somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বাস

১৪ ই মে, ২০১৬ সকাল ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মেয়েটার নাম ছিল শর্মিলা। “ভালুকা বালিকা উচ্চ বিদ্যালয়” এর সপ্তম শ্রেণিতে পড়ত সে। তূর্য তাকে পড়াতে যেত। মাঝে মাঝে সেও তূর্যের কাছে পড়তে আসত। ঠিক পড়ানো বলে না, একটু-আধটু দেখিয়ে দেওয়া আর কী!

মেয়েটা তূর্যের উপস্থিতি একদম পছন্দ করত না। দেখতে যথেষ্ট সুন্দরী ছিল বলে তার দেমাগও ছিল বেশ। অনেক ছেলে তার জন্য পাগল, পেছন পেছন ঘুরঘুর করে। সে ভেবেছিল তূর্যও বোধহয় একই গোছের। কয়েকদিনের মধ্যেই অবশ্য শর্মিলার ভুল ভেঙে যায়। সে তূর্যের অনুগত হয়ে ওঠে।

মায়ের সাথে শর্মিলার প্রায় প্রায়ই তুচ্ছ কারণে ঝগড়া হতো। তার মা তূর্য্যের কাছে নালিশ দিতেন। তূর্য্য গম্ভীর হয়ে শর্মিলাকে বকে দিত। অবশ্য তার বকুনি শর্মিলা কখনোই আমলে নিত না, মিটিমিটি করে শুধু হাসত।

শর্মিলার বাবা প্রচণ্ড রকমের রাগী মানুষ ছিলেন। মেয়ের সম্পর্কে অনেক আজেবাজে কথা শোনা যায়। ক্রুদ্ধ হয়ে অনেকদিন মেয়েকে উত্তম-মধ্যমও দিয়েছেন।

ভদ্রলোক তূর্যকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। তূর্যের প্রবাসী মামা যখন তার কাছে তূর্য সম্পর্কে জানতে চাইতেন (তরুণ ছেলেরা যেহেতু একটু উচ্ছৃঙ্খল হয়, মামা ভেবেছিলেন তূর্যও হয়ত তাই- তূর্য উচ্ছৃঙ্খল ছিল না), তিনি তূর্যের ভূয়সী প্রশংসা করে বলতেন, “আপনার ভাগ্নের মতো ছেলেই হয় না।”

যদিও একদিন কোনো এক কারণে তূর্যের সাথে উনি কথা বলা বন্ধ করে দেন, তবুও তূর্যের প্রতি তাঁর পূর্ব অনুরাগ শেষ পর্যন্তই ছিল।

রাত-বিরাতে তূর্যের কাছে পড়তে আসত শর্মিলা। অনেকে বাঁকা চোখে দেখত। শর্মিলার বাবা এসবে ভ্রুক্ষেপ করতেন না। তিনি তূর্যের ওপর সর্বোচ্চ আস্থা রেখেছিলেন, তূর্য তার যোগ্য প্রতিদানও দিয়েছিল।

একদিন রাত নয়টায় হন্তদন্ত হয়ে তূর্যের কাছে এলো শর্মিলা। বইপত্র রেখে ভোঁ দৌড় । তূর্য জিজ্ঞেসও করতে পারল না সে কোথায় যায়। রাত ১১টায় এসে বইপত্র নিয়ে বাড়ি চলে গেল শর্মিলা। যাওয়ার সময় তূর্য জিজ্ঞেস করল, “কোথায় গিয়েছিলে?”
সে বলল, “বান্ধবীর বাড়ি।”

আসলে আশপাশে ওর কোনো বান্ধবীই ছিল না। ও গিয়েছিল প্রেমিকের সাথে দেখা করতে। পরে একজনের কাছ থেকে এ কথা জানতে পেরেছিলো তূর্য।

শর্মিলা যখন বাড়ি পৌঁছল, ওর বাবা ঘরেই ছিলেন। তিনি মেয়েকে জিজ্ঞেস করলেন, “কোথায় গিয়েছিলে?”
শর্মিলা বলল, “তূর্য ভাইয়ের কাছে পড়তে।”

৪ অগ্রহায়ণ ১৪২২ বঙ্গাব্দ
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২৪ দুপুর ১:১৩
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দমাদম মাস্ত কালান্দার

লিখেছেন রাজীব নুর, ১৪ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪১



নবীজির মৃত্যুর ৫শ' বছর পর-
আরবের অবস্থা কেমন ছিলো? তখনও কি দাসদাসী বেচাকেনা হতো? তখন কি পরিমান মানুষ হজ্ব করতেন? বইপত্র থেকে জানা যায়- ১১শ বা ১২শ শতাব্দীর দিকে ইসলামী... ...বাকিটুকু পড়ুন

এহসানুল হক মিলন: টাইম মেশিনে আটকে থাকা এক শিক্ষামন্ত্রী

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১০


বিংশ শতাব্দীর শুরুর দিকে সাদা-কালো টেলিভিশন আর ল্যান্ডফোনের জামানায় এহসানুল হক মিলন যখন হেলিকপ্টারে চড়ে আকাশ থেকে নকলবাজ ধরার মিশনে নামতেন, তখন লোকে তাকে ‘বাংলার জেমস বন্ড’ ভেবে হাততালি... ...বাকিটুকু পড়ুন

নীলিমা, তুমি চলে যাবার পর থেকে

লিখেছেন সালমান মাহফুজ, ১৪ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৪

নীলিমা, তুমি চলে যাবার পর থেকে
আমার হৃদয়জুড়ে কেবলি দহন !
মেঘের ঘোমটা সরিয়ে আমি কতবার
রূপালি চাঁদের সেই মায়াবিনী মুখচ্ছবি
... ...বাকিটুকু পড়ুন

সেজে ওঠে জ্যৈষ্ঠ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৬


বৈশাখ রাঙিয়ে দিয়ে গেলো
নতুনকিছুর ছোঁয়া ! যেখানে
হাসি কান্নার চাঁদ চিমটি দিবে-
চৈত্রের শেষে আবার অপেক্ষা
পূর্ণিমার রাত জুড়ে যে কল্পনা;
কষ্টরা ক্লান্তি করে না পোড়া রোদ
তবু বৈশাখ বলে কথা, বাঙ্গালির
গন্ধ বার... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৪৯

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৪৩





---------------------------------------------------------
সবাইকে নতুন বাংলা বর্ষের-১৪৩৩ এর শুভেচ্ছা।




বৈশাকের সকালে পাশের ফ্ল্যাটের ভাবী উপহার পাঠালেন বিন্নি চালের মিষ্টি ভাত। খেতে দারুন। চট্টগ্রামে এই দিনে বিন্নি ভাত, মধু ভাত খাওয়ার প্রচলন রয়েছে।




তারপর... ...বাকিটুকু পড়ুন

×