আমার প্রিয় পোস্ট
- বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমাঃ ডকুমেন্টস সহ সকল মিথ্যাচারের প্রমাণ - সাদিকপাভেল
- মুক্তিযুদ্ধের বিরোধীদের সাধারন ক্ষমা নিয়ে একজন আইনজীবির মিথ্যাচার এবং প্রকৃত ঘটনা - এস্কিমো
- ড্রাইভার জমির হোসেন জামিন পাবেনা কেন? - কাঙাল
- নগদ ১২ লক্ষ টাকা ও একটি ফ্ল্যাট এর বিনিময়ে প্রথম আলোর সম্পাদক লুইচ মতিউর ওরফে জঙ্গি মতি এই খবর টি প্রকাশ করে ও সাধারণ বিনিয়োগ কারিদের পথে বসিয়ে দেয়। তাই আসুন প্রথম আলো বর্জন করি। আসুন দেখুন প্রথম আলোর প্রতারণা!! - ভবঘুের ইমন
- ২০১০, ২০০৯ ও ২০০৮ সালে বাংলাদেশের ব্যাংক গুলোর লাভের তুলনামুলনক চিত্র দেখুন। - অনন্ত অন্তর
- খালেদা জিয়া কিভাবে তার ১৬৫ কাঠার (থুক্কু স্বামীর হারানো স্মৃতির) ক্ষতিপূরন আদায় করতে পারেন। - সাইফুল আলম শাহিন
- রম্য কবিতা : মহাকবি আস্ফালন - কবি রাজ
- মুভি ডাউনলোড করুন ইচ্ছেমতো - ৬০০ মুভির লিস্ট - মিডিয়াফায়ার - মইন
- সোমেশ্বরী নদীর পাড়ে - বিরিশিরি (ছবি ব্লগ) - শ।মসীর
- ~~*~*~দৈনিক সংগ্রাম ১৯৭১ ও ২০০৮:জামাতের রঙ বদলের জ্বলন্ত প্রমান~~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- মৈত্রীঃ আমার সম্পাদিত সাহিত্য কাগজ - অসীম পাল
- আরো কিছূ অবমূল্যায়িত ছবির গুণকীর্তন - অপরিচিত_আবির
- FIFA World Cup 2010 - South Africa ফিক্শচার(বাংলাদেশ সময়)। এবং সেইসাথে যে খেলাগুলো আমি দেখবো। - আকাঙ্খা
- আর্টস (http://arts.bdnews24.com) -এর দু বছর । কিছু বাছাই লেখা - ব্রাত্য রাইসু
- অবিলম্বে তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনা হোক! - বকবাকুম
- CIA released ডকুমেন্ট আর্কাইভ ১৯৪৪ থেকে ২০০৭ - এ. এস. এম. রাহাত খান
- CIA এন্টি কম্যুনিজম মিশনঃবাংলাদেশে ধর্মিয় উগ্রতা বিস্তারে প্রথম বীজ (পর্ব-২) - এ. এস. এম. রাহাত খান
- গণহত্যার ছবি : নূরুল উলা - হাসিব
সেন্টমার্টিন : যাতায়াত ও থাকা খাওয়ার প্রয়োজনীয় তথ্য।
০৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫৮
অপুর্ব সুন্দর জায়গা সেন্টমার্টিন। নীল পানি ঘেরা এক দ্বীপ- য়েখানকার মানুষ অসম্ভব ভালো। চুরি ডাকাতির রেকর্ড প্রায় নেইই। সারারাত ঘুরতে পারবেন নির্ভয়ে, নির্জনে। ভাবতে অবাক লাগে জাহাজ থেকে এতো লোক নামে - সব যায় কোথায়! আসলে বিশাল বড় বিচ হওয়ায় এখোনো ভীষন নির্জন।
কিভাবে যাবেন-
ঢাকার ফকিরাপুল (রাত ৯টা নাগাদ) হয়ে সায়দাবাদ থেকে বাস ছাড়ে। কিছু কিছু কল্যানপুর/কলাবাগান/গাবতলী হয়েও যায়, তবে বেশী না। থামবে টেকনাফ জাহাজ ঘাটায়। সময় লাগবে প্রায় ১০ ঘন্টা।
এসি বাস- ১১০০/-
সেন্টমার্টিন সার্ভিস
নন-এসি- ৫৬০/-
এস আলম, শ্যামলী, মডার্ন লাইন, ঈগল।
টেকনাফ থেকে জাহাজ ছাড়ে সকাল ১০ টা নাগাদ, ২ ঘন্টায় পৌছবে সেন্টমার্টিন।
কেয়ারী সিনবাদ, এল সি কুটুব দিয়া, কাজল প্রভৃতি জাহাজ আছে। ভালো কেয়ারী সিনবাদ।
ভাড়া ৩৫০/-
![]()
ওপরে সিট পেলে ভালো। নিচে পেলেও অসুবিধা নেই। নিচে বসে বসে আশপাশের দৃশ্য দেখে তেমন সুবিধা হবে না। মানুষ বেশীরভাগ সময় বাইরেই দাড়িয়ে থাকে ।
এছাড়া ট্রলারে করেও যাওয়া যায়।
![]()
সেন্টমার্টিনে জাহাছ থেকে নেমে ভ্যানে করে যেতে পারেন, তবে এইসময়ে ওদের ভাড়া প্রতি ভ্যান ১০০/- যা অন্য সময় (অফপিক) ২০/-। জাহাজ ঘাটা থেকেই যেতে হবে ছেড়াদিয়া দ্বীপ।
বেশীরভাগ মানুষ ছেড়াদিয়া যায় সকালে, ৩:৩০ এর মধ্যে ফিরে এসে ফিরতি জাহাজ ধরে। এজন্যে ভাড়া এইসময়ে বেশী আবার বেশীক্ণন সময়ও থাকতে পারবেন না, কারন নৌকার আরও ট্রিপ দিতে হবে। এইজন্যে সময় হাতে থাকলে ৪টার পরে যাওয়াই ভালো- অপূর্ব সূযাস্ত দেখতে পারবেন।
![]()
ট্রলার প্রতিজন ১০০/- (আপ- ডাউন) / রিজার্ভ ৬০০-৭০০/-(যাওয়া আসা ১ ঘন্টা)
স্পিডবোট ১২০০/- ১৫০০/- (যাওয়া আসা ১/২ ঘন্টা)
এছাড়া হেটেও যাওয়া যাও- যখন পানি কম থাকে- ২ ঘন্টার মতো লাগে।
ওখানে ডাব (২০/-) ছাড়াও কাকড়া ভাজা খেতে পারেন (১০/- - ২০/-)।
সেন্টমার্টিনে অসংখ্য হোটেল, কটেজ আছে। ভাড়া সিজনে ৩ গুণ।
আমার ভীষণ ভালো লেগেছে- সীমানা পেরিয়ৈ। ২ রুমের এক-একটি কটেজ, একরুমে ২টি ডাবল বেড (৪-৬ জন থাকা যাবে) , ভাড়া ১২০০/-১৪০০/-।
![]()
এছাড়া আছে নীল দীগন্তে, সেল্যার মুন রিসোর্ট। আর হোটেল আছে ব্লু-মেরীন, অবকাশ । ডাবল রুম ভাড়া সিজনে ২০০০ (+/-)। এগুলো প্রতিটিই বিচের পাশে। এছাড়া তাবুর ব্যবস্থা আছে।
খাওয়া-
অবকাশে-
দুপুর/রাতে- রুপচান্দা/মুরগী/চিংড়ী প্যাকেজ (ডাল, ভাত, ভত্তা সহ) ১০০/-
সকালে (২ পরাটা, ১ ডিম, আলু ভাজি, চা) ৫০/-
সীমানা পেরিয়ে-
দুপুর/রাতে- রুপচান্দা প্যাকেজ ২৫০ কোরাল প্যাকেজ ১২৫ (ডাল, ভাত, ভত্তা সহ)
সকালে খিচুড়ী।
জাহাজ ঘাটায়-
দুপুর/রাতে- রুপচান্দা (৮০/- +) , কোরাল (৫০/- +), ভাত (২০/- +), ডাল (১০/- +) ।
সকালে- পরাটা ৫/-,ডিম ১৫/-, চা ৫/-।
সারাদিনই প্রচুর ডাব খেতে পারেন ১৫/- ২০/- করে।
সবমিলিয়ে ২ রাত ৩ দিন (নন-এসি) জনপ্রতি ৪০০০/- (+/-) খরচ পড়বে।
কেনাকাটা।
ওখানকার লোক আকাশচুমিব দাম কখোনোই হাকবে না। তবে জায়গাভেদে একটু এদিক ওদিকহতে পারে।
শুটকির দাম একটু কম হুমায়ুন আহমেদের বাড়ীর সামনে- (প্রতি কেজি ছুরি ১২০/-, পুটি ১০০/-, সুন্দরি ২৭০/-, রুপচান্দা ৪০০/- - ৭৫০/-)
জ্যান্ত মাছও নিয়ে আসতে পারেন জাহাজঘাটাতেই পাইকারী দোকান আছে। ৪/৫ কিনে শোলার বক্সে করে (২০০/-) আনলে ভালো। কম কিনলে পলিথিনের ব্যাগে বরফ দিয়ে আনলেও ১৮-২০ ঘন্টা টিকবে, তবে নেয়াটা ঝামেলা।
দামঃ রুপচান্দা (বড় সাইজ/৩টায় ১ কেজি) ৪০০/-, কোরাল ২৫০/-
এছাড়া বর্মিজ বাদাম, আচাড়, জুতা, লুঙ্গি ইত্যাদী পাওয়া যায়।
স্কুবা ডাইভিং করতে পারেন জনপ্রতি ২০০০/-২৫০০/- পড়বে এক সিলিণ্ডার গ্যাস নিয়ে সমুদ্রের তলদেশে ঘুরে বেড়ানোর জন্যে।
ঢাকার বাসের টিকেটও করতে পারবেন জাহাজ ঘাটা থেকে।
![]()
প্রয়োজনীয় কিছু ফোন নাম্বার ঃ
সীমান পেরিয়ে রিসোর্ট এবং এলসি কুতুবদিয়া জাহাজের এজেন্ট-মিঃ রানা (দারুন মানুষ) ০১৯১১১২১২৯২
ওনাদের টুর কোম্পানীর অফিস- ডিওএইচএস-এ ল্যাণ্ড লাইন-৮৮০২- ৮৮৩৫৮৩১
সেল্যার মুন- কেয়ার টেকার খোকন- ০১৭২৯৭৪৮৬৪
ব্লু মেরীন -
অবকাশ- ইস্কাটন রোড, ০১৭১৩১৪৫৫৮৪
কেয়ারী সিনবাদ জাহাজ (Mr. Saiful- 01727 266077, মামুন টেকনাফ, আর কেয়ারীর অফিস ধানমনন্ডি)
মাছের আড়ত-০১৮২৪৬৫৭৫৮৫
সর্তকতাঃ গোটা সেন্ট মাটিনে বিদু্ নেই। ৬-১২ টা জেনারেটর চলে। চার্জের জন্যে মাল্টিপাগ নিয়ে যাওয়া ভালে।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): saint martin teknaf cera dip travel bangladesh ;
প্রকাশ করা হয়েছে: সিলেট বিভাগে । সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ত্রিশোনকু বলেছেন:
সেন্ট মার্টিনস এ কোথায় থাকবো? কত ভাড়া?
লেখক বলেছেন: আমি বোধহয় পুরোটা লেখার আগেই পোস্ট করে ফেলেছি, একারনে আপনি দেখতে পাননি। থাকা, খাওয়া, কেনাকাটার সব কিছুই এতোক্ষণে যোগ করে দিয়েছি। আমার পছন্দ সীমান পেরিয়ে, ভাড়া ১ রুম ১২০০/-১৪০০/-, ৪/৫ জন শেয়ার করতে পারবেন। অফ সিজনে আরও অনেক কম।
ধন্যবাদ।
নির্বাসন বলেছেন:
কেয়ারী সিনবাদের টিকেট কোথা থেকে করতে হয়?খাবার খরচ কেমন? হোটেল গুলি কেমন?এসব ডিটেলস বলেন
লেখক বলেছেন: আমি বোধহয় পুরোটা লেখার আগেই পোস্ট করে ফেলেছি, একারনে আপনি দেখতে পাননি। থাকা, খাওয়া, কেনাকাটার সব কিছুই এতোক্ষণে যোগ করে দিয়েছি। এখন আবার দেখলে পাবেন।
আর কিছু জানতে চাইলে বলতে পারেন, জানা থাকলে বলবো।
ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: আমি বোধহয় পুরোটা লেখার আগেই পোস্ট করে ফেলেছি, একারনে আপনি দেখতে পাননি। থাকা, খাওয়া, কেনাকাটার সব কিছুই এতোক্ষণে যোগ করে দিয়েছি। এখন আবার দেখলে পাবেন।
আর কিছু জানতে চাইলে বলতে পারেন, জানা থাকলে বলবো।
ধন্যবাদ।
সব যদি আজ বদলে যেত বলেছেন:
প্রিয়তে নিলাম। কাজে দিবে।
সাইফুল আলম শাহিন বলেছেন:
থ্যন্ক ইউ !!
কুয়াশায় ডাকা বলেছেন:
সব যদি আজ বদলে যেত বলেছেন: প্রিয়তে নিলাম। কাজে দিবে।
সাইফুল আলম শাহিন বলেছেন:
থ্যন্ক ইউ !
লেখক বলেছেন: নীল দিগন্তে ভালোই হবে মনেহয়। তবে আমি ভেতরে গিয়ে দেখি নি। সাধারনত টাইলস আছে।
মোহাম্মদ জিয়াউর রহমান বলেছেন:
Thanks For Ur Post. Important for me.
লেখক বলেছেন: ধন্যবাদ।
বিদ্যালয় বলেছেন:
+
সাইফুল আলম শাহিন বলেছেন:
ধন্যবাদ।
সাইফুল ফারদিন বলেছেন:
সামনে যাচ্ছি। কাজে দিবে। ধন্যবাদ।
সাইফুল আলম শাহিন বলেছেন:
thanks
ধন্যবাদ।
লেখক বলেছেন: ভাই মানিকগন্জ যাচ্ছি না !
আপনি যদি যান ঘুরে এসে জানাবেন কিন্তু। ওখানে রাজবাড়ী নাকি আছে বেশ সুন্দর।
ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ শিক্ষার্থী !
সাপিয়েন্স বলেছেন:
অবকাশ নংরা মনে হলো। ম্যানেজারটা বদ।ব্লু ম্যারিন অনেক সুন্দর, পরিচ্ছন্ন , আধুনিক, এবং ভদ্র সার্ভিস।
লেখক বলেছেন: হ্যা, কিন্তু থাকার জন্যে রিসোর্টই আমার ভালো লেগেছে।
আর অবকাশের খাবার খারাপ না।
লেখক বলেছেন: ধন্যবাদ। অপনার ভ্রমন ব্লগটা দেখতে হবে।
ধ্রুবমেঘ বলেছেন:
ভালু পুস্ট...প্রিয়তে রাখা হৈল।
তবে স্কুবা ডাইভিং নিয়া প্রথম আলোর ছুটির দিনে একটা ফিচার দেখসিলাম। স্কুবা ডাইভিং'র অভিজ্ঞতা না থাকা টুরিস্টদের টাকার বিনিময়ে পিঠে অক্সিজেন ট্যাঙ্ক বেধে নামিয়ে দেওয়া হচ্ছে।
টুরিস্টরা জানতেও পারছেন না অজ্ঞাতসারে কীভাবে প্রবাল বিনাশে ভূমিকা রাখছেন।
প্রবাল না থাকলে কিন্তু একসময় এই টুরিস্টরাই আর সেখানে যাবেন না।
সাইফুল আলম শাহিন বলেছেন:
ছুটির দিনের লেখাটা পড়া হয় নি। তবে প্রথম আলোতে ইদানিং কিছু লেখা পড়ে মনে হয়েছে. সেন্টমার্টিনের পবিত্রতা নিয়ে ওদের চিন্তাটা যেন একটু বেশী, মানে আরোপিত। এমনকি ছোট ছনের ছাদের দোকান নিয়েও ওরা চিন্তিত। আরে ভাই বিচে যদি কিছুই না থাকে তবে সিগারেটও তো কিনতে পারবে না মানুষ; আমি যদিও সিগারেট খাই না!
জুহো. বলেছেন:
তথ্যবহুল পোস্টের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ জুহো...আপনি কি জুহি চ্ওলার কিছু হন নাকি?
লেখক বলেছেন: আমিও অনেক দিন পরে লগ ইন করে দারুন একটা কমেন্ট পেলাম।
ধন্যবাদ ভাই ধন্যবাদ.....অপনাকে ধন্যবাদ দিয়ে ফাটায়ে ফেলতে ইচ্ছে হচ্ছে !
ডিফেন্ডার বলেছেন:
সুন্দর একটি পোষ্ট। উপকারে আসবে। আমি ১৯৯১ সালে সেন্ট মাটিন যাই। তখন কোন খাবারের দোকান ছিল না। থাকার হোটেলতো কল্পনারও অতীত। আবার একবার যাব ভাবছি।
লেখক বলেছেন: ইস আপনি অনেক ভাগ্যবান, একদম নিঝুম পেয়েছিলেন !
অন্ধকার বলেছেন:
ধন্যবাদ...
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
সাব্বির শাহরিয়ার বলেছেন:
অনেক বেশী উপকারি পোষ্ট। প্রিয়তে রাখলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ।
মহম্মদ মহসীন বলেছেন:
আপনার এই পোষ্টটি এখানে দেখুন ।http://techtunes.com.bd/reports/tune-id/55097/ জনৈক ভয়ঙ্কর মৃত্যু এটা পোষ্ট করেছেন।তিনি নিজের(?) ব্লগে লিখেছেন ‘সৃষ্টিকর্তার সকল অপূর্ব সৃষ্টির মাঝে একমাত্র খুঁত সম্ভবত তাঁর সেরা সৃষ্টি ..’। আহারে সৃষ্টি কর্তার পূজারী।আসলে এই ধরণের লোকেরা এই রকমই হয়।
মহম্মদ মহসীন বলেছেন:
আপনার এই পোষ্টটি এখানে দেখুন ।http://techtunes.com.bd/reports/tune-id/55097/ জনৈক ভয়ঙ্কর মৃত্যু এটা পোষ্ট করেছেন।তিনি নিজের(?) ব্লগে লিখেছেন ‘সৃষ্টিকর্তার সকল অপূর্ব সৃষ্টির মাঝে একমাত্র খুঁত সম্ভবত তাঁর সেরা সৃষ্টি ..’। আহারে সৃষ্টি কর্তার পূজারী।আসলে এই ধরণের লোকেরা এই রকমই হয়। আরও জানতে হলেClick This Link target='_blank' > এখানে যান । http://techtunes.com.bd/reports/tune-id/79854/
মহম্মদ মহসীন বলেছেন:
আপনার এই পোষ্টটি এখানে দেখুন ।http://techtunes.com.bd/reports/tune-id/55097/ জনৈক ভয়ঙ্কর মৃত্যু এটা পোষ্ট করেছেন।তিনি নিজের(?) ব্লগে লিখেছেন ‘সৃষ্টিকর্তার সকল অপূর্ব সৃষ্টির মাঝে একমাত্র খুঁত সম্ভবত তাঁর সেরা সৃষ্টি ..’। আহারে সৃষ্টি কর্তার পূজারী।আসলে এই ধরণের লোকেরা এই রকমই হয়। আরও জানতে হলে Click This Link target='_blank' >এখানে যান । http://techtunes.com.bd/reports/tune-id/79854/
লেখক বলেছেন: বুঝলাম না!
বটতলার টারজান বলেছেন:
সেন্টমার্টিনে রাত্রিযাপন কয়েকদিনের মাঝেই সম্ভবত বন্ধ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি ঘুরে আসুন
লেখক বলেছেন: হ্যা একদম ঠিক কথা। ইস রাতে থাকা যাবেনা ভাবলেই মন কেমন করে!
অনিন্দিতা_একা বলেছেন:
সেন্ট মার্টিন এর অবস্থা তো বেশি ভালনা... পরিবেশ বিপর্যয়ের মুখে ... তথাকথিত ভ্রমন বিলাসীরা বিলাসের জন্যই যায় এবং ইচ্চামত নোংরা করে ফেরত আসে... ছেরা দ্বীপ পর্যন্ত খালি বোতল আর পলিথিন এ ভর্তি... দেখলে রাগ লাগে, কস্ট লাগে... কিভাবে আমরা আমাদের একমাত্র প্রবাল দ্বীপ ধ্বংশ করে ফেলছি... পাথর তোলা হচ্ছে, প্রবাল তোলা হচ্ছে... কি না... রাতে বীচ আ হাটাচলার জন্য কাকরা, কচ্ছপের ডিম পাড়া ব্যহত হচ্ছে...তাই, যেখানে যা প্রচারনা চালান না কেন, প্লিয এই ব্যপারগুলোতে সবাইকে সতর্ক থাকতে বলবেন...
সাইফুল আলম শাহিন বলেছেন:
আসলে যতোটা না নোংরা তারচেয়ে বেশী প্রচার- এটা আমার ব্যক্তিগত মত।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















