সেন্ট মার্টিন দ্বীপের কোরাল/প্রবাল: পানির নীচে অন্য এক জগত
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৪
এবছরের শুরুতে কক্সেসবাজার থেকে টেকনাফ হেঁটে ট্রেক করার পর আরো কয়েকদিন ছুটি থাকায় আমি, রাহাত ভাই, ত্রিভুজ, মন্জু ভাই ও ইসতিয়াক সেন্টমার্টিনের পথে রওয়ানা দিয়েছিলাম। এর আগে অনেকবার এই দ্বিপে আসলেও কখন ডাইভিং বা স্নোরকলিং করা হয় নাই, রাহাত ভাইএর মাধ্যমে স্কুবা ডাইভিং এর মুজিব ভাই এর কাছে থেকে কিছু যন্ত্রপাতি নিয়ে আমরা পানির নীচের জগতটা দেখার চেস্টা করেছিলাম। তখনি ঠিক করেছিলাম এর পরে পানির নীচের কিছু ছবি তুলতে হবে। বেশ অনেকদিন পর গত মাসে নতুন কেনা আন্ডারওয়াটার ক্যামেরা ও অন্যান্য সরন্জাম নিয়ে ঈদের ছুটিতে আবার রওয়ানা দিলাম প্রবাল দ্বীপে প্রবালের ছবি তুলতে। নীচে কিছু ছবি:
১.

২.

৩.

৪.

৫.

৬.

৭.

৮.

৯.

১০.

১১.

১২.

১৩.

১৪.

১৫.

১৬.

১৭.

পরিশিষ্ট:
এই ট্যুরের শেষে সোনাদিয়া যাওয়ার সময় মহেষখালি চ্যানেলে আমাদের একটা নৌকা ডুবি হওয়ায় দলের ১৩ জনের সকল ইলেক্ট্রনিক্স (ক্যমেরা, হ্যান্ডিক্যাম, ল্যাপটপ, মোবাইল ফোন সহ সকল কিছু যা ব্যাটারিতে চলে) এর সলিল সমাধি হয়। আমার এই ছবি গুলা হার্ডডিস্কে ছিল এবং অনেক কস্টে উদ্ধার কৃত ![]()
নীচে কিছু হাই ডেফিনেশন ভিডিও:
Coral: zYsn6ipCR8E
Fish1: EZ8gfmLMoYU
Fish2: Ivfy9Pw2FcU
Fish3: hSXCt0Sm-wk
শেষ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সেন্ট মার্টিন, কোরাল, প্রবাল ;
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১১ বিকাল ৩:৪৭ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সৌম্য বলেছেন:
প্রথম প্লাসটা আমার।
লেখক বলেছেন: হা হা হা.... ধন্যবাদ তোমাকে। খাগরাছরি যাচ্ছ?
বিডি আইডল বলেছেন:
দারুণ...........
লেখক বলেছেন: সত্যই তাই।
লেখক বলেছেন: ২ আর ৩ কে দিল তাহলে?
ধন্যবাদ আপনাকে।
বিবর্তনবাদী বলেছেন:
প্রিয়তে রাখলাম । দারূন জিনিস।
লেখক বলেছেন: আসলেই দারুন, ছবির চেয়ে বাস্তব আরো সুন্দর।
পারভেজ বলেছেন:
চমৎকার। প্রিয়তে নিলাম।তবে এটাই জানতে চাই , এই সুযোগ কি আমাদের পাওয়ার কোন সম্ভাবনা আছে কিনা?
লেখক বলেছেন: খুবই সম্ভব। সেন্ট মার্টিনে স্কুবা ডাইভিং করান মজিব ভাই/আতিক ভাই, উনাদের কাছে গেলেই হবে।
হাতে ২/৩ দিন সময় নিয়ে যেতে হবে, পানি পরিস্কারের ব্যাপার স্যাপার আছে।
আইলা বলেছেন:
ভিডিও গুলাকি আপনার তোলা ???
লেখক বলেছেন: জ্বী, আমার তোলা। ইউটিউব সাইটে আরো ভালো কোয়ালিটি পাবেন।
এন্তার এত্তেলা বলেছেন:
অসাধারন পোস্ট। বাংলাদেশে এই সুবিধা আছে জানতাম না।বাংলাদেশে স্কুবা ডাইভিং সম্পর্কে একটা বিস্তারিত পোস্ট দিলে আমার মত অতি উৎসাহী জনতা বড়ই উপকৃত হইতো। যদি একটু চেষ্টা নিতেন।।।
লেখক বলেছেন: আমি এখনো স্কুবা করিনি, উপরের ছবি ও ভিডিও গুলা করেছি স্নোরকলিং এর মাধ্যমে। সামনে ইচ্ছা আছে বিস্তারিত লেখার।
লেখক বলেছেন: দুই পা ফেললেই হবে না, সাতার কাটতেও হবে ![]()
চাতক পক্কী বলেছেন:
please add my plus also
লেখক বলেছেন: এ্যড করা হলো। ![]()
লেখক বলেছেন: মৃত প্রবাল দেখতে পাথরের মত, যেমন দেখা যায় সেন্ট মার্টিন বা ইনানি বিচে। এখানে রঙিন গুলি জিবন্ত প্রবাল।
লেখক বলেছেন: ধইন্যা
লেখক বলেছেন: সরাসরি ধন্যবাদ আপনাকে ![]()
দ্রোহি বলেছেন:
অসাধারন!
সেন্টমার্টিনস এ আমি স্কুবা ডাইভারদের খুঁজেছি অনেক, একটা ফোন নাম্বার ছিল, কিন্তু কেউ রিসিভ করেনি। আমার স্নরক্লিং করার অভিজ্ঞতাটাও সেন্টমার্টিনস এ না।
ডাইভিং এ আপনার আগ্রহ দেখে ভাল লাগছে। আমিও আছি এই দলে। কেবল সুযোগের অপেক্ষা। সেন্টমার্টিনস এ ডাইভিং এর উপড় একটা বিশদ লেখা দিলে উপকৃত হতাম।
অসাধারন ছবিগুলোর জন্য আরেকবার ধন্যবাদ।
লেখক বলেছেন: ভাই আমাদের পুরা গ্রুপের সব স্নোরকল হারিয়ে ফেলেছি এইবার সোনাদিয়াতে নৌকা ডুবির সময়।
সেন্ট মার্টিনে মজিব ভাই এর কাছে ডাইভিং করা যাবে, নাম্বার ০১৭১১৬৭১১৩০।
আমার হাতেখড়ি মালয়শিয়া তে।
বিশদ লেখা দেব আশা করি।
ধন্যবাদ আপনাকে
নুভান বলেছেন:
প্রিয়তে +
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ দিলাম ![]()
যীশূ বলেছেন:
দারুন তুলেছেন! আন্ডার ওয়াটার ক্যামেরার কৃতিত্বটাই বেশি।
লেখক বলেছেন: একদম খাঁটি কথা। সেদিন ঐ ক্যামেরা দিয়ে সুইমিংপুলের ময়লা টাইলস এর অসাধারন কয়েকটা ছবি তুললাম ![]()
রাজর্ষী বলেছেন:
valo laglo
লেখক বলেছেন: ধন্যবাদ।
কানা-বাবা বলেছেন:
টপ পোস্ট
লেখক বলেছেন: বেশি বলে ফেললেন। ধন্যবাদ তবুও।
মৃদুভাষী বলেছেন:
একদিকে অগনিত মানুষ দুমুঠো ডাল-ভাতের জন্য, গায়ে সামান্য দুটুকরো কাপড় জড়ানোর জন্য, ছোট একটা কুড়ে ঘরে মাথা গোজার ঠাইয়ের জন্য জীবিকার আশায় হন্যে হয়ে জলে-স্থলে ছুটে বেড়ায়, কঠোর পরিশ্রম করে মাথার ঘাম মাটিতে ফেলে; আবার অন্য দিকে কিছু মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে নিতান্তই শখ পুরনের জন্য যন্ত্রপাতি কিনে জলে-স্থলে ঘুরে বেড়ায় পানির নিচের ছবি তোলার জন্য, মানুষকে তাক লাগিয়ে দেওয়ার জন্য।
তাদের টাকাগুলো মনে হয় অতিরিক্ত হয়ে গিয়েছে।
কি বিচিত্র এই দুনিয়া !!! এই দুনিয়ার মানুষগুলো !!!
লেখক বলেছেন: একদম সত্যি কথা, আমি আমার শখ (যা অন্যের কাছে ''নিতান্তই'' হলেও আমার কাছে অনেক কিছু) পুরনের জন্য হয়তবা পানির নীচে গেছি, কিংবা পাহাড় চুড়ায় উঠেছি। আরো অনেক শখ আছে যা পুরনের টাকা এখনো হয়নাই। আমি মনে হয় খারাপ মানুষ, আমার টাকাগুলো (আমিও অনেক কস্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যা উপার্যন করেছি) অতিরিক্ত হয়ে গেছে যা কিনা আমি জলে ফেলছি।
কিন্তু ভাই আপনি তো এমন না, তাহলে কেনো মৌলিক চাহিদার বাইরের সবকিছু দান করে দিচ্ছেন না?
ঢাকা শহরে মাসে ইন্টারনেটের বিল কত? ফুটপাথের ঐ পরিবার টার মাসের খরচ কত? একটা কম্পিউটারের দাম কত? বাসার ডিশের লাইনে কত টাকা দিতে হয়? সুন্দর জামা, মোবাইল, ঘড়ি বা কোডাক ক্যামেরার কি প্রয়োজন? ব্লগে না লিখে কেন আমরা নীলক্ষেতের ঐ টাইপিস্ট এর কিছু কাজ করে দেই না।
আমরা কি পারি?
আমরা শুধু বলতে পারি।
লেখক বলেছেন: ধন্যাবাদ, আসলেই সুন্দর।
সুবিদ্ বলেছেন:
দারুণ......
লেখক বলেছেন: ![]()
মৃদুভাষী বলেছেন:
ভাইজান বড্ড রেগে গেলেন মনে হয়। অন্য জনের কাছে ''নিতান্তই'' শখ হলেও আপনার কাছে সেটা অনেক কিছু, সেজন্যই বলেছি দুনিয়াটা বড়ই বিচিত্র।
ভাইজান আমি নিশ্চিত, আপনি সেইসব রিকশাওয়ালার মত পরিশ্রম করে, কারখানার শ্রমিকের মত, ফুটপাতের দোকানদারের মত পরিশ্রম করে মাথার ঘাম মাটিতে ফেলে আয়-রোজগার করেন না।
আমি নিশ্চিত আপনার আয়েসী চাকরিতে ঘাম আপনার শরীর থেকে উৎপন্ন হতে পারে না।
আমি আরো সন্দিহান যে, আপনি যেসব চাকরি করেছেন সেটা পেতে আপনার সামান্য কোন কষ্ট করতে হয়েছে কিনা ।
ভাইজান, আমি ঢাকা শহরে থাকি না। আমার মত মানুষদের ঢাকা শহরে না থাকাটাই উচিত। ঢাকা তো আপনার মত মানুষদের জন্যই।
আমার বাসায় ইন্টারনেট নাই, অফিসের উসিলায় অফিসের কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করি আর এই ফ্রি ব্লগে লিখি।
আমার বাসায় টেলিভিশন নাই, ডিশের লাইন পরের কথা।
ভাইজান, যদিও আমার সামর্থ আছে, তবুও আমি স্বল্প আয়ের মানুষদের মত অল্প দামের জামা-কাপড় ব্যবহার করি। হ্য়তো আমার সবগুলো জামার মুল্য আপনার একটা জামার মুল্যের সমান হবে না।
সুন্দর মোবাইল ফোন, ঘড়ি, ক্যামেরা আমার নাই, ওগুলো আমার প্রয়োজনও নাই। ওগুলো তো আপনাদের জন্য।
ভাইজান আরেকটা কথা ঠিক বলেছেন। আমরা মত ছোট মানুষেরা ব্লগে না লিখে নীলক্ষেতের সেই ছোটলোক টাইপিস্ট এর কিছু কাজ করে না দিলেও অন্য ছোট মানুষের সাহায্য করার চেষ্টা করি।
আর আপনি চাকচিক্যময় ভবনে, বিলাসবহুল হোটেলে বসে ব্লগ লিখবেন কোথায় ঘুরলেন, কি দেখলেন, কি শখ পুরন করলেন।
অনেক কথাই বলে ফেললাম। মনে কষ্ট নিয়েন না, মাফ করে দিয়েন।
লেখক বলেছেন: আমি আমার আয়েশি (আপনার মতে) চাকরি ছেড়ে রিকসা চালালে কি দেশের বেশি উন্ণতি হবে নাকি গরিবের উপকার হবে? আপনার কথা শুনে মনে হচ্ছে দেশের সব মানুষের উচিত শারিরিক পরিশ্রমের কাজ করা, (আচ্ছা তাহলে বুদ্ধি খাটানো/ব্রেন ওয়ার্ক কারা করবে?)
আপনার সন্ধিহান মনে আপনি শুধু আমাকে অপমান করেন নি, আমার কর্মস্হল কি তা না জেনে সেটাকেও অপমান করলেন।
আচ্ছা আপনাকে কবে আমার জামার দাম বললাম? কোন পোস্ট দিয়েছিলাম নাকি জামা নিয়ে?
দেখে খুব অবাক হচ্ছি যে আপনি কয়েকটা ব্লগ পোস্ট পড়ে একটা মানুষকে কত সহজে বিচার করে ফেললেন, কত সহজে না যেনেই অপমান করলেন তার কর্ম কে, কত সহজে বলে ফেললেন যে সে অসত।
আমি রেগে যাইনি, কারন রেগে যাওয়া দূর্বলতার বর্হিপ্রকাশ। আপনাকে মাফ করার দায়িত্বও আমার না, একদিন আপনি নিশ্চয় বুঝবেন।
হ্যা, কস্ট পেয়েছি, তবে তা আপনার কথা ভেবে, যে একজন মানুষ ইনফেরিয়র কম্প্লেক্সিটি তে ভুগছে, তাকে সাহায্য করা প্রয়োজন।
***********************************************
অন্য প্রসংগ:
কোথায় যেনো দেখলাম আপনার কমেন্ট যে আপনি ২ টা জিপিএস ব্যাবহার করেন, যদি না করে থাকেন তাহলে আপনার এলাকার ম্যাপ গুলি আপলোড করেন http://www.openstreetmap.org ওপেন স্ট্রিট ম্যাপে। যদি ঘুরাঘুরি করেন তাহলে আরো সাহায্য করতে পারেন বাংলাট্রেক http://www.banglatrek.org এ।
তাই বলে এখানে এসে যে রকম সুরে কথা বলছেন তাকে ভন্ডামী মনে হচ্ছে।
লেখক বলেছেন: যারা পরোপকার করে সেটাই তাদের শখ। মৌলিক চাহিদার বাইরে বেশিরভাগ কাজই মানুষ শখে করে।
এমন কিছু কিছু ভালো মানুষ মনে হয় পরোপকার করে নিজেকে অনেক মহান ভাবে, আর অন্যদের অনেক নীচে স্হান দেয়.......
আমার দোষ সুন্দর কিছু ছবি সবার সাথে শেয়ার করা (কাউকে তাক লাগানো আমার উদ্দেশ্য ছিল না, যারা ছবি তুলে ও ঘুরতে ভালোবাসে তারা বুঝবে ব্যাপার টা)
যাক্, তবুও রক্ষে!! আমরা অল্প কিছু হলেও সে গোপন সৌন্দর্য দেখেছি। জিওগ্রাফি চ্যানেলে যতই দেখি না কেন, আমাদের কাছের এই সমুদ্র তলদেশ তো আমাদের কাছে অজানাই রয়ে গেল। ধন্যবাদ এ সুন্দর পোস্টের জন্য।
লেখক বলেছেন: মধুর??? আমাদের দফা রফা, আর আপনি বলেন কি!!!
ইচ্ছা ছিল ছবি তুলতে এই শীতে আবার যাওয়ার, তখন পানি পরিস্কার থাকে........ ![]()
আপনার নামের শেষে ১ কেনো?
আপনার নামের শেষে '!' কেন?
লেখক বলেছেন: না না.। একি নামে হতে পারে, কিন্তু কেনো জেন মনে হলো এই ১ টা আগে দেখিনি, ভাবলাম নতুন করে লাগি্যেছেন, এখন বুঝলাম আমার ভুল, শুরু থেকেই ছিল হয়তোবা।
আমার নামের শেষে ! দিয়েছিলাম একই কারনে বোধহয়।
অগ্নির বলেছেন:
ইসস্ ! স্কুবা ডাইভিং আমার ১০০বছরের গভীর শখ ! করতেই হবে আমাকে ! কিভাবে ম্যানেজ করব তা জানিনা। দারুন হইসে আপনার ভিডিওগুলা ! দারুন ! সেন্টমার্টিনের প্রবালে আমার দুই পা মোটামুটি ক্ষতবিক্ষত হয়ে গেসিলো। কিন্তু এটা ছিল শুধু টেস্ট ড্রাইভ। পরবর্তীতে এখানে আসার সুব্যবস্থা যেন করতে পারি তাই সবকিছু একটু বুঝে নিতে যাওয়া। আসল যাত্রা তো শুরুই করিনাই। থ্যাংকস আপনাকে।
লেখক বলেছেন:
আসল যাত্রা শুরু করার আগে আমাদেরো বলেন, আমরাও যোগ দিতে চাই সম্ভব হলে।
সামনে (৮-১২ নভেম্বর) এখানে লন্ডনে ওয়াল্ড ট্রাভেল মার্কেট নামের বিশাল একটা এক্সিবিশান হচ্ছে...যেখানে বিশ্বের প্রায় দেশ থেকেই আসছে তাদের দেশের ট্যুরিজম কে পৃথিবীর সামনে তুলে ধরার জন্য।।। চমৎকার বিশাল আয়োজন.....যখনই যাই খুব আফসোস লাগে আমাদের কোন উপস্থিতি না দেখে.....অথচ ছোট্ট দেশ মালদ্বীপ কত চমৎকার ভাবেই না তাদের দেশকে তুলে ধরে।
আমি কাছাকাছিউ কাজ করি, দেশের কোন প্রতিষ্ঠান অংশ নিতে চাইলে তথ্য দিয়ে এবং সম্ভব অন্য সবভাবে হেল্প করতে পারব।।।। তবুও যদি কেউ দেশটাকে তুলে ধরে।
আবারো ধন্যবাদ আপনাকে চমৎকার ছবি/ভিডিও শেয়ার করার জন্য।
লেখক বলেছেন: আমরা দেশে যারা থাকি তারা আসলে দেশটাকে সেভাবে ভাবি না, বাইরে গেলে তখন আসলে বোঝা যায় সোনার দেশটা কত আপন।
আমাদের পর্যটন সংস্থার একদিন নিশ্চয় চোখ খুলবে, বড় বড় ট্যুর অপারেটর রা একদিন নিশ্চয় দেশেটাকে সবার সামনে তুলে ধরবে।
আমরাও আমাদের সিমিত সামর্থ নিয়ে তুলে ধরব সাধ্য মত।
দেখুন আমাদের প্রচেষ্টা: http://www.banglatrek.org
http://www.scubabd.com (এখন কাজ চলছে)
http://www.vromonbangladesh.org etc
লেখক বলেছেন: আমার এইটা ৩য় বার, প্রথমবার সেন্ট মার্টিন, ২য় বার মালয়শিয়াতে, আবার এখানে।
ছেড়াদ্বিপে পানি পরিস্কার থাকে। এই ডিসেম্বরে আবার যাওয়ার ইচ্ছা আছে (যদি স্নোরকল ম্যানেজ করতে পারি, আমার টা এইবার ডুবে গেছে সোনাদিয়াতে)
এইবার ইচ্ছা আছে ডাইভ করার, দেখি পারি কিনা।
লেখক বলেছেন: দারুন বর্ননা। একদিন সবকিছু ছেড়ে ছুড়ে সেন্ট মার্টিনে যেয়ে ঘর বাধবো মনে হয়।
লেখক বলেছেন: Click This Link
বর্ষা যাপন
ব্ল্যাক মামবা বলেছেন:
লেখক বলেছেন: যারা পরোপকার করে সেটাই তাদের শখ। মৌলিক চাহিদার বাইরে বেশিরভাগ কাজই মানুষ শখে করে।এমন কিছু কিছু ভালো মানুষ মনে হয় পরোপকার করে নিজেকে অনেক মহান ভাবে, আর অন্যদের অনেক নীচে স্হান দেয়.......
সহমত।।
লেখক বলেছেন: আমিও
দেখি পারি কিনা নেক্সট টাইম দেশে গেলে......দেখা হয় না চক্ষু মেলিয়া...
মোহাম্মদ ওমর ফারুক বলেছেন:
অসাধারণ, দারুণ, চমৎকার।
সাদাকালোরঙিন বলেছেন:
খুব সুন্দর। আমার মনে হয় যেন নিজের দেশটাই সবচেয়ে কম দেখেছি । আপনাদের সাথী হতে পারলে খুব ভাল লাগত।
িকম্ভূত িকমাকার বলেছেন:
সেন্টমার্টিন অদ্ভূত সুন্দর জায়গা, ছেড়াদ্বীপ আরেকটু সুন্দর। জীবনের নির্মল আনন্দ খুজে নেবার ভাল জায়গা। প্রকৃতির সৌন্দর্যের জয় হোক।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
নীল ভোমরা বলেছেন:
ফাটফাটি সৌন্দর্য্য!
লেখক বলেছেন: ধন্যবাদ
আরিফ সিদ্দিকি বলেছেন:
thanks
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
টুম্পা সাড়া বলেছেন:
ভালো লাগল।
লেখক বলেছেন: ধন্যবাদ
আজিজ তানভীর বলেছেন:
আচ্ছা স্কুবা ডাইভিং এর জন্য কি কি দরকার? একটু ভেঙ্গে বললে ভালো হয়
লেখক বলেছেন: স্কুবা ডাইভিং এর জন্য স্কুবা গিয়ার ও ইন্সট্রাকটর লাগবে। স্নোরকল একা একা করা সম্ভব। বিস্তারিত দেখুন: http://www.scubabd.com এ
আজিজ তানভীর বলেছেন:
সাতার জানা কি আবশ্যকীয়?
লেখক বলেছেন: স্নোরকল এর জন্য সাতার আবশ্যকিয় না। স্কুবার জন্য জরুরি
আর গত বছর থাইল্যান্ডে স্কুবা করেছি, অসাধারণ লেগেছে।
আপনার পোস্টে ছবিগুলো দেখে খুব ভাল লাগল, ধন্যবাদ। সেন্ট মার্টিনে যদি এখনো স্কুবা/স্নরকেলিং এর ব্যবস্থা থাকে তাহলে আবার করার ইচ্ছা আছে। জানি না কবে সময় হবে...
লেখক বলেছেন: ধন্যবাদ, বর্ষায় সেন্ট মার্টিনের রুপ অন্যরকম। আমরা একবার সিগনালের ভেতরে গেছিলাম: Click This Link
যোয়েল কর্মকার বলেছেন:
সচিত্র এই লেখাটি ভালো লাগলো অনেক। আপনার এই লেখা বা এই জাতীয় লেখা কি আমাদের বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা সম্ভব? জানাবেন .. .. ভালো থাকবেন।
লেখক বলেছেন: যেকোনো খানে প্রকাশ করতে পারেন, শুধু আমার নাম ও ওয়েবসাইট এর লিনক্ক দিলেই হবে। আরো কিছু ছবি : Click This Link
যোয়েল কর্মকার বলেছেন:
দুঃখিত, লেখাটি ওভাবে কাট-পেস্ট করার কথা বলিনি। আপনার নামেই প্রকাশ করতে চাই এবং আপনার মতামতের ভিত্তিতেই। অনুগ্রহ করে আপনার ইমেইলটি জানাবেন কি? জানিয়ে লিখতে পারেন: তে্। শুভ কামনা আপনার জন্য্।লেখক বলেছেন: আমার ইমেইল s21rcএট হটমেইল ডট কম। আপনাকে ইমেইলে জানাচ্ছি।
অনিন্দিতা_একা বলেছেন:
সেন্ট মার্টিন এর অবস্থা তো বেশি ভালনা... পরিবেশ বিপর্যয়ের মুখে ... তথাকথিত ভ্রমন বিলাসীরা বিলাসের জন্যই যায় এবং ইচ্চামত নোংরা করে ফেরত আসে... ছেরা দ্বীপ পর্যন্ত খালি বোতল আর পলিথিন এ ভর্তি... দেখলে রাগ লাগে, কস্ট লাগে... কিভাবে আমরা আমাদের একমাত্র প্রবাল দ্বীপ ধ্বংশ করে ফেলছি... পাথর তোলা হচ্ছে, প্রবাল তোলা হচ্ছে... কি না... রাতে বীচ আ হাটাচলার জন্য কাকরা, কচ্ছপের ডিম পাড়া ব্যহত হচ্ছে...তাই, যেখানে যা প্রচারনা চালান না কেন, প্লিয এই ব্যপারগুলোতে সবাইকে সতর্ক থাকতে বলবেন...
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমার আরেকটি লেখা যা সংবাদ পত্রে ছাপা হয়েছিল সেখানে এগুলি বলা আছে: Click This Link
আপনার সাথে সহমত।
কাঊসার রুশো বলেছেন:
ভাই আপনার মত বস মানুষকে ব্লগে আমি আগে সন্ধান পাই নাই কেন??আমার ব্যর্থতা
আচ্ছা স্কুবা ডাইভিং এর জন্য কী সাঁতার জানতে হয়??
রিফাত হোসেন বলেছেন:
মাথা নষ্ট হয়ে গেছে পোষ্ট পড়ে, সাতার শিখে কালকেই সমুদ্রে হারিয়ে যেতে চাই । কত ফিট নীচে নেমেছিলেন ?
আমি অত গভীরে যেতে চাই না, কাছাকাছি কোথাও মজা পেতে চাই
ওয়াটার প্রুফ ক্যামেরার দাম করত পরবে ? আপনার মত
ধন্যবাদ ।
নুভান বলেছেন:
আপনার এ ব্লগটি প্রিয়তে রেখেছিলাম অনেক আগেই, কিন্তু কমেন্ট করা হয় নি। সেইন্টমার্টিনের শুধু ওপরের অংশটুকুই আমরা দেখি, কিন্তু পাতাল রাজ্যেও যে এত সৌন্দর্য্য লুকিয়ে আছে, তা কল্পনাও করতে পারিনা আমরা। চমৎকার এডভেঞ্চার।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















