভালো দেখা যাচ্ছে। অনেক অনুরোধের পর উনি বাচ্চার বাবার কাছে রেখে খাবার কিনতে গেলেন। এর মধ্যে হঠাত করেই শ্বাসকষ্ট বেড়ে গেলো, নার্স দৌড়ে এসে আমাকে ডেকে নিয়ে গেলো। আমি যথাসাধ্য চেষ্টা করলাম কিন্তু ৫মিনিটের মধ্যেই সে মারা গেল। ঠিক ওই সময় তার মাও এসে হাজির তার হাতে ১টি পাউরুটি আর কলা। সে এসেই বুঝতে পারল কিছু ১টা হয়েছে, আমার হাত চেপে ধরে বলল ডাক্তার সাহেব কি হয়েছে বলেন। আমি বললাম..... তার হাত থেকে সব কিছু পরে গেল... দুচোখ বেয়ে নেমে এলো অশ্রুধারা, আমি দাঁড়িয়ে রইলাম অপরাধীর মত। অনেক মৃত্যু দেখেছে জীবনে, তার মধ্যে কিছু আমাকে অনেক কষ্ট দেয়। এটি তারই ১টি। মাঝে মাঝে নিজেকে ক্ষমা করতে পারিনা, মনে হয় আমার জন্যই হয়তো মা"টি তার সন্তানের মৃত্যুর সময় পাশে থাকতে পারলো না
কিছু কিছু কষ্ট ..............
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।