somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনির্বার হাঁটা

০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নিঃশব্দ বৈশাখ কি আসে জীবনে?!
আসে কি কোন কোলাহল ভরা শীত?
সেই শীত যে শীতের কোন দরোজা জানালা নেই,
নেই মন ভাঙ্গা গান, পাখির সুর !
অথচ আমি শুধু সেই সময়কেই চিনি,
যে সময়ে হাত ছোঁয়াতো উষ্ণ নরম হাত।
যে বেলাতে ঘুম ভোলাতো প্রভাতফেরীর রাত।
কি ছিলো না সেই দিনগুলোতে !
অদ্ভুত মাখামাখি সময়ের, বন্ধুত্বের, প্রাণের,
একদল কলেজ পড়ুয়া মেয়ের!
আরও কচি কিছু ভাবনার আবেশ।
আমি অসম্ভবে ছিলাম।
ছিলাম উদ্বেলিত, কখনো ডানা ভাঙা পাখির মত।
ঠিক যেন ভোরের ঘুম ভেঙে গেছে আমার!
উদাসিনী মাইলগুলো অভিনব কায়দায় হাজির হতো।
কখনো জানালায় দাঁড়িয়ে মুখ বাড়িয়ে চিৎকার করে গান গাওয়া।
কখনো একাকী এক পথিকের পানে চেয়ে থাকা।
অপেক্ষার কত অসংখ্য প্রহর কেটেছে অযাচিত ভাবনায়।
একটি গ্রীষ্ম কি এসেছিলো সমস্ত প্রশ্নের জবাব নিয়ে?
অপেক্ষার অবসান ঘটানো বসন্তের পাতাও নড়েনি।
এক বাজারি মনের খেলাধুলা ছিলো শূন্য জায়গাটায়।

সময়, সময়, সময় যেন চোরাবালি!
মুহূর্তে টেনে নিলো সেই দারুণ আনন্দের বান্ধবীর বিয়ে।
চুপ শব্দ করে হারিয়ে গেলো যত বুক কাঁপানো উত্তেজনা।
আমি কি খেই হারিয়ে ফেললাম! তুমি কি তা জানো?
তুমি কি জানো কত কিছু লেখার পড়ে আমার আঙ্গুল
আবার তোমায় লিখতে বসেছে ?!

এই ঠাণ্ডা বয়সেও কেন বারবার উত্তেজিত হই আমি !
বুকের মাঝখানটা কেমন টলমল লাগে।
আমার ইচ্ছেগুলো কখনো সীমা পায়নি।
কখনো ছাড়া পায়নি উড়ে যাওয়ার মত।
উড়ন্ত পথে যত ফুল সে ধরতে চেয়েছে
ততই জেঁকে বসেছে কাঁটা।
গুচ্ছ গুচ্ছ খোঁপায় বেঁধেও শান্তি পায়নি সে,
শান্ত হয়নি এই মন।
হেঁটেছি অনির্বার।
হেঁটে চলেছি একই রকম।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অসুস্থ প্রতিযোগিতায় ব্যস্ত সবাই

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ০৩ রা জুন, ২০২৬ বিকাল ৪:৪৪

একটা জাতীর ব্রেণ হলো বুদ্ধিজীবি আর মাথা হলো রাজনীতিবীদ। এই ব্রেণ আর মাথা যদি পচে যায় তবে সেই জাতি থেকে ভালো কিছু পাওয়া সম্ভব নয়। বরং সেই জাতীর ধ্বংস... ...বাকিটুকু পড়ুন

ডায়োজেনিস সিন্ড্রম

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১২:০১



ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর

আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩০)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৩



সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।

সূরাঃ ৩০ রূম, ২৯ নং... ...বাকিটুকু পড়ুন

হামে শিশুদের মৃত্যুর দায় ডঃ ইউনুস গভার্নমেন্টের

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৪

ইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন

যুগে যুগে সারদা দেবী

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯



নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের... ...বাকিটুকু পড়ুন

×