somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্রুপলের একটি মজাদার মডিউল - অ্যাভাটার ব্লকস

১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বিকালে বসে বসে দ্রুপলের মডিউলগুলো ঘাটছিলাম। হঠাৎ করে একটা মডিউল দেখে কেমন চেনা চেনা লাগলো। আগেও মডিউলটা দেখেছি কিন্তু তখন ততোটা চোখে পড়েনি। আজ হঠাৎ চোখে পড়ল। এর কারন সামহয়্যারইনব্লগ। এখানে মডিউলটার বিষয়ে কিছু কথাবার্তা বলি, তারপর আপনাদেরও হয়তো চেনা চেনা লাগবে ;)। আর লাভলুদার তো এই পোষ্টের নাম পড়েই যা বোঝার বুঝে যাবার কথা :)

যাই হোক, মডিউলটার নাম "অ্যাভাটার ব্লকস", এটি প্রধানত দ্রুপল ৫.১২ এর জন্য। এটি দ্রুপালের সোস্যাল সাইটগুলোর জন্য ব্লক কালেকশন প্রোভাইড করে। আর অ্যাভাটারগুলো সাইটের ইউজারদের প্রোফাইল বা পেইজে যাবার জন্য ক্লিকেবল লিংক হিসেবে কাজ করে।

এটি দিয়ে তিন ধরনের ব্লক তৈরী করা যায়:
১. কে কে অনলাইনে আছেন
২. নতুন ইউজার
৩. পছন্দের ইউজার

# কে কে অনলাইনে আছেন: এই ব্লকটিতে বর্তমানে যেসব ইউজার অনলাইনে আছেন তাদের প্রোফাইল ইমেজ দেখানো যায়, এছাড়াও চাইলে টেক্সট সামারিও জুড়ে দেয়া যায়। এটি আসলে কোর ইউজার মডিউলের "অনলাইন ইউজার" ব্লকের একটি ভিজ্যুয়াল ভার্সন।

# নতুন ইউজার: এই ব্লকটিতে সাইটের নতুন ইউজারদের প্রোফাইল ইমেজ দেখানো যায়। এটিও আসলে কোর ইউজার মডিউলের "নতুন ইউজার" ব্লকের একটি ভিজ্যুয়াল ভার্সন।

# পছন্দের ইউজার: আপনার যদি বাডিলিস্ট (http://drupal.org/project/buddylist) ইন্সটল করা থাকে, তাহলে যেকোন লগড-ইন ইউজার তার পছন্দের ইউজারদের প্রোফাইল ইমেজ এই ব্লকে দেখতে পাবেন। এটি আসলে বাডিলিস্ট মডিউলের "আমার বাডিলিস্ট" ব্লকের একটি ভিজ্যুয়াল ভার্সন।

এই মডিউল দিয়ে ইউজারদের অ্যাভাটারগুলোকে একটি নির্দিষ্ট সাইজ ও শেইপে স্কেল করার জন্য ইমেজ ক্যাশ মডিউল (http://drupal.org/project/imagecache) এর সাহায্য নেয়া যেতে পারে। আপনি যদি ইমেজ ক্যাশ মডিউলকে অ্যাভাটার ব্লকসের সাথে ব্যবহার করতে চান, তবে আপনাকে ইমেজ ক্যাশ মডিউলের ভার্সন ২ ব্যবহার করতে হবে যেটি পিএইচপি ৫ এর উপর নির্ভরশীল।

কিছু স্ক্রিনশট:
অ্যাভাটার ব্লকস ডেমনস্ট্রেশন সাইট থেকে তোলা ছবি:


সামহয়্যারইনব্লগ থেকে তোলা ছবি:


কোন মিল খুঁজে পান? ;)

তো, আর দেরি কেন? নিজের দ্রুপল সাইট থাকলে আজই ব্যবহার করে দেখুন অ্যাভাটার ব্লকস। :)

ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন:
Click This Link
১৯টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×