প্রিয় নোবেল বিজয়ীর কাছে কাছে অনেক প্রশ্ন, তার থেকে ৩ টি -
১) গ্রামীন ব্যংকের এফেক্টিভ ইন্টারেস্ট রেট ৪০%. একজন গরীব মহিলাকে ১০০ টাকা ধার দিয়ে বছর শেষে ১৪০ টাকা নিলে- সেটাকে রক্ত চোষা বলাটা যদি অভদ্রতা হয়, তবে ভদ্রভাবে কি বলা যায়?
২) আপনি গ্রামীন ব্যংক আইন অনুযায়ী অবসরের বয়স অনেক আগে চলে যাওয়ার পরেও এই শর্তে পদত্যগ করবেন বলেছেন যে, আপনাকে চেয়ারম্যন করতে হবে। কারন আপনি ছেড়ে দিলে গ্রামীন ব্যংক অচন। ক্ষমতা আকড়ে থাকার দিক দিয়ে একজন গাদ্দাফী বা হোসনি মোবারকের সাথে আপনার পার্থ্যক্য থাকলো কোথায়? তারাও কি একই রকম মনে করতেন না ?
৩) গ্রামীন ব্যাংকের মালিক নাকি গরীব মহিলারা। তো এত লাখ লাখ সদস্যদের ভোটে যে কমিটি নির্বাচিত হয়, নির্বাচনটা হয়, কিভাবে কোথায় ? বিশাল ব্যপার নিশ্চয়ই !
আপনার কাছ থেকে এসবের উত্তর পাওয়া যাবে না- কখনো যায় নি, আর বুদ্ধিজীবিরাও কেউ এইসব কথা বলবেন না।
শেষে একটা কথা মনে পড়ছে-
ইয়াহিয়া তার বইতে লিখেছিল, ক্ষমতা নেয়ার আগে সে মার্কিনদের সাথে কথা বলে নিয়েছিল- কারন তার ভাষায়- পাকিস্তানের সামরিক/বেসামরিক প্রশাসন ও বিচার বিভাগে মার্কিনের প্রভাব।
এখন পাঠক আপনি কি বলেন, মামলার রায় কি হতে পারে?
সংগ্রামের পথ অনেক কঠিন, রায় বাহাদুর খেতাব সেই তুলনায় অনেকই সহজ। তবে টেকসই কিনতু সংগ্রাম, রায় বাহাদুরদের কেউ মনে রাখে না, মনে রাখে সূর্যসেনদের।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১১ রাত ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


