somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদ্ভুত শখ - অ্যামেচার রেডিও (নাকি পাগলামি?) [রি-পোস্ট]

০৭ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারাদিন কাজ শেষে বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে বসে পড়ি রেডিও টা খুলে, এদিক সেদিক নব টা ঘুরাতে থাকি, ভেসে আসে হরেক রকম শব্দ। ১৫ মিটার ব্যান্ড টা তে কিছুই নাই, ২০ মিটার ব্যান্ড টা তে বেশ কিছু ষ্টেশন শোনা যাচ্ছে, ৪০ মিটার আরো রাতে পাওয়া যাবে। ঘুরে ঘুরে কিছু জাপানি, কিছু ইওরোপিয়ান, মাঝে মাঝে ভারতিও ষ্টেশন শুনতে থাকি চা নাস্তার সাথে সাথে।

না না, আমি দুর্গম কোনো পাহাড়ে কিংবা অতি অতি অজ-পাড়া গায়ে (হুমায়ুন চাচ্চু [নাকি ভাই বোলবো!!] যদিও বলেছেন অজ-পাড়া গা মানে বিশাল গ্রাম) থাকি না, এই ঢাকা শহরেই থাকি, ঐতো আসে পাশের ফ্ল্যাট থেকে ভেসে আসছে ২০০৯ সালের বেহেস্তি আনন্দ- হিন্দি গান আর সিরিয়ালের সুমধুর আওয়াজ। নিশ্চয় ভাবছেন টিভি রেখে এই যুগে কেও রেডিও শুনে!! আমি শুনি, পৃথিবী যুরে আরো কোতো মানুষ শুনে, নাহলে এতো রেডিও ষ্টেশন কেন প্রচার করে? ওহ্‌, কথা বল্‌তে বল্‌তে খেয়ালি করিনি খুব পরিষ্কার এবং শক্তিশালী একটা ষ্টেশন শোনা যাচ্ছে, ভালো করে শুনলাম ষ্টেশন আই-ডি "ভি-কে-২-আই-আর", তার মানে অস্ট্রেলিয়ান কোন ষ্টেশন। চা নাস্তা শেষ, হাত টা প্যান্ট এ মুছে নিয়ে রেডিওর মাইক্রোফোন টা টেনে নিয়ে বল্লাম, ভিকে-টু-আইআর দিস ইস সিয়েরা-টু-ওয়ান-রোমিও-চার্লি... উতফুল্লো উত্তর ভেসে আসলো "সিয়েরা-টু-ওয়ান-রোমিও-চার্লি মাই ডিয়ার ফ্রেন্ড টুটুল গুড ইভিনিং টু ইউ, ইয়োর সিগনাল কামিং হিয়ার ফাইভ নাইন......", কথা চলতে থাকলো টমি-র সাথে। অবাক হোচ্ছেন? বল্‌তে ভুলে গেছি একেবারেই, এটি একটি টু-ওয়ে রেডিও, মানে এই টা দিয়ে কথা শোনাও যায় আবার বলাও যায়, সহজ বাংরেজী তে অয়্যারলেস। আমরা কিন্তু ইন্টারনেট অথবা টেলিফোনের মাধ্যমে কথা বলছি না, কথা হচ্ছে সরাসরি আমার বাসার রেডিও ও টম এর বাসার রেডিও-র মধ্যে। নিচে একটি তেমন রেডিওর ছবি:



যদিও এটি অনেক পুরানো একটি শখ কিন্তু আমাদের দেশে তেমন একটা চল নাই। মূলত আমরা নিজেদের বেতার যন্ত্রের সাহায্যে পৃথিবীর অন্যান্য দেশের (+ নিজের দেশের) অ্যামেচার রেডিও অপারেটর দের সাথে কথা বলি, ভয়েস চ্যাটিং বলতে পারেন, আমরা বলি ডিএক্সিং (dx=distance exchange/communication). এই ডিএক্স কে কেন্দ্র করে অনেক রকম মজার একটিভিটি আছে:
QSL card collection, DX Country hunting, Communicating through Satellites & Space Station, Operating from Island, Operating from Summits, Dxpedition, Fox-Hunting/Radio Directional finding, etc.

আমাদের দেশে অ্যামেচার রেডিও অপারেটর কম থাকার কারনে আমরা রেডিও তে কথা শুরু করলেই বিভিন্ন দেশের অশঙ্খ মানুষ আমাদের সাথে কথা বলতে চায় (বাংলাদেশের চাহিদা বেশি, ডিমান্ড সাপ্লাই কার্ভ মনে আছে?)। মনে পড়ে যায় সাইক্লিস্ট সায়িদ ভাই এর উক্তি: সব-ই এই লাল সবুজ এর জন্য।

পাঠক দের ভাল লাগলে বিস্তারিত লিখব।

একটি বিশেষ ডিএক্সপিডিশন ষ্টেশন:


ডিএক্সপিডিশন টিম:


অস্ট্রেলিয়ান হ্যাম টমির কিউ এস এল কার্ড:
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×