কফি খাওয়া যাবেনা! আর দিন দিন কফির দাম যে হারে বাড়ছে! একদম যেন পাতাল থেকে আকাশে উঠে গেছে!
অনেক যুদ্ধ করেও আব্বুকে মানানো গেলনা। আমি বুঝতে পারলাম। মেনেও নিলাম! কিন্তু আমার যে কফি না হলে দিন যায়না!
শেষ মেষ বাধ্য হয়ে মাঝে মাঝে মিনি প্যাক গুলো কিনে আনি। কিন্তু ভালোই লাগে না! তো নাই মামার চেয়ে কানা মামা ভালো ভেবে খেয়ে নেই!
আজ অনেক দিন পর ভাবলাম ব্লগে কিছু পোষ্ট দিব। তাই লেখার চেষ্টা করছিলাম! কিন্তু আজ আমার সেই কফির ভূত চেপেছে মাথায় সকাল থেকে! এখন দেখি কিছুই লিখতে পারি না! খালি মনে হয় কফি খাব কফি খাব! কফি! কফি! কফি!
তাই রাগে দুঃখে ব্লগের পোষ্টটা দিলাম কফি দিয়েই!
কিন্তু মাথায় ঘুরছে, কফি কফি কফি
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১০ রাত ৩:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

