somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছিটমহল হস্তান্তর চুক্তি অনুমোদনে মমতার আপত্তি X((X((X((X((X((

২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল হস্তান্তর চুক্তি অনুমোদনের ব্যাপারে আপত্তি তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে ছিটমহল হস্তান্তরের চুক্তি হয়। কিন্তু ভারতের মন্ত্রিসভায় চুক্তিটি অনুমোদনের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি জানিয়েছেন।
আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবরে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে ছিটমহল হস্তান্তর চুক্তি হয়। এরপর প্রায় ছয় মাস কেটে গেছে। কিন্তু চুক্তিটি ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পায়নি।
ভারতের সরকারি সূত্র জানায়, চুক্তিটি অনুমোদনের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি রয়েছে। তাঁর সম্মতির জন্য চেষ্টা চলছে।
ছিটমহল হস্তান্তর চুক্তিতে বলা হয়, যদি কোনো অতিরিক্ত ভূখণ্ড বাংলাদেশকে দিতে হয়, তাহলে ভারত কোনো ক্ষতিপূরণ চাইবে না। কিন্তু পশ্চিমবঙ্গের জমি দেওয়ার ব্যাপারে মমতার আপত্তি রয়েছে।
ছিটমহল নিয়ে মনমোহনের সঙ্গে প্রধানমন্ত্রীর যে চুক্তি হয়েছিল, সে ব্যাপারে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরাম জানান, ভারত বা বাংলাদেশের ছিটমহলের কোনো বাসিন্দার ওপরই জোর করে নাগরিকত্ব চাপানো হবে না। ভারতের ছিট বাংলাদেশের হাতে গেলেও সেখানকার বাসিন্দাদের তাদের নিজ নাগরিকত্বের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকবে। একইভাবে বাংলাদেশের ছিটের বাসিন্দাদেরও সেই স্বাধীনতা থাকবে। কিন্তু এতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আপত্তি রয়েছে। তাদের দাবি, ভারতের ছিটের বাসিন্দারা চান বা না চান, তাঁদের বাংলাদেশের নাগরিকত্ব নিতে হবে। এ অবস্থায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা এই চুক্তিটি সতর্কতার সঙ্গে অনুমোদন করতে চায়।

সুত্র: প্রথম আলো অনলাইন।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×