somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা’কে কখনো না বলা কথা

৩০ শে মে, ২০০৯ সকাল ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মা’র প্রতি আমি কোনোদিনই অন্যরকম কোন টান অনুভব করি নি। কোনোদিনই তাকে মুখে বলিনি “মা, আমি তোমাকে ভালোবাসি।” সবসময় তার প্রতি একটা ক্ষোভ কাজ করত। অনেক ছোটবেলায়, আমার বয়স পাঁচ কী ছয় হবে কিংবা হয়ত আরও কম আমার মা মাসের শুরুতে বাবার সাথে শপিং এ যেতেন। আমাকে অধিকাংশ সময়ই বাসায় রেখে যেতেন বিরক্ত করব বলে; এই ক্ষোভ।

আমার মা আমাকে বাসায় রেখে নানার বাড়িতে যেতেন সেখানে বাগানে লাগানো কয়েক হাজার বনজ-ফলজ গাছের তদারকি করতে; সেই ক্ষোভ।

অসুখ হলে আমার মা কখনো পরম যত্নে আমার মাথায় হাত বুলিয়ে দেননি; সেই ক্ষোভ। অসুখ-বিসুখে সবসময় পাশে থাকতেন আমার বাবা। তিনিই জ্বর হলে মাথায় পানি ঢালতেন, জলপট্টি দিতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন।

ছোটবেলায় বাচ্চাদের কাকে সবচাইতে ভালবাসো জিজ্ঞেস করলে সবাই যেখানে উত্তর দেয় মা, আমি সেখানে উত্তর দিতাম বাবা। পরীক্ষার সময় ভোর রাতে ঘুম থেকে আমি একাই উঠতাম। ফজরের নামাযের পর এক গ্লাস গরম দুধ নিয়ে হাজির হতেন আমার বাবা।

বড় হওয়ার পরও আমার মায়ের হাতে মার খেয়েছি। অথচ আমার বাবা আমাকে শেষ কবে মেরেছেন তা আমার মনেই পড়ে না। এস.এস.সি পরীক্ষা দেওয়ার পরও একবার কী একটা বিষয় নিয়ে ঠাট্টা করায় রান্না করতে করতে হাতের গরম ছুন্নি আমার দিকে ছুঁড়ে মেরেছিলেন আমার মা।

আমার মা অনেক রাগী। সামান্য কিছু হলে ব্যপারটা না বুঝেই চিৎকার করে সারা বাড়ি মাথায় তোলেন। বাবা ঠিক উল্টোটা করেন।

মা’কে এস.এস.সি’তে পাওয়া বোর্ড বৃত্তির টাকা দিয়ে শাড়ী কিনে দিয়েছিলাম। ঈদের দিন সেই শাড়ী পড়ে আমার মা পাশের বাসার আন্টির কাছে গর্ব করে বলেছিলেন, “আমার ছেলে বৃত্তির টাকা দিয়ে কিনে দিয়েছে।” এইচ.এস.সি’তে পাওয়া বোর্ড বৃত্তির টাকা দিয়ে গতবার চাঁদনী চক থেকে মা’র জন্য থ্রি-পিস কিনে নিয়ে গিয়েছিলাম। মা’কে বলেছিলাম,”তুমি তো ফর্সা তাই সবুজ রঙ তোমাকে ভালোই মানাবে”। আমার মা আজও সেই থ্রি-পিসের জামা তৈরী করেন নি, সযত্নে তুলে রেখেছেন আলমারিতে।

কিছুদিন ধরেই ব্যক্তিগত কারণে মনটা একটু খারাপ। সেদিন মা ফোনে জিজ্ঞেস করেছিলেন আমি কেমন আছি। ভালো না জবাব দিতেই মা ব্যস্ত হয়ে উঠলেন। বললেন আমি কাল সকালের বাসেই আসছি ।অনেক কষ্টে তাকে নিবৃত্ত করি। আজও মনটা অনেক খারাপ ছিল। রাত দু’টোর দিকে চা-সিগারেট খেতে গিয়েছিলাম রাস্তার পাশের দোকানে। একমনে চায়ের কাপে চুমুক দিচ্ছিলাম ও সমস্যার কথা ভাবছিলাম। হঠাৎ মনে পড়ল মা’র কথা। আশ্চর্য্য হয়ে লক্ষ্য করলাম আমার মন সম্পূর্ণ ভালো হয়ে গিয়েছে। জীবনে প্রথম বারের মত হৃদয়ের গভীরতম স্থান থেকে অনুভব করলাম আমি আমার মা’কে অসম্ভব ভালবাসি।

কুড়ি বছরের জীবনে আমি আমার মা’কে কখনও ভালবাসার কথা বলতে পারিনি, ভবিষ্যতেও হয়ত বলতে পারব না। তাই এই উপলব্ধিটুকুকে বন্দী করে রাখার প্রয়াসে এই পোস্ট। থাক না এই উপলব্ধিটুকু আমার সাথেই, মন্দ কী ?

পুনশ্চঃ এই পোস্টটি আমার মা’কে উৎসর্গ করলাম।

ধ্রুবমেঘ
৩০ মে, রাত ০৩.৩৫ মিনিট
গাজীপুর।


৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশপ্রেম হুমকি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৬


তুমি আউয়াল বাওয়াল
দলকানা এক উম্মাদ;
তুমি কাকে বলছো সন্ত্রাস!
যদি সন্ত্রাস বুঝ- তাহলে
তুমি মস্তবড় সন্ত্রাস!

তুমি রক্ত দেখলে না
লাশ দেখলে না আর
লক্ষকোটি জনস্রোত-
ক্ষমতায় দেখলে সুদ্ধ
খুনির হাতে রক্তাক্ত-
বুঝলে না বুঝলে না।

তুমি আউয়াল বাওয়াল
দলকানা... ...বাকিটুকু পড়ুন

দুঃখিত! আবার একটা গিটার ভিডিও পোস্ট করলাম।

লিখেছেন আরাফাত৫২৯, ০৭ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:০০

দুঃখিত! আবার একটা গিটার ভিডিও পোস্ট করলাম।

কেমন লাগল জানালে খুশি হব।

C Note in E Major Scale



টিউনটা 'ই' মেজর স্কেলে করা কিন্তু টিউনের মধ্য ইচ্ছা করে অনেকবার 'সি' নোটটা বাজাইছি।... ...বাকিটুকু পড়ুন

সিঙ্গাপুরে 'স্মার্ট নেশন ২.০' ভিশন এবং 'জাতীয় এআই কৌশল ২.০' যেভাবে এআই-নেটিভ প্রজন্ম তৈরি করছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



সিঙ্গাপুরের বর্তমান 'স্মার্ট নেশন ২.০' ভিশন এবং জাতীয় এআই কৌশল ২.০-এর যৌথ নির্দেশনায় দেশটির স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থায় এক অভূতপূর্ব ও বৈপ্লবিক রূপান্তর ঘটেছে। লি কুয়ান ইউয়ের সেই... ...বাকিটুকু পড়ুন

জুলাই বিপ্লব নাকি জুলাই CDI?

লিখেছেন মাথা পাগলা, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:২৯



আমি মনে করি জুলাই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিকভাবে নিরপেক্ষ সাধারণ জনগণ। যাদের মধ্যে দেশপ্রেম, মায়-মমতা আছে, যারা অন্যায়-অবিচার দেখলে প্রতিবাদ করেন, তারাই এই আন্দোলনের মূল শক্তি... ...বাকিটুকু পড়ুন

মুসলমানের সন্তানের নাম জিকো কীভাবে হতে পারে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:৫৫


ছোটো মামার মুখে একটা নাম প্রায়ই শুনতাম, জিকো। তখন বুঝতাম না এটা কে, শুধু জানতাম এই মানুষটা নাকি ফুটবল মাঠে জাদু দেখাতেন। পরে জেনেছি তার আসল নাম আর্থার... ...বাকিটুকু পড়ুন

×