প্রথমে ওজন ঠিক াছে কিনা তা দেখতে হলে আপনাকে প্রথমে BMI ক্যালকুলেট করতে হবে। BMI ক্যালকুলেট করতে এখানে ক্লিক করুন। http://www.nhlbisupport.com/bmi/। জিসান ভাই এখান থেকে দেখা যায আপনার BMI ২৯। আপনি ওবেসিটির দিকে আগাচ্ছেন। এখনি সাবধান হোন।
BMI Categories:
Under weight =less than 18.5
Normal weight= 18.6-24.9
Over weight: 25-29.9
Obesity= 30 or greater
আবার দেখা যায় জিফরুল ভাই আপনার BMI ২২। মানে আপনি নরমাল রেনজে আছেন।
এরপর http://calorieneedscalculator.com/ এখানে দেখুন আপনার দৈনিক কত ক্যলরি দরকার। জিসান ভাই াপনার দেখা যাচ্ছে প্রতিদিন ২২০০ এর মত ক্যলরি দরকার। আপনি পারলে দৈনিক ১৭০০ ক্যালরি বা এর থেকে কম ক্যালরি র খাবার খাবেন। মানে প্রতিদিন এর ক্যলরি থেকে ৫০০ ক্যলরি কমিয়ে ফেলবেন।
আবার যার ওজন বাড়ানো দরকার তিনি ৫০০ ক্যালরি বেশি খাবেন।
এভাবে ক্যলরি ঠিক করে ডায়েট চার্ট করলে আস্তে আস্তে ওজন কমতে শুরু করবে। ১মাস পরে আবার BMI দেখুন । আবার সেখান থেকে নতুন ক্যলরি ঠিক করে ডায়েট চার্ট আপগ্রেড করে নিন। এভাবে চলতে থাকলে আপনি একদিন অবশ্যই আপনার গোল ওয়েট এ পৌছাতে পারবেন।http://www.caloriesperhour.com/index_loss.php এই সাইট থেকে দেখে নিন আপনি কবে গোল ওয়েট এ পৌছাবেন।
জিসান ভাই মনে রাখবেন নরমাল BMI তে আসা একটু কষ্টকর হবে কিনতু অসম্ভব না। শুধু একটু ধৈর্য্য ধরতে হবে।
কলম.বিডি ঠিক ই বলেছেন-যে কেউ নিজের জন্য বিজ্ঞানসম্মত ডায়েট চার্ট বানাতে পারেন।এজন্য ফলো করুন সিদ্দীকা কবীরের রান্নার বই 'রান্না খাদ্য পুষ্টি' র ইন্ডেক্সে দেয়া তথ্য।প্রতিটা খাবারের পুষ্টিমূল্য এবং আপনার ওজনের জন্য কতটুকু খেতে হবে দেয়া আছে সেখানে।
এই বই দেখে যে কেউ নিজের ডায়েট চার্ট নিজেই বানাতে পারেন।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



