দূর্ভাষীর আমন্ত্রনে আজ বিকাল ৪.৩০ এ আড্ডা হওয়ার কথা ছিল। হলও তাই। সামু ব্লগের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। আমি তাদের নাম দেবার চেষ্টা করছি। ( কেউ বাদ পড়লে একটু স্মরন করাইয়া দিয়েন, মাইন্ড খাইয়েন না আবার।)
_আরিল
_জানা
_কাল পুরুষ
_তাজাকলম
_ক্যমেরাম্যন
_বৃত্তবন্দি
_রাতমজুর
_বেহেমিয়ান তত কথা
_সায়ম মুন
_শেখনা
_দুরন্ত স্বপ্নচারী
_টিন টিন
_স্বপ্ন কথক
_জোকার৬৬৬
_সুনিল সমুদ্র
_বাংলাদেশ সাইকেল ভ্রমনকারী
_ইউনুস খান
_বদরুল খান
_শাহীন
_দূর্ভাষী
_সবার প্রিয়
বাকি নাম গুলো আপডেট করা হবে......
প্রথমে একে একে সবাই উপস্থিত হলাম। শিশির ভেজা ঘাসের উপর খবরের কাগজ বিছিয়ে গোল করে বসে শুরু হল জম্পেস আড্ডা। আয়োজকেরা হাল্কা নাস্তার আয়োজন করল। আর সুদূর খুলনা হতে আগত "টিন টিন" ভাই আমাদের মাঝে চা পরিবেশন করলেন।
তবে একটি কথা না বললেই নয়, আমাদের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থাপনায় ছিল "জোকার৬৬৬" এবং "শেখনা"। তাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্য আমি তাদের ব্যক্তিগত ভাবে আন্তরিক ধন্যবাদ জানাই।
এছাড়া আরিল ভাইয়া এবং জানা আপুর "পরিবেশ" সম্পর্কিত সচেতন মূলক বক্তব্য আমাদের আড্ডাকে আরও প্রানবন্ত করে তুলেছে। এজন্য এবং আমাদেরকে সময় দেবার জন্য আমি আন্তরিক ভাবে তাদের কাছে কৃতজ্ঞ।
তাছাড়া আরও অনেক মজার মজার ঘটনা যেগুলো আগামী পোস্টে দেওয়ার চেষ্টা করব।
আর আয়োজক হিসেবে দূর্ভাষীর পারফর্মেন্স বিশ্লেশন করবেন উপস্থিত ব্লগার বন্ধুরা, তাদের কমেন্ট এর মাধ্যমে।
বিঃ দ্রঃ এই আড্ডায় কুনু রকম চান্দাবাজী করা হয়নাইক্কা............
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



