ঠিক বিকেল সাড়ে ৩টায় বাসা থেকে রওনা হয়ে পৌনে ৪টায় রবিন্দ্র সরবরে পৌছলাম। কিছুক্ষন পর ফোন আসল "কুঁড়ের বাদশা"র। বলল আমি আর সামিউর বসা আছি মন্চের উত্তর দিকে।
দেখা হল তাদের সাথে। বললাম আপনি তো "কুঁড়ের বাদশা", এত সকালে এখানে কিভাবে?
:" আমি সকাল থেকেই এখানে।"
আর সামিউর? সে তো চশমা চোখে দিয়ে মিটিমিটি হাসছে।
কিছুক্ষন পর আড্ডার মধ্যমণি "স্বপ্ন কথক" একখান পান্জাবী গায়ে ঝুলায়া হাসতে হাসতে আমাদের সামনে উপস্থিত। আমার দিকে গরম নজরে তাকিয়ে...
: "আমাকে এই ভাবে বাঁশ দিলি?"
তারপর "বোহেমিয়ান কথকতা" হাসিমুখে আমাদের মাঝে উপস্থিত হলেন।
এবার "মাতব্বর" দা। এসে অনেক কুশল বিনিময়ের পর চুপচাপ বসে থাকলেন। আমি বল্লাম- কি ভাই ? সামুতেও চুপচাপ থাকেন, এখানেও চুপচাপ?
:" কৈ চুপচাপ? আছি তো।"
গোল আলু হাসি নিয়ে আমাদের পুত্তুম পিলাস ক্ষ্যাত "রাজসোহান"। সে কিন্তু পুত্তুম আসতে পারে নাই। তাই তারে মাইনাচ।
সবার কানের কাছে মুখ নিয়ে "আমি রাজসোহান"।
এরপর কারা????? আমাদের ব্লগার দম্পতি "দূর্ভাষী" আর "অপরাজিতা০০৭"। এসেই "দূর্ভাষী"র কমেন্ট টা এরকম ছিল..........
"হাতে সময় কম, তাড়াতাড়ি ফিরতে হবে"
হাফাতে হাফাতে আসলেন "গুরুজী"।
" ভাই গাজীপুর থেকে আসলাম। আপনাদের জন্য তিন ধরনের বরই এনেছি। আসেন খাই"। সবাই একসাথে টক মিষ্টি বরই উপভোগ করলাম।
"সুনীল সমুদ্র" দা আর "এস,কে ফয়সাল আলম" একসাথে আমাদের মাঝে আসলেন। সুনীল দা "স্বপ্ন কথক" এর জন্মদিন উপলক্ষে তাকে মহামূল্যবান দুটি বই উপহার দিলেন। তিনি অতি ব্যাস্ত থাকায় ছোট্ট এবং সুন্দর একটা বক্তব্য দিয়ে চলে গেলেন। খুব অল্প সময়ের জন্য পেলাম তাকে। এত কষ্ট করে এবং মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আমরা তাকে অনেক ধন্যবাদ জানাই। এটাই আজকের আড্ডায় সবচেয়ে ভাল লাগল আমার।
আমার যখন ঠিক ভোজন পর্বে বসব ঠিক তখন "মোজাম্মেল প্রধান" এর আগমন।
: " আমিই মোজাম্মেল প্রধান"
এর পরপরই আমাদের একজন নতুন ব্লগার "অরিত্রী" আসলেন আমাদের মাঝে।
আমাদের ভোজন পর্ব প্রায় শেষ ঠিক তখন "গরম কফি" আর "সরল মানুষ" এর আগমন।
গরম কফি : " আজকে আমি গরম কফি না খাইয়ে যাবই না"
এছাড়াও আরো কয়েকশ নিকের উপস্থিতি ছিল আমাদের আজকের আড্ডায়।
ভোজন পর্বের শেষে কুঁড়ের বাদশা আমাদের মাঝে আইসক্রিম পরিবেশন করলেন। আর এর মধ্যে জমপেশ আড্ডা তো চলছেই। ব্যপক মজা পাইলাম। অনেকেই ব্যাস্ত এবং দূর থেকে আসার কারনে একটু তাড়াতাড়ি বিদায় নিলেন।
এর ভিতরের কাহিনী কমেন্টেই আসবে আশা করি।
সবাই বিদায় নেয়ার পর আমি, গুরুজী, গরম কফি, আর সরল মানুষ আরো অনেক অনেক গ্যজাইলাম। পুরা আড্ডা শেষ করে রাত ১০টায় আড্ডা ত্যাগ করলাম। খুব ভাল লাগল।
সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১০ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





