বালি রঙ সন্ধ্যায় সৈকতে দাঁড়িয়ে
একটা দুটো তিনটে কথা বলার ছিল তোমায় ...
বলব বলব করে কোন কথা বলা হয়নি
ভূল ছিল আমার তাই দুঃখগুলো সারাজীবন
আঁচলে বেঁধে ভূল পথে চলি।।
যন্ত্রণার কথা হিসেব করি একাকী
আমার তো তাকে ভালোবাসা ছাড়া আর কোন
ভূল ছিলনা।
ঘড়ির উল্টোদিকে কাঁটা ঘুরিয়ে চাইনি কোনা
রাজ সিংহাসন।
অর্ধেক জীবনেও আমি যে
কাউকে বলতে পারিনি একদিন,
নয় হাজার দিন অশ্রু ফেলেছি
তোমাকে প্রার্থনা জানিয়ে বিধাতার কাছে।
ভূল করেছি ভূল মানুষকে ভালোবেসে
স্পর্শ করেতে চেয়েছিলাম
তোমার করতল।
ভূল ছিল আমার তাকে বলতে পারিনি
অথবা তাকে বললে আরো ভূলের
মাশুল দিতে হতো
এই আমার অর্ধেক জীবনে.....
০১/০৪/০৮
সন্ধ্যা ৭টা
জুমেইরা বীচ, দু্বাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

