আমার প্রিয় পোস্ট

সময়ের সাথে যুদ্ধে এক রক্তাক্ত যোদ্ধা আমি...

সেটাপ দিন জুমলা............এক অনবদ্য সিএমএস......

১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৮

শেয়ারঃ
0 1 0



জুমলা হচ্ছে এমন একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সি.এম.এস) যার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ওয়েবপেজ নির্মান ছাড়াও শক্তিশালী ওয়েব অ্যাপ্লিকেশন তৈরী করতে পারবেন।

তো আসুন দেখা যাক কিভাবে আপনি আপনার ওয়েব সার্ভারে জুমলা সেটাপ দিতে পারবেন।

প্রথমে আপনার হোস্টিং কোম্পানির সাথে যোগাযোগ করে নিশ্চিত হউন যে তারা মাইএসকিউএল সাপোর্ট করে কিনা। তারপর তাদের নিয়মানুযায়ী একটি ডাটাবেজ তৈরী করুন। ডাটাবেজটি যেকোন নামে তৈরী করতে পারেন। তবে খেয়াল রাখবেন, তৈরীকৃত ডাটাবেজের জন্য যে ইউজার তৈরী করবেন, তার যেন ডাটাবেজটির উপর সব ধরনের কন্ট্রোল থাকে।

আর যদি আপনি আপনার পিসিতে সেটাপ দিতে চান তাহলে আপনাকে আপনার পিসিতে ভার্চুয়াল সার্ভার সেটাপ দিতে হবে। ভার্চুয়াল সার্ভার সেটাপ প্রক্রিয়া পরবর্তীতে বিস্তারিত বলব।

ধরলাম আপনি মাইএসকিউএল ডাটাবেজ ক্রিয়েট করেছেন। এরপর আপনি জুমলার সাইট থেকে (http://www.joomla.org/download.html) জুমলা আপনার পিসিতে নামিয়ে আনজিপ করুন। তারপর সেই ফোল্ডারের সব কন্টেন্ট আপনার সার্ভারে আপলোড করুন। আপলোড করার ক্ষেত্রে সুবিধা হয় যদি আপনি কোন এফটিপি টুল ব্যবহার করেন। যাই হোক, আপলোড করার পর আপনি এই ছবিটির মত একটি দৃশ্য পাবেন। এটাই জুমলা সেটাপের প্রথম ধাপ।



এরপর আপনার কাঙ্খিত ভাষা নির্বাচন করুন। তারপর আপনার সিস্টেম চেক করা হবে, তারপর দেখানো হবে লাইসেন্স। তারপর আপনাকে আপনার তৈরীকৃত ডাটাবেজের নাম, ওই ডাটাবেজের ইউজারের নাম, পাসওয়ার্ড, আপনার হোস্ট নেইম লিখতে হবে। ডাটাবেজ ও ইউজার ঠিকমত করা থাকলে আপনাকে পরের পাতায় নিয়ে যাওয়া হবে।







এরপর আপনাকে এফটিপি কনফিগারেশন নির্ধারন করে দিতে বলা হবে।



এরপর আপনাকে নিয়ে যাওয়া হবে মেইন কনফিগারেশন পেইজে।



এখানে আপনাকে সাইটনেইম, এডমিন ই-মেইল ও পাসওয়ার্ড দেয়া, স্যাম্পল ডাটা ইন্সটল ইত্যাদি কাজ করতে হবে।

এরপর আপনি নিচের পেইজটি পাবেন।



এরপর সবচেয়ে গুরুত্বপূর্ন কাজ হল আপনার সার্ভার থেকে ইন্সটলেশন নামে যে ফোল্ডারটি আছে সেটি ডিলিট করে দেয়া।

ব্যস............হয়ে গেল জুমলা সেটাপ দেয়া। :)

এখন আপনার এডমিন ইউজার একাউন্ট দিয়ে লগিন করে ইচ্ছেমত ব্যবহার করুন জুমলা, এ পাওয়ারফুল সিএমএস। :)

 

সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৩

লেখক বলেছেন: আচ্ছা..............

২. ১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৪
গিফার বলেছেন: আপনার সার্ভারে আপলোড করুন। আপলোড করার ক্ষেত্রে সুবিধা হয় যদি আপনি কোন এফটিপি টুল ব্যবহার করেন

এটা কি mysql এ আপলোড দিবো?
১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৭

লেখক বলেছেন: না..........জাস্ট আপনার সার্ভারের রুট ফোল্ডারে আপলোড করুন।

৩. ১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৬
অমাবশ্যার চাঁদ বলেছেন: খুব ভাল পোষ্ট। রক্তাক্ত যোদ্ধা আপনাকে অনেক ধন্যবাদ।
১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪. ১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৭
গিফার বলেছেন: মাইএসকিউএলে ডাটাবেজ তৈরি করার করেছি এখন কি পিএইচমাই এডমিনে লগইন করবো?
৫. ১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৮
গিফার বলেছেন: কোন সার্ভার একটু খুইলা কন
৬. ১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১১
গিফার বলেছেন: ভাই আর একটু জালাই জুমলার প্রত্যেকটা ফাইল কি এক এক করে আপলোড দিবো?
১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৩

লেখক বলেছেন: আরে ভাই পাগল হয়েছেন? এক্সট্রাক্ট করার পর ৪৬৪১ টা ফাইল হবে। এতগুলা ফাইল একটা একটা করে আপলোড দিতে হলে তো বুড়া হয়ে যাবেন :) । এজন্যই বলেছি কোন এফটিপি টুল ব্যবহার করতে। আমি ব্যক্তিগতভাবে ফাইলজিলা ব্যবহার করি। ফাইলজিলা আপনি এখানে পাবেন: http://filezilla-project.org/

৭. ১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৯
নিঃসঙ্গ বলেছেন: নতুনদের জন্য লিখাতো আরো একটু সহজ আরো বিস্তারিত লিখলে ভালো করতেন :) এই রকম ভালো পোষ্ট গুলায় সব সময় প্লাস দিয়ে থাকি ;)
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৬

লেখক বলেছেন: আচ্ছা............এটাকে আরো বিস্তারিতভাবে লিখার চেষ্টা করব.........

আপনাকেও ধন্যবাদ।

৮. ১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:২৯
রক্তাক্ত যোদ্ধা বলেছেন: @ গিফার: পিএইচপি মাইএডমিনে লগিন করার দরকার নেই। এখানে ডাটাবেজ তৈরী করেই আমাদের কাজ শেষ। আপনি জুমলা ইন্সটলেশনের যেখানে ডাটাবেজের নাম চাইবে সেখানে যাস্ট ডাটাবেজের নামটা দেবেন আর ওই ডাটাবেজের ইউজার নেইম ও পাসওয়ার্ড ও হোস্ট নেইমটা দেবেন..........তাহলেই হবে।
৯. ১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৪
মেহেদী হাসান নাসিম বলেছেন:
ভাইজান,
এত কম লিখলে বুঝব কিভাবে?

http://www.pstu.ac.bd/pstu
আমার এ সাইটটাতে একটু সমস্যা আছে । দয়া করে সমস্যার সমাধানটা বলবেন কি?


গিফার বলেছেন: কোন সার্ভার একটু খুইলা কন
@গিফার, আপনার তো জানা আছে নিশ্চয়ই ।
১০. ১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪০
রক্তাক্ত যোদ্ধা বলেছেন: @ মেহেদী: ভাই কিছু মনে করবেন না। আমি আসলে খুব একটা সময় বের করতে পারি না। তাই আপনার সাইটটা নিয়ে বসতে পারছি না। আপনার সমস্যাটা বলুন, আশা করছি সমাধান দিতে পারব।
১১. ১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৩
মেহেদী হাসান নাসিম বলেছেন: Firefox-এ Menubar ঠিক থাকে কিন্তু IE-তে menubar নিচে নেমে যায় ।
১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১০

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।

১৩. ১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৪
নয়োন বলেছেন: জুমলার বাংলা সংস্করণ পাওয়া যায়।
১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৪

লেখক বলেছেন: হুমম...........এখানে পাবেন: Click This Link

১৫. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১২
আরিফ থেকে আনা বলেছেন: যাদের হোস্টিংয়ে ফ্যান্টাস্টিকো সাপোর্ট আছে তাদের জুমলার সেটাপ দেয়ার দরকার নেই। ফ্যান্টাস্টিকো ওপেন করে জুমলা সিলেক্ট করলেই অটো ইনস্টল হবে।
১৬. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৩
রক্তাক্ত যোদ্ধা বলেছেন: @ নয়ন: ভাই, প্রথমেই বাংলায় সেটাপ দেয়া নিয়ে লিখলে ব্যাপারটা আরো জটিল হয়ে যেত। কারন সেক্ষেত্রে ক্যারেক্টারসেট ডিফাইন করার ব্যাপার থাকে। তাই আমি ওদিকটা লিখিনি।
১৭. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৬
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
ব্লগার ত্রিভূজ একবার বলেছিলেন জুমলা নাকি সিকিউরড না। আসলেই কি তাই?
১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: এটার সম্ভাবনা আসলে উড়িয়ে দেয়া যায় না।
তাছাড়া সব হাই এন্ড সিস্টেমেরই কোন না কোন সূক্ষ্ণ ফাঁক ফোকড় থেকে যায়। কোন সিস্টেমই দাবি করতে পারবে না যে তারা পুরোপুরি সিকিউরড।

তবে আমি যতটুকু জানি, জুমলা এখন আগের চেয়ে অনেক বেশী সিকিউরড। বর্তমান ভার্সনে (১.৫.৭) তারা সিকিউরিটির প্রতি অনেক বেশী জোর দিয়েছে। তারা সিকিউরিটি রিলিজ ও ছেড়েছে।

আপনি এখানেও দেখতে পারেন: Click This Link

১৮. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৯
েছাটন বলেছেন: ভালো পোস্ট। তবে নতুনদের জন্য আরো সহজ ভাষায় এবং ধাপগুলো বিস্তারিত লিখলে ভাল হয়।
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ। আরো সহজভাবে কিকরে লিখব ঠিক বুঝতে পারছি না........আপনি একটু হিন্ট দিন।

১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৫

লেখক বলেছেন: আপনার সাইটটা দেখলাম............

আমি আরো কয়েকটা ব্রাউজার দিয়ে চেক করলাম.........ঠিকই তো আছে।







আই.ই -এ অনেক সমস্যা আছে, এগুলো কবে যে ঠিক হবে :(

ওয়েব ডেভলপার ব্রায়ান ভেলোসোর একটা সাইটের কোডিং এ নিচের কথাটা পেয়েছিলাম:



তারপরও আপনি এডমিন একাউন্টে ঢুকে টেমপ্লেটের সিএসএস টা আরেকটু চেকব্যাক করুন। অনেকসময় ছোটখাট ভুল চোখে পড়ে না।

২০. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৪
রক্তাক্ত যোদ্ধা বলেছেন: @ আরিফ: হুমম। তবে বেশীরভাগ হোস্টই ফ্যান্টাসটিকো সাপোর্ট করে না। আর এই পোস্টটা আসলে জাস্ট শেখার জন্য। অটোমেটিক্যালি সেটাপ হলে সেটা শেখা সম্ভব হয় না। আমার টার্গেট কিন্তু জুমলা ব্যবহার করা নয়। জুমলা সম্পর্কে জানা। যখন আমি কোন কিছু সম্পর্কে জানব, তখন সেটা ব্যবহার করা তো কোন ব্যাপারই নয়।
তারপরও আপনার তথ্যের জন্য ধন্যবাদ।

২১. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৭
আরিফ থেকে আনা বলেছেন: @যোদ্ধা, আমার কমেন্টটা ছিল তাদের জন্য,যারা জানে জুমলা কিভাবে সেটাপ দিতে হয়। এফটিপিতে সময় বেশী লাগে বলেই ফ্যান্টাস্টিকো দিয়ে মিনিটেই ইনস্টল কমপ্লিট করে ফেলা যায়।
১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৬

লেখক বলেছেন: আপনার তথ্যের জন্য আবারও ধন্যবাদ।
আপনি বলেছেন: "আমার কমেন্টটা ছিল তাদের জন্য,যারা জানে জুমলা কিভাবে সেটাপ দিতে হয়। "

আর খুব সম্ভবত আমার এই পোস্ট টা তাদের জন্য যারা এখনো জানেই না জুমলা কিভাবে সেটাপ করতে হয়।

১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

২৩. ১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩২
গিফার বলেছেন: ধন্যবাদ ভাই...
১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:২১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২৪. ১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪২
স্বপ্নশিকারী বলেছেন: ভাই টেম্পলেট বানাইতে না পারলে জুমলা দিয়া কনো কামই নাই।
১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: হুমম ঠিক...........তবে ইন্টারনেটে সার্চ দিয়েও অনেক ভাল ভাল টেমপ্লেট পাওয়া যায়।

২৫. ১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৭
পাপী বলেছেন: প্লাস দিলাম। তবে জুমলা সহজ বললেও আসলে খুব একটা সহজ মনে হয়নি। চ্যাপ্টার, টাইটেল, পেজ, ক্যাটাগরি এইসবের ফাপরে আর জুমলা ব্যবহার করিনি। ওয়ার্ডপ্রেস এ ফিরে গেছি।
১৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: লেখক বলেছেন: হুমম। আসলেই খুব একটা সহজ নয়। তবে ব্যাপারটা অনেকটা এরকম,
ধরুন আপনি নকিয়ার সাধারন একটা সেলফোন ব্যবহার করেন (১১০০ টাইপের)। এখন একদিন আপনি একটা নকিয়া এন৯৫ কিনে আনলেন। যেহেতু এটা দিয়ে আপনি আগের চেয়ে অনেক বেশী কাজ করতে পারবেন, আরো অনেক ধরনের কাজ করতে পারবেন, সেহেতু প্রথম দিকে এই সেলটা ব্যবহার করা অনেক ঝামেলার মনে হবে। কিন্তু ব্যবহার করতে থাকলে সেটা আস্তে আস্তে সহজ হয়ে যাবে। আমার কাছে জুমলাও অনেকটা এরকমই লেগেছে।
আসলে ওয়ার্ডপ্রেস তো শুধু ব্লগিংকে বেস করে চলছে। কিন্তু জুমলা দিয়ে আপনি আরও অনেক কিছু করতে পারেন যার মধ্যে রয়েছে:
* কর্পোরেট ওয়েবসাইট ও পোর্টাল
* অনলাইন ম্যাগাজিন ম্যানেজ
* বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন তৈরী
* কমিউনিটি বেইজড পোর্টাল

তাই, কাজের পরিধি বাড়াতে হলে ওয়ার্ডপ্রেসের চেয়ে জুমলা ব্যবহার করুন। ওয়ার্ডপ্রেসের চেয়ে অবশ্যই অনেক বেশী সাপোর্ট পাবেন।

২৬. ১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৯
পাপী বলেছেন: আর জুমলার বাংলা সাপোর্টও খুব একটা ভাল দেখিনি। ফন্ট খুবি ছোট আসে।
১৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৮

লেখক বলেছেন: হুমম.................ঠিক। তবে "লিখন" ফন্ট ব্যবহার করলে ফন্ট অনেক বড় দেখায়।

২৭. ১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১১
পাপী বলেছেন: ভাই জুমলার বাংলা সেটআপ নিয়া একটা লেখা দেন।
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:২৯

লেখক বলেছেন: কিছুদিনের মধ্যেই দেব ভাবছি..........

২৮. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৩৯
পাপী বলেছেন: জুমলাতে কি করলে বাংলা খুবই স্পষ্ট আসবে? ফন্ট বড় আসবে? একটা টিউটোরিয়াল নামাইলে উপকৃত হই।
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৪

লেখক বলেছেন: এ ব্যাপারে জুমলাতে তেমন কিছুই করার নেই। তবে আপনি যদি আপনার সাইটের ডিফল্ট ফন্ট হিসেবে কোন বড় সাইজের ফন্ট সেট করে দিতে পারেন তাহলে কাজ হতে পারে। এ বিষয়টা আমি নিশ্চিত করে বলতে পারছি না। আপনি একবার ট্রাই করে দেখুন।

২৪ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:২৪

লেখক বলেছেন: তাছাড়া সিএসএস এডিট করে আপনি ডিফল্ট ফন্ট সাইজ বড় করে দিতে পারেন। তবে সেক্ষেত্রে ঝামেলা হল, যদি কেউ "লিখন" বা এই ধরণের বড় সাইজের ফন্ট ব্যবহার করেন, তাহলে খানিকটা বাজে দেখাবে, কারন টেক্সট তখন অস্বাভাবিক বড় দেখাবে।

১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:৩৬

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩০. ১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৯
নাফিস ইফতেখার বলেছেন: নতুনদের জন্য অনেক সহায়ক পোস্ট......তবে আমার জন্য নয়, কারন......কারনটা তোমার জানা........;)
১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৩

লেখক বলেছেন: হা হা হা.............কারন তোমার কাজ গ্রাফিক্স ডিজাইনিং, ওয়েব ডেভলপিং নয় :)

তোমার জন্য নতুন খবর হল এডোবি ৪ পাওয়ার প্যাক রিলিজ হয়েছে।

৩১. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৪
আব্দুলকুদ্দুসমদন বলেছেন: কোনদিন কাজে লাগতে পারে।
২৪ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:২৪

লেখক বলেছেন: আচ্ছা :)

 

মোট সময় লেগেছে ১.৬৪৫০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তখন আমি অনেক ছোট,
মৃত্যু বুঝতাম, যুদ্ধ বুঝতাম না;
এখন আমি অনেক বড়,
যুদ্ধ বুঝি, মৃত্যু বুঝি না।

সময়ের সাথে যুদ্ধে এক রক্তাক্ত যোদ্ধা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই