somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে একতরফা সুদের ব্যবসা করার অভিযোগ

১০ ই জুন, ২০০৯ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের দৈনিক ইত্তেফাক ( ১০ ইজুন, ২০০৯, বুধবার)-এর শেষের পাতার নিম্ন অর্দ্ধাংশের ৫ কলামে উপরোক্ত শিরোনামের খবরটি পড়লেও পরবর্তীতে নেট ভার্সনে খবরটি আর খুজে পেলাম না। এমনকি ইত্তেফাকের ওয়েবের প্রিন্ট ভার্সনে সকল খবর থাকলেও কেবল এই বিশেষ খবরটি পরিলক্ষিত হল না। বিষয়টি রহস্যজনক। (নাকি আমার দৃষ্টিবিভ্রম?) আচ্ছা সবাই একতরফা এদের কার্যক্রমকে খারাপ বলে কেন?
খবরটি এমন ছিলঃ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে একতরফা সুদের ব্যবসা করার অভিযোগ
(ইত্তেফাক রিপোর্ট)

ইসলামী শরিয়ার দোহাই দিয়ে সুদভিত্তিক ব্যবসা করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সাংবাদিক সন্মেলনে এই দাবি করেন হায়দরী কম্পোজিট নিটওয়্যার লিমিটেডের এম ডি ও সাবেক সংস্থাপন সচিব এ এফএম সোলায়মান চৌধুরী। তিনি বলেন, ইসলামী ব্যাংক মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মানুষকে প্রতারণা করে। কার্য়ত অন্যান্য ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংকের সুদের হার বেশি। ব্যাংক লাভ-লোকসানের দায়ভার গ্রহণ করছে না। লভ্যাংম গ্রহণ করে ক্ষতির দায় চাচিয়ে দিচ্ছে ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠানগুলো উপর। তিনি বলেন, ইসলামী ব্যাংক শরিয়াহ আইনের নামে প্রতারণা করে আসছে। এতে ব্যবসায়িক প্রতিষ্ঠান হায়দরী কম্পোজিট নীটওয়্যার লিমিটেড ব্যবপক ক্ষতিগ্রস্থ ও প্রতারিত হয়েছে। কোম্পানিটি ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছে। লিখিত বক্তব্যে তিনি বলেন, ইসলামী ব্যাংক একটি সুদভিত্তিক প্রতিষ্ঠান। ইসলামী শরিয়াহ অনুযায়ী বার্ষিক রেট অফ রিটার্ন ব্যাংক ও মক্কেল পারস্পরিক আলোচনার ভিত্তিতে নির্ধারণ করার কথা থাকলেও ইসলামী ব্যাংক এক তরফা বার্ষিক রেট অফ রিটার্ন করে তা মক্কেলদের উপর চাপিে য় দিচ্ছে। অন্যান্য ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের মৌলিক কোন পার্থক্য নেই। এই ব্যাংক শরিয়াহ আইন দ্বারা প্রণতি কোন বিধি-বিধান মানে না। শরিয়াহ আইনে প্রণীত ম্যানুয়াল কোন মক্কেলকে সরবরাহ করে না। শরিয়াহ ম্যানুয়াল রক্ষিত নেই। গ্রাহকদের জন্য আইনের যথাযথ প্রয়োগ ঘটলেও তা ব্যাংকের ক্ষেত্রে মানা হচ্ছে না। তিনি বলেন, এই ব্যাংকের প্রতারণার কারণে তার প্রতিষ্ঠান সাড়ে ৫ কোটি টাকার ক্ষতির সম্মুখীর হয়েছে। তিনি এর প্রতিকার দাবি করেন।
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×