আজকাল আমাদের প্রত্যেকেরই বিভিন্ন কাজের জন্য বেশ কয়েকটি অনলাইন একাউন্ট থাকে। যেমন ইয়াহুতে, জিমেইলে, ফেইসবুক, টুইটার, ওয়েব সাইট মোট কথা যেখানে তথ্য জমা রাখা যায়। অথচ আমাদের একটু অসাবধানতার কারনে দেখাযায় এই একাউন্ট গুলো হ্যাক হয়ে যায়। আর তখনই আমাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে ।
অধিকাংশ সময় দেখা যায় আমাদের একাউন্ট পাসওয়ার্ড হয় ছয় থেকে আট অক্ষরের। অথচ এই ছয় থেকে আট অক্ষরের পাসওয়ার্ড সুরক্ষিত রাখতে পারেনা আমাদের অনলাইন একাউন্টকে।
ইন্টারনেট বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্তমানে আট বর্ণের পাসওয়ার্ড প্রদান আর নিরাপদ নয় ৷ কেননা হ্যাকাররা বিশেষ গ্রাফিক্স কার্ড আর প্রোগ্রামের বদৌলতে আট বর্ণের পাসওয়ার্ড ভাঙতে পারে মাত্র দু’ঘন্টার মধ্যে !!!!!
ভয় পাবার কিছু নেই ৷ কিন্তু বিষয়টি সত্য৷ তবে সমাধানও আছে৷ জর্জিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজির এক গবেষণায় বেরিয়ে এসেছে ১২ বর্ণের বা অক্ষরের পাসওয়ার্ড অনেক নিরাপদ ৷ অন্তত হ্যাকাররা বর্তমানে যে পদ্ধতিতে আট বর্ণের পাসওয়ার্ড দু’ঘন্টায় ভাঙে, একই পদ্ধতিতে ১২ বর্ণের পাসওয়ার্ড ভাঙতে সময় লাগবে ১৭,১৩৪ বছর !
অবশ্য গবেষকরা জানেন না ভবিষ্যতে কী হবে৷ কেননা প্রযুক্তি যেভাবে বাড়ছে তাতে পাসওয়ার্ড হ্যাক করার নানা উপায়ও তৈরি হচ্ছে৷ বিশেষ করে ব র্তমানে হ্যাকাররা একটি পাসওয়ার্ড ভাঙতে সেকেন্ডে ১ ট্রিলিয়ন সম্ভাব্য পাসওয়ার্ড তৈরি করতে পারে৷ কিন্তু তারপরও ১২ অক্ষরের পাসওয়ার্ড হলে তা অনেকটাই নিরাপদ এবং মানসম্পন্ন৷
তবে অনেক ইন্টারনেট বিশেষজ্ঞ আরো বড় পাসওয়ার্ড দেবার পক্ষে৷ অন্তত যে সাইটের জন্য পাসওয়ার্ড তৈরি করবেন৷ সেই সাইট যত বর্ণ বা অক্ষর নিতে পারে, তত বড় পাসওয়ার্ড দিলে সুরক্ষা মজবুত হয়৷ কার্নেগি ম্যালন ইউনিভার্সিটির গবেষকরা উদাহরন হিসেবে বলছে, এই পাসওয়ার্ডটির কথা, ‘‘সামথিং ইজ বেটার দেন নাথিং। ” অথবা আরো সহজ করে বড় পাসওয়ার্ড হতে পারে এমন, আই হ্যাভ টু গো টু ঢাকা
পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখা আবশ্যক৷ ইংরেজি ভাষায় অক্ষরের সংখ্যা ২৬টি হলেও কম্পিউটার কী বোর্ডে কিন্তু সব মিলিয়ে বর্ণ আর সঙ্কেত আছে ৯৫টি৷ তাই, সম্ভব হলে আপনার পাসওয়ার্ডে যোগ করুন কিছু সঙ্কেত৷ যেমন: ‘‘@Y;V%w$/%5/-”৷ এমন একটি পাসওয়ার্ড যদি বানাতে পারেন, তবে তা ভাঙার সাধ্যি কার!
তাহলে আজই বদলে ফেলুন আপনার পাসওয়ার্ড আর সুরক্ষিত রাখুন আপনার মুল্যবান ডকুমেন্টস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



