somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিমানি ভাবিওয়ালা ভাইদের জন্য রেসিপি

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরিবারে দম্পতিযুগলের মান-অভিমানের পালা আসে পালা ক্রমে। যেমনি দিনের পর রাত আর রাতের পরে দিন, তেমনি চিরন্তন সত্য হলো দম্পতিযুগলের অভিমানের পালা বদল।

ধরুন একদিনের তর্কযুদ্ধে আপনি বিজয়ী হয়ে সগৌরবে বুকটা ফুলিয়ে সটান হয়ে দাঁড়ালেন, কিন্ত হায় একি... পেট তো গৌরব অনুভুতি বোঝে না। বউ তো বাপের বাড়ি, রান্নার ব্যাবস্থা কি!!! হোটেলের ছাইপাশ কিনেওতো খাওয়া গেলো না অথবা পেট খারাপ হওয়ার ভয়ে কেনা হোটেলের খাবার খাওয়া হলো না অথবা ব্লাব্লা... রুটি খেয় আর কতক্ষন...

ধরুন কালকে একটা লাল গোলাপ অথবা একটা শাড়ি নিয়ে ভাবিকে আনতে যাবেন ঠিক করেছেন। কিন্তু এখন কি খাবেন?

ঝটপট নেমে পড়ুন এই ব্লগটির একটি প্রিন্ট-আউট নিয়ে। মনে রাখবেন আজকে কিন্তু হেল্পের জন্য ভাবিকে পাচ্ছেন না।

============================রান্নার প্রস্তুতি
প্রয়োজনীও রান্নার উপকরণ
১. চাল এক পোয়া (এক গ্লাস)
২. ডিম দুইটা
৩. পেঁয়াজ দুইটা বড় সাইজের
৪. কাঁচা মরিচ ২ টা
৫. তেল কোয়ার্টার কাপ (ছোটো চায়ের কাপ হলেই হলো)
৬. লবন, গুড়া মরিচ, জিরা গুরা এইরকম আরো গুড়াটুড়া থাকলে প্রত্যেকটি এক চামচ নিয়ে নিন, তবে গোল মরিচ বা এলাচি গুড়া নিয়েন না কিন্তু।
৭. হলুদ আধা চামচ।

প্রয়োজনিও রান্নার সরঞ্জাম
১. ভাত রান্নার পাত্র (মিডিয়াম বা ছোটো)
২. মিডিয়াম সাইজ কড়াই (ছোটো হলে হবে না)
৩. ছুড়ি
৪. ভাত লাকড়ানোর কাঠি

কম্পোলসারি আইটেম
১. টিশু পেপার বা চোখ মোছার রুমাল (কম্পোলসারি)
২. গামছা
---------------------------------------------------------------
============================রান্নার ধারা
কার্য ধারা
১. কোমোরে গামছা গিট্টু মারুন।

২. চাল ধুয়ে ভাতের পাত্রে নিন। যতটুকু চাল তার দ্বিগুন পানি নিন। এক গ্লাস চাল হলে দুই গ্লাস পানি, সোজা হিসাব।

৩. এবার চুলায় বসিয়ে দিন। গ্যাস বার্ণার হলে গ্যাসের মাপ মাঝামাঝি রাখলেই চলবে।

৪. ভাতের পানি বল্কানো শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যখন থেকে বল্কানো শুরু হবে তখন থেকে ২ মিনিট অপেক্ষা করুন। এবং ভাত নামিয়ে রাখুন। ভাত লাকড়ানোর কাঠি দিয়ে ভাতের জড়তা ভাঙ্গুন। ফ্রিজে ঢোকাবেন না। বা হালকা আচে কোনো তাপেও রাখবেন না। একদম স্বাভাবিক ভাবে রাখুন ১৫ মিনিট। এ সময়ে নিচের ধাপ গুলো কম্প্লিট করুন।

৫. পেঁয়াজ ছুলে নিন। পেঁয়াজ মরিচ ধুয়ে নিন। পেঁয়াজের দু প্রান্তে কাটুন এবং মরিচের বোটা ফেলে দিন।

৬. প‌েঁয়াজ মরিচ কুচি কুচি করে কাটুন। একদম হাই কোয়ালিটি কুচি কুচি করা লাগবে না (কারন এতো খাইট্টা কাম নাই)। সাবধান, আপনার কিন্তু ছুড়ি কাচির অভিজ্ঞতা অসাধারণ, আবার হাত কেটে বসে থাকবেন না। তবে কেটে গেলে সমস্যা নাই, পরের দিন ভাবিকে দেখাবেন। এতে অনেক সহানুভুতি সম্বলিত বেশি আদর পাবেন সেটা নিশ্চিত। আর পেঁয়াজ কাটার সময় ভাবিকে স্মরণ করুন আর দু চোখ ভরে কান্না করুন। টিশু দিয়ে চোখ মুছে ফেলুন, এতো কান্না করবেন না প্লিজ। হাজার হোক আপনিও আমার মতোই। আর আমার মতো কারো চোখে জল আমি সইতে পারি না।

৭. কড়াই এ কোয়ার্টার কাপ তেল গরম করুন। তেলে একফোঁটা পানি ছেড়ে দেখতে পারেন যে তেল গরম হলো কি না। তেল গরম হলে শন শন শব্দ করে পানি বাষ্প হবে।

৮. এবার পেঁয়াজ এবং মরিচ কুচি তেলে ছাড়ুন। তবে কোমোরে গিট্টা দিয়ে রাখা গামছা দিয়ে হাত আবৃত করে নিন, তা নাহলে তেলের ছিটা লাগতে পারে। আবার দেখবেন যে হাতের গামছা যেনো আগুনের স্পর্শে না যায়। তাহলে কি হবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না।

৯. এবার চামচ দিয়ে আস্তে আস্তে নাড়ুন যেনো পেঁয়াজ পুড়ে না যায়। যদি দেখেন পেয়াজকুচি গুলো লাল হয়ে যাচ্ছে তখন লবন গুড়ো মশলা গুলো ঢেলে দিন। আধা কাপ পানি ও দিন। আবার নাড়তে থাকুন। পানিগুলো শুকিয়ে যাবে তবে পুরোপুরি শুকাতে গেলে মশলা পুড়বে। তাই যখন দেখবেন পানি শুকিয়ে মশলা কিছুটা ঘন হয়ে যাচ্ছে তখন ডিম দুটা ভেঙ্গে দিয়ে দিন। আবার থ্রি স্টুজেসের মতো হাতুড়ি দিয়ে খোশা সহ গুড়ো গুড়ো করে দেবেন না।

১০. ডিম ছাড়ার সাথে সাথেই চামচ দিয়ে নাড়তে থাকুন যাতে ডিম পুড়ে না যায়। ডিমগুলো মশলার সাথে মিশলেও সাদা বর্ণ ধারন করবে। দেরি না করে সাথে সাথে ভাতগুলো কড়াই এ ঢেলে দিন। এবার নাড়তে থাকুন। নেড়ে নেড়ে ভাতগুলো ডিম, মশলাগুলোর সাথে মিশিয়ে নিন (গরম কড়াই এর মধ্যেই রেখেই) ।

১১. যদি দেখেন পট পট শব্দ হচ্ছে তাহলে ভাত কড়াই চুলা থেকে নামিয়ে ফেলুন। এবং নরমাল তাপমাত্রায় রেখে দিন ১০ মিনিট। এ সময়ের মধ্যে রান্নার সরঞ্জামগুলো ধুয়ে ফেলুন, রান্নার অপ্রয়োজনীয় অবশিষ্ট গুলো পরিষ্কার করুন, এবং খাবার টেবিল সুন্দর করে গুছিয়ে নিন।

---------------------------------------------------------------
============================খাওয়ার পালা
এবার খেতে বসুন। ও আমাকে ধন্যবাদ দিতে ভুলবেন না যেনো। খাবার শেষে ভাবিকে স্পেশাল ধন্যবাদ দেবেন, যে তিনি এর চাইতেও অনেক কম্প্লেক্স এবং সুস্বাদু খাবার আপনাকে খাওয়ান। এখন প্রমিজ করুন যে আর কক্ষনো ভাবি কে বলবেন না "তুমি সারাদিন কি করো" অথবা "তোমার কাজ আমদের তুলনায় অনেক সহজ" ইত্যাদি ইত্যাদি।
-----------------------------------------------------------

আপনাদের কমেন্ট সদা স্বাগত
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১১:১৪
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×