আমি ব্লগে আসার পর থেকে দেখি কিছু ছেলে এটা আমার ই ছবি কিনা সেটা পর্যবেক্ষন করতে করতে মাথা খারাপ। আমি ছেলে না মেয়ে সেই গবেষনায় ব্যস্ত। কিন্তু কেন?? আমি ছেলে মেয়ে যাই হই তাতে কি?? আমি তো ব্লগে এসেছি মানুষের দৃষ্টিভংগী দেখতে। কোনো ইস্যু নিয়ে মানুষের মতামত দেখতে, ভাল লেখা পড়তে, নিজের মতামত প্রকাশ করতে।সেখানে আমি ছেলে না মেয়ে এটা আমার ছবিই কিনা তা নিয়ে এত মাতামাতি করার কারন কি?? আমি এক ব্লগে একটা মন্তব্য করার সাথে সাথে সে ব্লগের লেখক আমি মেয়ে না এই দোষে দোষি সাব্যস্ত করে যা ইচ্ছা তাই বলা শুরু করল। পরে নিজের ভুল বুঝতে পেরে সেই পোষ্ট ই মুছে দিল। এখন জোবায়ের বিন ইসলাম নামে এক ব্লগার আবার পিছনে লেগেছে। আমি মেয়ে কিনা সেটা তার বের করতেই হবে। এবং সে কারনে সে আমার পো্ষ্টে যা ইচ্ছা তাই মন্তব্য করে যাচ্ছে। আমার প্রোফাইল এর ছবি সে নাকি প্রিন্ট করে তার বন্ধু বান্ধকে দেখাচ্ছে। আবার আমি যে মেডিকেলে পরতাম সে মেডিকেলের ছেলে মেয়েদের ছবি দেখিয়ে আমার পরিচয় বের করতে চাইছে। কিন্তু কেন?? ব্লগ কি তাহলে আমার ব্যক্তিগত নিরাপ্ত্তার জন্য হুমকি হয়ে দাড়াচ্ছে?? মেয়েরা কি তাহলে ব্লগেও সেফ নয়?? ব্লগেও মেয়ে দেখলে তার উপর হামলে পড়তে হবে? এসব লুইস থেকে কি আমরা ব্লগেও মুক্তি পাব না?
এই জোবায়ের বিন ইসলাম আমার ই আরেক পোষ্ট "বুফে" তে বৃস্টিধারা নামে আরেক ব্লগারের ব্যপারে বললেন যে উনি নাকি বৃস্টিধারা র সাথে বাইরে ঘুরতে গিয়েছিলেন। ব্লা ব্লা ব্লা ...অথচ পুরা কথাটি সম্পুর্ মিথ্যা সেটা ঐ পোষ্টে বৃস্টিধারা নিজেই বলেছেন। কেন এই ব্লগার এমন করছেন?? কেন আমাদের ব্লগে এসেও এ টাইপ বখাটেদের বিভিন্ন উক্তির শিকার হতে হবে??
অনেকেই হয়ত বলতে পারেন যে আপনি প্রমান করে দিলেই পারেন আপনি একটা মেয়ে এটা আপনার ই ছবি। কিন্তু আমি এই প্রমানে যাব কেন?? ব্লগে লেখা বা মত প্রকাশের ক্ষেত্রে ছেলে বা মেয়ে কি খুব বড় ইস্যু?? প্রোফাইল পিকচারের জায়গায় একজন আইনস্টাইনের ছবি দিয়ে রেখেছেন, একজন টিয়া পাখির ছবি দিয়ে রেখেছেন, একজন মাছের ছবি দিয়েছেন, একজন মিকি মাউসের ছবি দিয়েছেন। কই তাদের তো প্রমান করতে হয়নি এগুলা উনার নিজের ছবি?? তাহলে আমাকে কেন প্রমান করতে হবে??
আমি এ ব্যপারে মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


