আমার প্রিয় পোস্ট

সৎ প্রফেশনের লিষ্ট............. :) :):)

৩০ শে জুন, ২০০৯ রাত ৮:৩৫

শেয়ারঃ
0 0 0

মইনের শাসন আমলে দুর্নীতিবাজদের বিরুদ্বে মামলা হয়েছে, কিন্তু নীচে কিছু প্রজাতির নাম দিলাম যারা বহাল তবিয়তে ছিলেন| লিষ্টে সব প্রজাতির নাম দিতে পারি নাই, আপনি চাইলে যোগ করতে পারেন|


১|মান্নান ভূইয়া কোন দুর্নীতি করে নাই?তার মন্ত্রনালয়ের এসিসট্যান্ট ইন্জিনিয়ারও কোটি পতি|
২|মেজর হাফিজ কোন দুর্নীতি করে নাই?তার মন্ত্রনালয়ের এসিসট্যান্ট ইন্জিনিয়ারও কোটি পতি|
৩|এক জন পুলিশের এস.পি ও দুর্নীতি করে নাই?
৪|একজন ও.সি ও দুর্নীতি করে নাই?
৫|একজন কাস্টম কমিশনারও দুর্নীতি করে নাই?
৬|একজন সেনা বাহিনীর জেনারেলও দুর্নীতি করে নাই?
৭|একজন জজও দুর্নীতি করে নাই?
৮|একজন সচিবও দুর্নীতি করে নাই?
৯|একজন ডি.সি ও দুর্নীতি করে নাই?
১০|একজন ইউ.এন.ও দুর্নীতি করে নাই?

এই ক্যাটাগরির একজনকেও গ্রেফতার না করে মইন কি বুজাতে চেয়েছিল?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে জুন, ২০০৯ রাত ৮:৪৫
অ্যামাটার বলেছেন: ভূয়া পোষ্ট। একমাত্র ছয়নম্বর ক্যাটাগরি ছাড়া আর সবই গ্রেফতার হইছে।
৩০ শে জুন, ২০০৯ রাত ৮:৫২

লেখক বলেছেন: মান্নান ভূইয়া-হাফিজের নিজের দুর্নীতির জন্য কোন মামলা হয় নাই|

বাকী ক্যাটাগরির ২/১ জন রিটায়ার্ডদের কে ধরা হয়েছিল তাও যারা দলীয় কর্মী ছিল|

সার্ভিসে থাকা একজনেরও কোন সমস্যা হয় নাই, ভাল করে "মেমোরী রি-কল" করেন|

২. ৩০ শে জুন, ২০০৯ রাত ৮:৫০
দস্যু বনহুর বলেছেন: সেনাকর্মকর্তা বাদে সবাই কমবেশী জেলের ভাত খাইসে।
৩০ শে জুন, ২০০৯ রাত ৮:৫২

লেখক বলেছেন: লেখক বলেছেন: মান্নান ভূইয়া-হাফিজের নিজের দুর্নীতির জন্য কোন মামলা হয় নাই|

বাকী ক্যাটাগরির ২/১ জন রিটায়ার্ডদের কে ধরা হয়েছিল তাও যারা দলীয় কর্মী ছিল|

সার্ভিসে থাকা একজনেরও কোন সমস্যা হয় নাই, ভাল করে "মেমোরী রি-কল" করেন|

৩. ৩০ শে জুন, ২০০৯ রাত ৯:০৭
অ্যামাটার বলেছেন: @বিদ্রোহী:; না জাইনা আউল-ফাউল কথা কৈয়েন না।
রাজনীতিবিদদের কথা আর নাই বা কইলাম; পেশাজীবিদের বেলায় আসি।
* সরকারি কর্মচারী গ্রেফতার হয়েছে অগণিত। তাদের মধ্যে ছিল তিন জন সচিবও ছিল। শহীদ আলম, এ কে এম জাফরুল্লাহ প্রমুখ।
*বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার হয়েছে। এদের মধ্যে রাবি'র সাবেক উপাচার্য সাইদুর রহমান, ঢাবি'র ড.সদরুল আমীন,খারুনুর রশীদ উল্লেখযোগ্য।
* পেশাজীবিদের মধ্যে সাংবাদিকরাও বাদ যায়নি। যেমন জনকন্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ।

কেবল মাত্র বাদগেছে স্বশস্ত্রবাহিনীর কর্মকর্তারা। তবে সমালোচনার ক্ষেত্র সে'টা নয়; কেননা দুর্ণীতি বিরোধী অভিযানে বুক ফুলিয়ে রাম রাজত্ব করেছে সবচেয়ে দুর্ণীতিবাজ সম্প্রদায়, ব্যাবসায়ী গোষ্ঠী। একমাত্র তারাই ছিল ধরা ছোঁয়া'র বাইরে।

সুতরাং সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে, আপনি একজন বিশিষ্ট ছাগল।
৩০ শে জুন, ২০০৯ রাত ৯:২৪

লেখক বলেছেন: যাদের নাম বললেন এ'রা সবাই দলীয় কর্মী ছিল|

সার্ভিসে থাকা একজনেরও কোন সমস্যা হয় নাই, ভাল করে "মেমোরী রি-কল" করেন|

আপনি এস.পি, ডি.সি, কাস্টম কমিশনার, জজও, ইউ.এন.ও
এদের কোন নাম দিতে পারেন নাই|

আর সব মেয়েরাই আমাকে ছাগল ( পাঠা :) ) ডাকে, আপনিও ডাকুন|

৪. ৩০ শে জুন, ২০০৯ রাত ৯:০৮
আল-মামুন (নওগাঁ) বলেছেন: আমার আগে যারা মন্তব্য করেছেন আপনারা কোথায় পেলেন উপরের উল্লোখিত ব্যক্তিরা জেল খেটেছে অথবা সাজা হয়েছে। ভাল করে স্বরণ করার চেষ্টা করুন।
লেখক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার পোষ্ট-এর জন্য।
৩০ শে জুন, ২০০৯ রাত ৯:২৫

লেখক বলেছেন: মামুনকে ধন্যবাদ|

৫. ৩০ শে জুন, ২০০৯ রাত ৯:১১
ধীবর বলেছেন: আমাদের দেশ হলো সব সম্ভবের দেশ। মইন মিয়া তো পক্ষি হইয়া ঊড়াল দিলো। লগে ফকরুদ্দিন মিয়াও। সুশিলগুলি এখন ঘাপটি মাইরা আছে। চোর বাছতে গেলে, বড় মাঝারি রাজনৈতিক দলগুলির নেতা পাতি নেতা থেইকা শুরু কইরা, প্রশাসনের উপর থেইকা নীচ পর্যন্ত সবাইরে লাল দালানে নিতে হয়। এত কিছু কেমনে করা যাইবো?

তবে মইন যে মতলববাজির জন্য এই সব নাটক সাজাইছিল, সেটাতে সন্দেহ নাই। প্লাস।
৩০ শে জুন, ২০০৯ রাত ৯:৩২

লেখক বলেছেন: আপনার সাথে পুরা একমত|
আমার কথাটা হল চোর ধরাই যদি উদ্দেশ্য হ্য় তাহলে মান্নান ভূইয়া-হাফিজ বাদ যায় কেমনে...??
বন মন্ত্রী সাজেদা....? সাজেদাকে ঘুষ না দিয়া বনপ্রধান নিজে একাই টাকা খাইছে?
আমূ....?? তার কোন পেশা নাই, বউ চিকিৎসা নিল সি;গাপুরে ১ বছর, খরচ আসলো কোথা হতে....??

মইনের মতলটা ছিল হল দখলের মত, একটা দল দখল করা| তার জন্য হেন কাজ নাই সে করে নাই|

৬. ৩০ শে জুন, ২০০৯ রাত ৯:১৯
সিটিজি৪বিডি বলেছেন: মইন দালাল........................... বিএনপি ক্ষমতায় আসলে খবর আছে।
৩০ শে জুন, ২০০৯ রাত ৯:৩৪

লেখক বলেছেন: এক জেনারেল দালালকে জুতা পেটা হতে দেখলাম ঢাকার রাজপথে| তখন বিএনপি'র ঘোর দুর্দিন ছিল, তারপরও।

৭. ৩০ শে জুন, ২০০৯ রাত ৯:৩৯
অ্যামাটার বলেছেন: আজব তো! আপনার প্রশ্নের জবাবে আমি উপরে যাদের নাম দিলাম, তারা সবাই এক্টিং অবস্থায় ছিল!
আর আমি কেবল শগীর্ষ পদবীর গ্রেফতারকৃতদের নাম বলেছি, নিচের দিকে আরও অনেকেই আটক হয়েছিল। শুধু ২০০৭ সালেই আমার জানামতে তিন জন ইউএনও গ্রেফতার হয়েছিল। এসিল্যান্ড থেকে শুরু করে এডিসি, যুগ্মসচিব পর্যন্ত গ্রেফতার হয়েছিল।
কাস্টমসের একাধিক কর্মকর্তা দূর্নীতির দায়ে আটক হয়েছিল। সহকারি কমিশনার থেকে কমিশনার পর্যন্ত। কাস্টমস কমিশনার ঝরুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এখনও জারি, সে অবশ্য পলাতক।
বন বিভাগে প্রধান বন সংরক্ষক ওসমান গনি থেকে শুরু করে আরও প্রায় এক ডজন কর্মকর্তা আটক হয়েছিল।
রোডস এন্ড হাইওয়ের সাতজন ইঞ্জিনিয়ারকে এক রাতেই ঘুষের টাকা সহ হাতে নাতে ধরা হয়েছিল।

যে বিষয়ে আপনার স্ব্ছ ধারণা নাই, সে' বিষয়ে উজবুকের মত কথা বলতে গেলে স্বেভাবতই অপমানিত হবেন।
৩০ শে জুন, ২০০৯ রাত ৯:৫১

লেখক বলেছেন: রোডস এন্ড হাইওয়ের সাতজন ইঞ্জিনিয়ারকে এক রাতেই ঘুষের টাকা সহ হাতে নাতে ধরা হয়েছিল।

========

আপনি ভাল করে জানেন সেটা একজন মেজরের ব্যাক্তিগত আক্রোশ| ঘুষের টাকা নিতে ৭ জন ইন্জিনীয়ার হোটেলে গেছে, তাও ইমারজেন্সি পিরিয়ডে....?? ভাই তাইতো বলি সরকার যা প্রচার করে অনেকে তা বিশ্বাসও করে..!! তা আপনি জানেনতো সেই ৭ জন ইন্জিনীয়ারের মামলার বাদি মামালা তুলে নিয়েছেন এব; ২ সপ্তাহের মধ্যেই এরা চাকুরীতে জয়েনও করেছেন..!!

হায়রে মইনের দুর্নীতি দমন.....!!!

৮. ৩০ শে জুন, ২০০৯ রাত ১০:৪৫
পান্হপাদপ বলেছেন: অ্যামাটার এর তথ্য সঠিক বলে মনে হয়।৭ৎ৮ জন ইউ এন ওকে গ্রেফতার করা হয়।এর মধ্যে জয়ন্ত শিকদার নামক একজন এখনও সাময়িক বরখাস্ত আছেন।আবুল খায়ের গ্রুপের পচা গম কেলেংকারীতে আশরাফ নামক একজন ওসি গ্রেফতার হন।বিসিএস পুলিশ ক্যাডার পর্যায়ের কোন কর্মর্কর্তা সম্ভবত আটক হন নি।
৩০ শে জুন, ২০০৯ রাত ১১:১২

লেখক বলেছেন: বলুন প্রায় ৪০০ উপজেলায় মধ্যে মাত্র ৮ জন ইউ এন ওখারাপ..??
বলুন প্রায় ৪০০ থানার মধ্যে মাত্র ১জন ও.সি. খারাপ..??
এস.পি দের খবর কী..??
এ.এস.পি দের খবর কী..??
ডি.আই.জি দের খবর কী..??
ডি.সি দের খবর কী..??
সচিবদের খবর কী..??
বিমান বাহিনীর সবাই সাধু..??
নৌ বাহিনীর সবাই সাধু..??
সেনা বাহিনীর সবাই সাধু..??

শুনেন ভাই, ভূয়া তাবিজ বেচার আগে সাপুড়িয়া কয়েকটা সাপ দেখায়, সাপ দেখানোটা কিন্ত তার মূল উদ্দেশ্য না| কয়েকটা সাপ দেখালে মানুষ জড়ো হবে তার পর শুরু হয় তাবিজ বেচা|

মইন কয়েকজন মুখচেনা দুর্নীতিবাজকে ধরে সাধারন মানুষকে আস্হায় নিয়েছে তারপরই শুরু করেছে নীজের আসল কাজ, দল দখল করে ক্ষমতায় বসা|

যদি শুধু দুর্নীতি দমন হতো তার মূল টার্গেট তবে দেখুন আমার মূল পোস্টে যেই ১০ ক্যাটাগরীর কথা বলেছি সেখান থেকে কয়েক হাজার লোক আজীবনের জন্য জেলে যাওয়ার কথা|

তা হয় নাই, কারন মইন জানতো ঐ চোর আমলা ছারা দেশ চালানো তার কষ্ট হবে|

ধন্যবাদ|



৯. ৩০ শে জুন, ২০০৯ রাত ১১:৪৭
আহছানউল্লাহ বলেছেন: ভূয়া তাবিজ বেচার আগে সাপুড়িয়া কয়েকটা সাপ দেখায়, সাপ দেখানোটা কিন্ত তার মূল উদ্দেশ্য না| কয়েকটা সাপ দেখালে মানুষ জড়ো হবে তার পর শুরু হয় তাবিজ বেচা| একেবারে সত্যকথা কইছেন।তো এম উ আহমদ বেটা কেমন মীরজাফরী করেছে হেইডা গ্রাম বাংলার হগলে জানে।যে আমলারা বছরের পর বছর ফাইল আটকিয়ে দেশের বারোটা বাজায় তাদের কতজনকে লাল দেয়ালের ভিতর ঢুকাইছে?আপনার ১০ ক্যাটাগরীর ইজ দ্যা বেষ্ট সিলেক্ট।ধন্যবাদ
০১ লা জুলাই, ২০০৯ রাত ১২:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ আহছান ভাই|

১০. ০১ লা জুলাই, ২০০৯ রাত ১২:২১
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আহছানউল্লাহ বলেছেন: ভূয়া তাবিজ বেচার আগে সাপুড়িয়া কয়েকটা সাপ দেখায়, সাপ দেখানোটা কিন্ত তার মূল উদ্দেশ্য না| কয়েকটা সাপ দেখালে মানুষ জড়ো হবে তার পর শুরু হয় তাবিজ বেচা| একেবারে সত্যকথা কইছেন।তো এম উ আহমদ বেটা কেমন মীরজাফরী করেছে হেইডা গ্রাম বাংলার হগলে জানে।যে আমলারা বছরের পর বছর ফাইল আটকিয়ে দেশের বারোটা বাজায় তাদের কতজনকে লাল দেয়ালের ভিতর ঢুকাইছে?আপনার ১০ ক্যাটাগরীর ইজ দ্যা বেষ্ট সিলেক্ট।ধন্যবাদ
০১ লা জুলাই, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন: রাজ থ্যা;কস|

 

মোট সময় লেগেছে ১.০৪৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভারতীয় দালাল, পাকি রাজাকার, দুইটারেই ঘৃনা........
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই