এত দিন খালি ফালতু এ্যড, বাজে এ্যড নিয়ে নেগেটিভ মন্তব্য করেছি। তবে আমাদের এ্যডমেকার রা যে কত চমতকার, হৃদয়গ্রাহী, ইনোভেটিভ এ্যড উফার দিতে পারেন তা দুইটি এ্যড দেখে আমার ধারনা হল। জানি না এ্যডগুলোর মেকার কারা। আর এখানকার পার্টিসিপেন্টদের ও নাম জানিনা। কেউ জেনে থাকলে জানাবেন ।
সিলন চা এর এ্যড দেখলাম। ছাদের চাবী লাগবে..।ভেতরে এসে বসতে পারেন....ব্যাকগ্রাউন্ডএ "তুমি আর নেই সে তুমি" চলছে।ছেলে মেয়ে দুটির মধ্যে চমতকার ইনোসেন্ট সম্পর্ক আর আড্ডা এগোচ্ছে। খুব মিষ্টি একটা ভাল লাগা অনুভুতি তৈরী হচ্ছে। ছাদে যান না?? আকাশ মেঘলা থাকলে। উফ কি চমতকার এন্ডিং। ভাল লাগলো খুব ভাল লাগলো এ্যড টা দেখে। নিস্পাপ কিন্তু মিষ্টি চেহারার দুটো ছেলে মেয়ে কাজ করেছে এখানে। কারা এরা?? তবে যাই হোক নির্দেশকের মুন্সিয়ানা স্বীকার না করে পারছিনা।
দ্বিতীয় এ্যড হল বাংলালিনক এর। আহ মন ভরে গেছে দেশি নির্মাতার কাজ দেখে। মা তোমারে কেমনে বুঝাই আমি কেমন আছি!! কোনো ইনডিয়ান লাফালাফি ফলো করে না কোনো মন ভোলানো সুন্দরীকে দিয়ে না স্ট্রেইট বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখা হাজার হাজার ঘাম ঝড়ানো শ্রমিক ভাইদের জীবন!! কষ্ট অপ্রাপ্তি অব্যক্ত বেদনা....এত কিছুর ভিড়ে কেন মা...মনটা খা খা করে!!! তার পরও এতটুকু পাওয়া মাকে জমানো ছোট্ট সন্চয় তুলে দিচ্ছে। এতেই প্রশান্তির হাশি। লাস্ট এ হাসিমুখে ছবি তোলা!! সব মিলে অসাধারন কনসেপ্ট। যদিও বিদেশী বেনিয়ারা আমাদের ভাইদের দেখায়ে আমাদের ভাইদের ঘামে ঝড়ানো টাকা দিয়েই ব্যবসা করে নিবে! তাও এ্যডের কনসেপট চমতকার এটার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




