বিসিএস ক্যাডার নাকি বিদেশযাত্রা- কোনটা বেছে নেবেন?
ধরে নিন বিসিএস হয়ে গিয়েছে, প্রশাসন, কাস্টমস, ট্যাক্স বা অন্য যে কোন ক্যাডার , যেটা আপনার পছন্দ সেটাতেই জয়েন করার সুযোগ পাচ্ছেন । একই সময়ে আপনি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া বা আপনার পছন্দের যে কোন দেশে পড়ালেখার অফার পেলেন বা ইমিগ্রানট ভিসা পেলেন - ৪/৫ লাখ টাকা খরচ করেই যাওয়া যাবে ।আর ওদেশের পড়া শেষেতো সাধারণত সেখানে চাকরি পাওয়াই যায় বা কোনো একটা কাজতো জোটানোই যাবে।
কোনটা করবেন? এর পেছনে যুক্তিটা কি বলা যায় ?
শর্ত : যে কোন একটা বেছে নিতে হবে, সরকারী কর্মকর্তা হয়ে শিক্ষাছুটি নিয়ে বিদেশযাত্রা এই ধরনের কোন দ্বিমুখী সিদ্ধান্ত নেয়া যাবেনা ।
তত্বগতভাবে চিন্তা করলে ম্যসলোর চাহিদাতত্বকে বিবেচনায় নিতে পারেন-
ভোগ্যপণ্যের বা টাকার চাহিদা ফুরিয়ে গেলে আত্মপ্রসাদের চাহিদা আসাবে- তখন ক্ষমতা বা পরিচিতি বা জনপ্রিয়তার চাহিদা সৃষ্টি হবে, অন্য দেশে চলে গেলে এইসব চাহিদা পূরণ হওয়ার চান্স কম, বিশেষত: ক্ষমতার স্বাদ নেয়ার চান্স নেই বল্লেই চলে । বিসিএস এর মাধ্যমে এগুলো ক্ষীণভাবে হলেও পাবার চান্স থাকে, এছাড়া লবিংবাজ হতে পারলে বা যোগ্যতা থাকলে কয়েকবার বিদেশযাত্রাও ঘটতে পারে । তাই সবকিছু বিবেচনা্য নিন । এমনকী সন্তানদের সংস্কৃতি পাল্টে যাওয়া, বয়স বাড়লে নি:সংগতা, সামাজিক মর্যাদা, বিদেশে সেই দেশীদের নাক সিঁটকানো মনোভাব- সব বিবেচনা করুন।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


