somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহামানব না হতে পারি, অমানুষ যেন না হই

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্যাম্পাসের আর দশজন আফ্রিকানের মতই শারীরিক কাঠামোর অধিকারী ছিল সে। উচ্চতায় ছয় ফূটের কাছাকাছি, নিকষ কালো গায়ের রঙ, সুঠাম শরীর ও কোকঁড়ানো কালো চুল। পড়ত কম্পিউটার সায়েন্স ও ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে। খুব একটা ভাবও ছিল না তার সাথে আমার। ওর রুমমেট ঈসা উসমান আমার সহপাঠী, সেই সাথে ভালো বন্ধুও। তাই মাঝে মাঝে ঈসার খোঁজে ওদের রুমে যেতাম। দেখতাম কখনো বিছানায় শুয়ে আছে, আবার কখনোবা নিজের ল্যাপটপে কাজে ব্যাস্ত। ক্যাম্পাসে
দেখা হলেও বড়জোড় "হাউ আর ইউ ব্রাদার?" পর্যন্তই কথা হত। হয়তো কিছুটা লাজুক ছিল বলেই। বরং ওর ভাই আমর মূসার সাথেই কথাবার্তা হত বেশি। ক্যাফেটেরিয়ায়, প্লেগ্রাউন্ডে, স্টুডেন্ট সেন্টারে।

রবিবার দুপুরে খবর পেলাম বিলাল মূসা আশঙ্কাজনক অবস্থায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি। আমি যখন খবরটা শুনি তখন সে রীতিমত কোমাতে। কৃত্তিমভাবে চলছে তার হার্ট পাম্প করার কাজ। প্রথম তো এতগুলি পরিচিত নাইজেরিয়ানের ভেতর বিলাল মূসা কোনজন বুঝতেই পারিনি। পরে যখন শুনলাম আমর মূসার ভাই, তখন বুঝলাম। সেই বিলাল মূসা এখন অতীত।শনিবার রাতের এক অনাকাংখিত ও মর্মান্তিক দুর্ঘটনায় নিভে গেছে তার প্রাণপ্রদীপ। বাংলাদেশে নাইজেরীয় দূতাবাস না থাকায় তার লাশ পাঠানো সম্ভব হয় নি। তার পরিবারের অন্যান্য সদস্যের বাংলাদেশে আসতে ৭ দিনের বেশি সময় লাগবে। তাই আজ তাকে গাজীপুর পৌরসভা গোরস্থানে দাফন করা হয়েছে। সেখানেই চিরদিনের মত ঘুমিয়ে থাকবে বিলাল মূসা।


তার সাথে দুর্ঘটনার আরেক শিকার জামিল (আরেক নাইজেরিয় ছাত্র) এখনো হাসপাতালে ভর্তি। বিডিনিউজ ২৪ এ বলা হয়েছে বাসে কন্ডাক্টরের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বিলাল মূসাকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়।

click this link

এই বিষয়ে ব্লগার নিরব হাসির পোস্ট
দুর্বৃত্তের হাতে আইইউটির এক নাইজেরিয়ান ছাত্রের মৃত্যু


রাত দশটার দিকে এয়ারপোর্ট রোডে দুজন বিদেশীকে সামান্য কথা কাটাকাটির কারণে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হবে এটাই বা কতটুকু বিশ্বাসযোগ্য ও মানবিক? বাসে অন্য কোনো যাত্রী ছিল কিনা তাও জানা যায় নি। রাত দশটা এমন বেশি কিছু রাত না। আর যে বাসই হোক এয়ারপোর্টে আসার আগেই ফাঁকা হয়ে যাবে এ বিষয়েও সন্দেহের অবকাশ আছে।
জামিল সুস্থ হলেই হয়তোবা জানা যাবে সেই রাতে আসলে কি ঘটেছিল ।

সবশেষে কিছু প্রশ্ন। পরিবার-পরিজন ছেড়ে আসা দুজন ভীনদেশী তরুণও কী দুষ্কৃতিকারীদের নির্মমতা থেকে রক্ষা পাবে না? আমরা কী আমাদের লালসা ও পশুবৃত্তি থেকে বিদেশী অতিথিদেরও রেহাই দেব না?
জানি, শুধু প্রশ্নগুলো করাই সার। উত্তর পাব না। শুধু একবার সবাইকে চিন্তা করতে বলি শোকাতুর সেই মা'র কথা যিনি নিজের নাড়ীছেড়াঁ সম্পদকে শেষ দেখাটুকুও দেখতে পারলেন না। নিজেকে একবার প্রশ্ন করুন। দেখুন, আপনার বিবেকের কাছ থেকে কী জবাব পান।


২২টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×