বাঘ সিংহ খেলা!
আমার স্কুলে একজন স্যার ছিলেন, যিনি আমার দাদার বন্ধু ছিলেন। তাই আমাকে খুব ভাল করে চিনতেন! আর এই চেনা
স্যার এর মার দেয়ার স্টাইলটা ছিল অদ্ভুত! কানের কাছাকাছি হাত এনে বাম হাতের উলটো পিঠে ডান হাত দিয়ে একটা ধাম
স্যার এর একটা অদ্ভুত মজার খেলা ছিল। খেলাটার নাম ‘বাঘ সিংহ খেলা’
‘বাঘ সিংহ খেলা’
এই খেলাটার পদ্ধতিটা ছিল এমন, ক্লাসের সব স্টুডেন্ট কে ২ দলে ভাগ করা হত। ১ দলের নাম বাঘ, আরেক দলের নাম সিংহ।
ব্ল্যাকবোর্ড এর মাঝে লম্বা দাগ টেনে দুই ভাগ করে, এক পাশে বাঘ, আরেক পাশে সিংহ লেখা থাকত। এর পর স্যার ২টা কাগজে বাঘ সিংহ লিখে টস করতেন। যে নাম আসত, সেই দল থেকে কেউ ১ম ব্ল্যাকবোর্ড এর কাছে এসে দাঁড়াবে। স্যার বই থেকে আগে থেকে পড়া দিয়ে রাখেন। তা থেকে ১টা প্রশ্ন করবেন সেই স্টুডেন্ট কে। আর সেই সব প্রশ্নের নাম্বার থাকত ৩ থেকে ৫ এর মাঝে। যাকে প্রশ্ন করা হত সে উত্তর দেয়ার পর তার উপর নাম্বার দিতেন স্যার। সেই স্টুডেন্ট সেই পাওয়া নাম্বরটা ব্লাকবোর্ডের বাঘ অথবা সিংহ যে দলের সেই নামের নিচে তার পাওয়া নাম্বার লিখে রাখতেন। প্রতি দিন ক্লাস শেষে সব নাম্বার যোগ করতেন স্যার। যে দলের প্রাপ্ত নাম্বার বেশী সে দল সেই দিনের জন্য জিতে যাবে। আমার খেলাটা খুব ভাল লাগত। সবাই খুব ভাল করে উত্তর দিতে চেষ্টা করত যেন দল জিততে পারে! কি যে চেষ্টা ছিল সবার!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


