গরিবের সাথে সুদের ব্যবসাকারী ডঃইউনুসের প্রতি আমার কোনো বিশেষ দুর্বলতা কখনই ছিল না তবে তার মানে এই যা যে তাকে আমি অশ্রদ্ধাও করতাম ৷ তিনি তার এই ফাদের ব্যবসাটা যদি গরিবের সাথে না করে ঢাকার রাস্তায় পোরশে, মার্সিডিজ বা বিএমডব্লিউ দৌড়ানো লোকদের সাথে করতেন তাহলে সব সময়ই অকুন্ঠচিত্তে তাকে সমর্থনই দিয়ে যেতাম ৷ এটাকে ফাদের ব্যবসা বলার কারণ যতটুকু দেখেছি বা শুনেছি তাতে মনে হয়েছে তার এই ক্ষুদ্রঋণ প্রকল্পটা দিন আনতে পান্তা ফুরায় টাইপের লোকদের জন্য ছিল একধরনের ট্রাপ যেখানে এই ট্রাপে একবার পা দেয়ার পর সেখান থেকে তাদের কারো সফলভাবে বের হয়ে আসার গল্প আজও আমার অজানা ৷ এখন প্রাসঙ্গিকভাবেই প্রশ্ন আসতে পারে যে এখানে ইউনুস সাহেবের একার ভূমিকাই বা কতটুকু ছিল,যাইহোক সেদিকে যাওয়ার ইচ্ছে আমার আপাতত নেই ৷ এতকিছুর পরও তারপ্রতি অশ্রদ্ধা না থাকার অন্যতম কারণ ছিল বর্হিবিশ্বে আমার দেশের ভাবমূর্তি তুলে ধরাতে তার ভুমিকা,যে অল্প কজন লোক বা তাদের সাফল্যের জন্য আমরা মাঝে মাঝে একটু আধটু গলা ঝাড়তে পারি তাদের মধ্যে ডঃ ইউনুস অন্যতম ৷ আজকে যারা ইউনুসকে থুথু দিচ্ছেন কিছুদিন আগে তাদের অনেকেই হয়ত গর্ব না হোক অন্তত শ্রদ্ধার সাথেই এই লোকটার নাম নিতেন ৷ আজকে আমাদের প্রধানমন্ত্রী ইউনুসের দুর্নীতির সমালোচনা করেন সেটা তিনি করতেই পারেন কিন্তু তখনি খারাপ লাগে যখন ভাবি এই রাজনীতিবিদরাই বছরের পর বছর ধরে বিশ্বের সব থেকে দুর্নীতিগ্রস্ত দেশ হিসবে বর্হিবিশ্বে আমার দেশকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন,অথচ আজ অবস্থা এমন যেন ইউনুসের দুর্নীতির কাছে ওগুলো কোনো ব্যাপারই না ৷ আবার ইউনুস সাহেব যা করছিলেন তা এই দেশে বসেই করছিলেন কিন্তু কখনো কোনো সরকারকে তার দুর্নীতির বিরুদ্ধে কিছু করতে দেখিনি কারণ লাভের ভাগটা সময়মত বুঝে নিতে তারা নিশ্চই কার্পন্য করেননি ৷ ইউনুসের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেন ছাত্রলীগের সভাপতিও যিনি আবার এক কাঠি সরেশ হয়ে তার নোবেল কেড়ে নেয়ার কথা বলেন,এই দুক্ষে ডঃইউনুসের উচিত ছিল কচু গাছের সাথে ফাস দিয়ে আত্মহত্যা করা ৷ ক্ষমতায় অন্য দল থাকলে মুখগুলো হয়ত ভিন্ন হত কিন্তু সুরটা যে এমনি হত তা নির্ধিধায় বলে দিতে পারি ৷ দেশকে এভাবে কলঙ্কিত করার লজ্জায় যেহেতু ডঃ ইউনুস আত্মহত্যা করবেন না তাই সকারের উচিত দেশের ভাবমূর্তির কথা চিন্তা করে হলেও তাকে অবিলম্বে ফাসি দিয়ে দেয়া ৷
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



