শাবান মাসের মধ্যবর্তী রাতের অর্থাৎ শবে বরাতের নামায
শাবান মাসের মধ্যবর্তী রাতে এক শত রাকয়াত নামায আদায় করা সম্বন্ধে বর্ণিত রহিয়াছে। এই নামাযে মোট এক হাজার বার সূরা আহাদ পড়া হয় । অর্থাৎ প্রত্যেক রাকয়াতে দশবার করিয়া সূরা আহাদ (ইখলাস) পাঠ করিবে। এই নামাযকে নামাযে খায়ের বলা হয়। প্রাচীন কালের বোযর্গগণ এই নামায আদায়ের জন্য একস্থানে সমবেত হইয়া জামাতের সাথে আদায় করিতেন।
হযরত হাসান বছরী (রহঃ) তিনজন সাহাবীর নিকট হইতে বর্ণনা করেন, তাহারা বলেন, হুযুরে পাক (দঃ) এরশাদ করিয়াছেন, এই রাতে নামায আদায়কারীদের প্রতি আল্লাহ তায়ালা সত্তুরবার দৃষ্টিপাত করিয়া থাকেন এবং প্রত্যেকবার দৃষ্টিতে তাহার সত্তরটি করিয়া মনোবাঞ্ছা পূর্ণ করেন। সর্বাপক্ষা কম ফজীলতের কথা এই রাতে আল্লাহ তায়ালার ক্ষমা লাভ করা। উল্লেখ্য যে, মাহে শাবানের চৌদ্দ তারিখ দিবাগত রাত্রে এই নামায আদায় করা মুস্তাহাব।
গুনিয়াতুত্ব-ত্বালেবীন- ১ম খন্ড
পীরে দস্তগীর, মাহুবুবে সোবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানী, সুলতানুল আরেফীন হযরত মহিউদ্দীন আবদুল কাদের জিলানী (রঃ)
অনুবাদঃ এ, এন, এম ইমদাদুল্লাহ, দি তাজ পাবলিশিং হাউস।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



