ওয়াহিদ স্যার,চট্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ে ক্লাস সিক্স এর ক্লাস টিচার ছিলেন।তবে স্যার এর সাথে পরিচয় ক্লাস ফাইভ এর প্রথম থেকেই।তখন স্যর এর বাসায় পড়তে যেতাম।স্যার কে কেন খুব পছন্দ করতাম ঠিক বলতে পারছি না।তবে আমার মনে হতো স্যার ও আমাকে খুব পছন্দ করতেন।ক্লাস সিক্স এর মাঝমঝি সময় আর স্যার এর বাসাই পড়তে যাচ্ছিলাম না।স্যার এর ছেলে(আমার বন্ধু) এসে বলল'আব্বা তোরে এত পছন্দ করে,তুই আর পড়বিনা কেন আব্বা জানতে চাইসে বা তোর কোন সমস্যা আছে নাকি'।ক্লাস সিক্স এর শেষ পর্যায়ে স্যার অন্য স্কুলে বদলি হয়ে চলে যাওয়ার সময় চোখের পানি ধরে রাখতে পারিনি।তবে পড়া না শিখলে বা কোন অন্যায় দেখলে স্যার কিন্তু মারতেন।একবার সময় মত পরীক্ষার খাতা জমা দিতে পারি নি ...স্যার প্রথমে আমাকে মারলেন,তাড়পড়ে বড় ভাই কে বলল সাব্বিরের এমন জায়গায় মারের দাগ বসাইসি যে কাউরে লজ্জায় দেখাতে পারবে না।স্যার এর সাথে কয়েকদিন আগে দেখা...কেমন আছি,কি করার চিন্তা ভাবনা করছি...
তবে স্যার যদি আমাকে কোন অন্যায় করতে দেখে এখনো কান ধরে আমার কি কষ্ট লাগবে?মনে হয় না.....স্যার যে এখনো আমাকে আগের মতই ভালোবাসেন।ঐ যে..."যে ভালোবাতে পারে,সে শাসন ও করতে জানে"।
সৃষ্টিকর্তা,পালনেওয়ালা,মালিক,আল্লাহ যাই বলি আমি মনে করি আমাকে সে খুব পছন্দ করে(আসলে অন্য কিছু বা অন্য ভাবে চিন্তা করার সাহস পাচ্ছি না--এই ভাবেই হয়ত চিন্তা করা উচিত)।তার প্রতি যখন অবহেলা দেখায় প্রায় সময় ছার পেয়ে যায়।কিন্তু যখন তার কোন সৃষ্টি বা মানুষ আমার কারণে কষ্ট পাই বা অপমানিত হয় তখন কিন্তু আর ছার পাই না।আরেকজন কে যে ভাবে কষ্ট দিয়েছি বা অপমান করেছি প্রায় সময় দেখি ঠিক একই ভাবে আমি ও কষ্ট আর অপমানের মধ্যে পরি।আমার মনে হয় আমার মালিক আমাকে পছন্দ করেন বলেই আমাকে শাসন করেন যেন--ভবিষ্যতে সে ভুল গুলো আর না করি।না হয় যে তার থেকে দু্রে সরে যাব।ঐ যে..."যে ভালোবাতে পারে,সে শাসন ও করতে জানে"।
বোনটি তাড়পড়ে ও মানুষের দোষচর্চা করতে,মানুষকে অপমান করতে মজা পায় ।আর তার ফল হিসেবে ঐ দিন জিনিস টা হারালাম।
.............................
বোনটি ঈদে'র আগে পুরা একটা পোস্ট আপনার নামে উৎসর্গ করলাম।তাই বুটের হালুয়া না কান মলা ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

