লিপস্টিক
০৭ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গোলাপি, বেগুনী, লাল
গাঢ়, হালকা, উজ্জ্বল
বাম থেকে ডান
ডান থেকে বাম
ঘষছি আর ভাবছি
তুলছি আর লেপছি
কখনো মোহময়
কখনো কি বিচ্ছিরি
আয়নায় এক অপ্সরা
দেখছে এক মেকি বুড়ি
অচেনা এই রুপলালসা
নিজের সাথেই ভান করি
ভাল্লাগে না..আমার ভাল্লাগে না
খুঁজে খুঁজে আপন কুঁড়ি
ইচ্ছে করে ছুড়ে ফেলি
মিথ্যে কাঁচে লেপটে দেই
টুকরো করি আলুর মতো
ঝোলের মাঝে ফেলে দেই
নই তো সত্যি এই আমি
নকল সাজে মাতছি তাই
সবাই কি অনুভব করে
আয়না মাঝে রুপের সই
বোকা মেয়ে আমি এক
নিজের সাথে কথা কই
আমি ক্লান্ত..বিভ্রান্ত
অধর নিয়ে ব্যস্ত
চেতনার অদৃশ্য ঝুল বারান্দায়
ক্যাকটাসের দৃঢ়তায়
একরাশ রঙ আর ছলনায়
আমায় তাকিয়ে দেখে
অভিমানী লিপস্টিক ।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুন
ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন