somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি দুঃস্বপ্ন

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



( ) থেকে এমন একটা কাজ পেয়েছি যে শেখ হাসিনাকে একদম খুব কাছ থেকে দেখার সুযোগ হচ্ছে। তাঁর ঘরের বারান্দাতেই থাকছি এবং শেখ হাসিনাকে ক্যাজুয়াল পোষাকেও দেখতে পেলাম। আমাকে নতুন দেখে হাসিনা একজনকে ডেকে আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করলেন। আমার দিকে তাকিয়ে বলাতে একটু দূর থেকেও আমি তা বুঝতে পারলাম। এক বন্ধু আমাকে ফোন করলো। সে কথা থামাচ্ছেই না। বেশ অনেকক্ষণ কথা বলে ফোন কেটে দিয়ে একটু পরে আবার ফোন দিলো। একে তো এমন গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছি নতুন, আমাকে এমনিতেই দেখে রাখছে সেখানে বারবার ফোন আসাতে আমার দিক থেকে আর চোখই সরাচ্ছে না লোকটা। কাজ শেষ হোল, কোন একটা অফিস ঘরে আছি। জানালা দিয়ে দেখলাম বেশ কিছু সাদা শার্ট প্যান্ট পরা কলেজ ছাত্রের লাশ রাস্তায়।ওরা অভিনয় করছে না সত্যি বুঝতে পারলাম না।সত্যি হলে ভাবছি এই ছেলেরা কতটা আন্তরিক যে এভাবে অকাতরে প্রাণ দিতে চলে আসে ! যে লোকটা আমাদের কয়েকজনকে পারিশ্রমিক দিলেন তাকে চিনিনা। এতো কম দেয়াতে আমি বলে উঠলাম, এতো কম কেন? আগে তো আমরা আরও বেশি পেয়েছি। লোকটা তাচ্ছিল্যের হাসি দিলো। অন্যরা আমার চেয়েও একদিন করে কম পেলো। একটি মেয়ে বলে উঠলো, আমি মিথ্যে কথা বলছি। সে অন্য একটা দিনে কাজের কথা বললো যেদিন ওরা এরকম কম পেয়েছে। আমি বললাম, আমি ওই কাজের সময় ছিলাম না। আমি প্রথম যখন আসি তখন বিজ্ঞান ভিত্তিক একটা কাজ এখানের তৎকালীন বড় ভাই আমাকে দিয়েছিলেন, সেই কাজে আমি অনেক বেশি পেয়েছিলাম। এরপর যতবার কাজ পেয়েছি এর চেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছি। সেই ভাই পাশ থেকে হ্যাঁ সূচক মাথা নাড়লেন।মেয়েটি রেজিস্টার খাতা বের করলো। আমি বললাম দেখো, জুলাই ০৭। পরক্ষনেই বললাম ২০০৭ না ২০১০। মেয়েটি রেজিস্টারের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। হেসে আমাকে দেখালো তাদের ওই কাজের সময় আমি এখানে ছিলাম। আমি বললাম, আমি থাকলেও ওই কাজ আমি করিনি, এই কাজ সম্পর্কে আমি কিছু জানিনা, তোমরা কোথায় করেছো, কবে করেছো, কি পেয়েছো।আমি তো শুধু আমার কাজের পারিশ্রমিকের কথাই বলবো। এরপর মেয়েটি আর কিছু বললো না। অন্যরা বললো,আর টাকা পেলেই বা কি হবে সব তো এই লোকটাকে দিয়ে যেতে হবে। নিষ্ঠুর চেহারার খোঁড়া এক লোকের কাছে সবাই টাকা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি দিতে রাজি হলাম না।সাথে সাথে শাবলের মত ভারী অস্ত্র নিয়ে লোকটার সাথে আমার লড়াই বেঁধে গেলো। তখন জায়গাটা রাস্তার উপর এবং আধো অন্ধকার। খোঁড়া হওয়াতে লোকটাকে আমি দ্রুত বসিয়ে দিতে পারলাম। শাবল দিয়ে বুকের উপর আড় করে কয়েকবার চাপ দিলাম কিন্তু মারিনি। লোকটা শান্ত হয়ে যাওয়াতে আমি সরে এলাম আর সাথে সাথেই লোকটা আবার শুরু করলো। সে তার নিচে থাকা একের পর এক ধারালো দা, বটি আমার দিকে ছুড়ে দিচ্ছে। আমি চিৎকার করে দৌড়ে বাইরে গেলাম। লোকটা বাইরেও দাঁড়িয়ে আছে খোঁড়া পা নিয়ে। আমি সোজা না গিয়ে অন্য লোকের আড়ালে আস্তে করে সে উঠোন পেরিয়েই ছুটলাম। দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি।একটা চমৎকার সুরে আল্লাহু আল্লাহু বলা তালের সাথে আমি দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে একটা ঘরে গিয়ে ঢুকলাম।পাশের ঘরে বসা বয়স্ক মানুষটা আমায় দেখলেন।একটু পরে ওই খোঁড়া লোকটার পরিচিত তিনজন এই বাসায় আসলেন। আমি বয়স্ক লোকটাকে হাতের ইশারায় আমার কথা বলতে মানা করলাম।উনি বললেন না। কিন্তু লোক তিনজন একাই এঘরে ঢুকে গেলেন এবং আমাকে দেখলেন। দেখেও তারা না দেখার ভান করলেন।ঠিক এসময় খোঁড়া লোকটা এই ঘরের দরোজা দিয়ে ঢুকলো। কিন্তু ওই তিনজন লোক এবং বয়স্ক লোকটি হাউকাউ করে কথা বলার ছলে আমাকে তাঁদের আড়ালে নিয়ে পাশের ঘরে চলে আসতে দিলেন।দেখলাম বয়স্ক লোকটি এবার আমার বাবা হয়ে গেলেন। বাবা সাদা টুপি, কালো গেঞ্জি এবং লুঙ্গি পরিহিত। আমাকে দরোজা দিয়ে পালিয়ে যেতে সাহায্য করছেন এবং দ্রুত আযানের জন্য কামনা করছেন।কারণ আযান দিলেই খোঁড়া লোকটি নামাজ পড়তে বসবে এবং হুট করে এঘরে এসে আমাকে দেখে ফেলতে পারবে না। আল্লাহু আল্লাহু করে আবার দারুণ মধুর সুরে সুনির্দিষ্ট একটি তালে কেউ বলতে শুরু করলো এবং সেই তালে আমি দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে একটা মফস্বল শহরের নিরাপদ আবাসিক রাস্তায় চলে এলাম যেখানে পথের ধারে বাড়ির বৌ,ঝিরা দাঁড়িয়ে বসে গল্প করছিলো।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৬
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সকালে শিক্ষক, বিকালে সবজি বিক্রেতা

লিখেছেন ঢাকার লোক, ২১ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:৪৯


মাননীয় শিক্ষামন্ত্রীর বিভিন্ন আলোড়ন সৃষ্টিকারী পদক্ষেপে যখন মিডিয়া জগৎ সয়লাব এমনি সময় হটাৎ করেই ইউ টিউবে একটা ভিডিও চোখে পড়লো। ২ মিনিটের এ ভিডিওটা সেলফ এক্সপ্লানেটোরি ,... ...বাকিটুকু পড়ুন

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শেকল ভাঙার গান

লিখেছেন ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!

পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।

দিকে দিকে সংগঠিত হও... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×