somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উড়োজাহাজের মজার কথা-পর্ব-৩।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উড়োজাহাজ এমন একটি বাহন যা প্রযুক্তির বিস্ময়কর আবিষ্কারের একটি। তাই উড়োজাহাজ সম্পর্কে জানার আগ্রহ সবার। আজ আমরা উড়োজাহাজ নিয়ে কিছু মজার কথা শুনিঃ

১৬। এক হিসাব অনুযায়ী, উড়োজাহাজে ভ্রমণের সময় প্রতি ঘন্টায় দুই কাপ পরিমান পানি দেহ থেকে বেরিয়ে যায়। দীর্ঘ ভ্রমনে একজন যাত্রী ডিপ ভেইন থ্রম্বসিসে(শিরায় রক্ত জমাট বাধা) আক্রান্ত হতে পারেন। তাই উড়োজাহাজে দীর্ঘ ভ্রমণের আগে, ভ্রমণের সময় এবং পরে প্রচুর পানি পান করা উচিৎ।



১৭। ১৯১৯ সালে বিশ্বের প্রথম এয়ারলাইন্স KLM প্রতিষ্ঠিত হয়। এর প্রথম ফ্লাইটটি ১৯২০ সালে ১৭ই মে আমস্টারডাম থেকে লন্ডন যাত্রা করে।



১৮। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমানের টিকিটটি কিনেছিলেন সিডনি ধনকুবের জুলিয়ান হেওয়ার্ড। তিনি বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী উড়োজাহাজ এয়ারবাস এ-৩৮০এর সিঙ্গাপুর থেকে সিডনি প্রথম ফ্লাইটের প্রথম যাত্রী হওয়া জন্য ব্যয় করেন ১,২৩,০০০ মার্কিন ডলার।



১৯। শিকাগো ও'হেনরী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি ৩৭ সেকেন্ডে একটি উড়োজাহাজ উঠানামা করে। সেই হিসাবে ঘন্টায় প্রায় ১০০টি উড়োজাহাজ উঠানামা করে।



২০। আপনি জানেন কি, উড়োজাহাজের আয়ুষ্কাল কিভাবে নির্ণয় করা হয়? উড়োজাহাজের আয়ুষ্কাল বছর দ্বারা নির্ধারিত হয় না। প্রতি উড্ডয়নে একটি উড়োজাহাজের আভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রন(‌‌‌প্রেশারাইজেশন) করা হয়, এর ফলে উড়োজাহাজের ফিউজলেজে(শরীরে) ধাতব ক্লান্তি(মেটা্ল ফেটিগ) এবং মেরামত অযোগ্য্ অদৃশ্য ফাটল সৃষ্টি হয়। একটি উড়োজাহাজের আয়ুষ্কাল নিরূপনের জন্য সাধারণত ৭৫,০০০ বার এই চাপ নিয়ন্ত্রন সংখ্যা গণনা করা হয়। সেই হিসাবে একটি উড়োজাহাজের আয়ুষ্কাল ২০-২৫বছর।



২১। এয়ারবাস এ-৩৮০-এর ডানার দৈর্ঘ্য(উইং স্প্যান) উড়োজাহজের নিজস্ব দৈর্ঘ্যের চাইতে বেশি। ডানার দৈর্ঘ্য- ৭৯.৮মিঃ আর উড়োজাহাজের নিজস্ব দৈর্ঘ্য-৭৩মিঃ।



২২। হাইনরিশ কুবিস(Heinrich Kubis) জার্মানীতে প্রথম ও বিশ্বের প্রথম ফ্লাইট এটেন্ডেন্ট হিসাবে কাজে যোগ দেন ১৯১২ সালে।



২৩। 'মে ডে' (‘MAYDAY’) শব্দটি ফরাসী শব্দ মে'ইডেজ(m’aidez) থেকে এসেছে যার অর্থ 'আমাকে সাহায্য করুন'।



২৪। একটি বোয়িং-৭৪৭ উড়োজাহাজ প্রতি সেকেন্ডে এক গ্যালন জ্বালানী তেল খরচ করে। ১০ঘন্টার একটি ফ্লাইটে জ্বালানী তেল খরচ হয় ৩৬,০০০ গ্যালন।



২৫। বোয়িং-৭৪৭ (সকল সংস্করণ) আকাশে ভ্রমণ করেছে আনুমানিক ৩৫ বিলিয়ন মাইল, যা পৃথিবী থেকে ৭৫,০০০বার চাঁদে ভ্রমণের সমান।



২৬। প্রথম মহিলা ফ্লাইট এটেন্ডেন্ট হিসাবে নিয়োগের শর্ত ছিলঃ ক) ওজনঃ ১১৫পাউন্ডের বেশি নয়, খ) অবিবাহিতা ও গ) নার্স হতে হবে।



২৭। উড্ডয়নকালীন সময়ে শতকরা ৭৫ভাগ ইকোনমি ক্লাসের উঠতি বয়সের যাত্রীই সিট হেলানো নিয়ে অন্য যাত্রীদের সাথে তর্কে জড়িয়ে পড়ে।



২৮। ১৯৬১ সাল পর্যন্ত বিমান ছিনতাই বেআইনি ঘোষিত হয়নি।




তথ্য সূত্রঃ ইন্টারনেট।

উড়োজাহাজের মজার কথা-পর্ব-১।
উড়োজাহাজের মজার কথা-পর্ব-২।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এমপি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম!

লিখেছেন অপু তানভীর, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১


অনেক দিন আগে হুমায়ূন আহমেদের একটা নাটক দেখেছিলাম। সেখানে কোন এক গ্রামে একজন এমপি সাহেব যাবেন। এই জন্য সেখানে হুলস্থুল কান্ডকারখানা শুরু হয়ে যায়। নাটকে কতকিছুই না ঘটে।... ...বাকিটুকু পড়ুন

মুখে ঠোঁটে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪২


এই সমগ্র বাংলাদেশে- এখন
ইরি ধানে ধানে সবুজ ছুঁয়ে গেছে;
মাঠে মাঠে পাখিদের নব আনন্দে
হেসে ওঠছে লাল সবুজের প্রাণ;
ফসল পাকবে সমগ্র মাঠে মাঠে
সুখে সমৃদ্ধি হবে জীবন সংসারে
কৃষকের প্রত্যায়শা ভরে তুলবে
গোলা ভরা ধান... ...বাকিটুকু পড়ুন

গাঁজা বৃতান্ত

লিখেছেন মুনতাসির, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪

গাজা নিয়ে আমাদের মধ্যে বিশেষ অনুভূতির নাম হলো—এরা গাজাখোর। ব্যাপারটা এমন যেন বিশেষ কোনো শ্রেণি। না, আমি গাজা নিয়ে প্রচারণা চালাচ্ছি না। কিন্তু গাজা নিয়ে আমাদের দেশে যেভাবে আলোচনা, জেল-জরিমানা... ...বাকিটুকু পড়ুন

জিয়া ও খালেদাকে নিয়ে বিষোদগার করা চুপ্পু হঠাৎ কেন তারেকের প্রশংসায় গদগদ, তারেকে মুগ্ধ!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯


২৩ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে “চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি” পরে ২৪ ফেব্র্রুয়ারি “রাষ্ট্রপতির আরো বিস্ফোরক তথ্য” শিরোনামে সাক্ষাৎকার প্রকাশিত হয়। এখানেও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারের ভূয়সী... ...বাকিটুকু পড়ুন

রমযানে ২৪ ঘণ্টার আদর্শ রুটিন

লিখেছেন নতুন নকিব, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৪

রমযানে ২৪ ঘণ্টার আদর্শ রুটিন

ছবি সংগৃহিত

রমযান মুমিনের জীবনের সবচেয়ে বরকতময় মাস। এ মাসে আল্লাহ তায়ালা সিয়ামকে ফরয করেছেন এবং কুরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন:

شَهۡرُ رَمَضَانَ ٱلَّذِيٓ... ...বাকিটুকু পড়ুন

×