অথচ এই অসভ্যটাকে নিয়ে আমাদের সময় আর বিম্পি-জামাত কতটাই না সন্তুষ্ট!একেই বলে,"কুত্তায় চিনে পচা ফ্যান!"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সাংসদ গোলাম মাওলা পেটালেন দুই সাংবাদিককে
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বেসরকারি টেলিভিশন ইনডিপেন্ডেন্টের দুই সাংবাদিক আওয়ামী লীগের সাংসদ গোলাম মাওলা রনির মারধরের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত দুই সাংবাদিক হলেন ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের অপরাধবিষয়ক অনুষ্ঠান ‘তালাশ’-এর প্রতিবেদক ইমতিয়াজ মমিন ও ক্যামেরাম্যান মোহসিন মুকুল। মোহসিন মুকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনা সম্পর্কে প্রথম আলো ডটকমকে দেওয়া সাংবাদিক ইমতিয়াজ মমিনের ভাষ্য, ন্যাম ভবনে সাংসদদের জন্য বরাদ্দ করা ফ্ল্যাটে কারা থাকেন, তা নিয়ে ‘তালাশ’ একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করছে। দেখা গেছে, ন্যাম ভবনের ২ নম্বর ফ্ল্যাটে সাংসদ গোলাম মাওলার জন্য বরাদ্দ করা বাসায় তাঁর গাড়িচালক সপরিবারে বাস করছেন। এ বিষয়ে গত বুধবার (১৭ জুলাই) গোলাম মাওলার বক্তব্য জানতে তাঁরা তোপখানা রোডে মেহেরবা প্লাজার দশম তলায় তাঁর কার্যালয়ে যান। কিন্তু সারা দিন বসে থাকার পরও গোলাম মাওলার বক্তব্য পাওয়া যায়নি।
সাংবাদিক ইমতিয়াজ মমিন দাবি করেন, ন্যাম ভবন ছাড়াও পটুয়াখালীর আরেকটি ঘটনা নিয়েও তাঁরা তদন্ত করছেন। একটি সূত্রের মাধ্যমে তাঁরা জানতে পারেন, পটুয়াখালীর ওই ঘটনায় একটি দরপত্রের বিষয়ে সমঝোতা করতে গোলাম মাওলার কাছে দুই কোটি টাকা নিয়ে একজন সরকারি কর্মকর্তা গেছেন। এ খবর সংগ্রহ করতে দুপুর পৌনে একটার দিকে মেহেরবা প্লাজায় গোলাম মাওলার কার্যালয়ে ক্যামেরা নিয়ে প্রস্তুত থাকেন তাঁরা। কিছু বুঝে ওঠার আগেই গোলাম মাওলা কার্যালয় থেকে বের হয়ে তাঁদের দুজনকে এলোপাতাড়ি মারধর করেন। পরে গোলাম মাওলার সহযোগী কর্মকর্তারাও তাঁদের মারধর শুরু করেন। একপর্যায়ে তাঁদের ক্যামেরা ভেঙে যায়।
মারধরের ঘটনার পর অন্য সাংবাদিকেরা ঘটনাস্থলে যান। সেখানে সাংসদ গোলাম মাওলার সঙ্গে সাংবাদিকদের কয়েক দফা বৈঠক হয়।
বৈঠকের পর গোলাম মাওলা সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন। আহত সাংবাদিকদের চিকিত্সার খরচ এবং ক্যামেরা ভেঙে যাওয়ার জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও সাংসদ জানান। তবে তিনি কোনো হামলা করেননি বলে দাবি করেন। দুঃখ প্রকাশ করা এবং ক্ষতিপূরণ দেওয়ার কারণ জানতে চাইলে গোলাম মাওলা বলেন, ‘কার্যালয়ের সামনে ঘটেছে, তাই দুঃখ প্রকাশ করছি।’ মারধরের সঙ্গে কারা জড়িত, জানতে চাইলে সাংসদ বলেন, এ ঘটনায় ওই ভবনের অন্য লোকজন জড়িত।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘টেলিফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত মোমিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।’ এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে মীমাংসা হয়েছে। তাই পুলিশের আর কিছু করার নেই বলে তিনি জানান।
এ ব্যাপারে আহত দুই সাংবাদিক ইমতিয়াজ মমিন ও মোহসিন মুকুল বলেন, তাঁরা এই মীমাংসা মানেন না। তাঁরা আইনগত পদক্ষেপ নেবেন বলে জানান।
সূত্রঃ প্রথম-আলো
১৪টি মন্তব্য ১৪টি উত্তর
আলোচিত ব্লগ
ভাষা
কাক এর ভাষা 'কাআ-কাআ'
কোকিল এর তা কুঁউ কুঁউ -
মোরগের ডাক কুকরু-কুক
ঘুঘু'র ভাষা 'ঘুউ-ঘুউ' ।
শিয়ালের ডাক 'হুককা-হুয়া'
কুকুরের তা 'ঘেউ ঘেউ',
গরুর ভাষা 'হাম্বা' ডাকে
তফাত বুঝে কেউ কেউ ।
হাতি-ঘোড়ার'ও আছে ভাষা
ছাগলের ডাক 'চিৎকারে',
ব্যাঙের... ...বাকিটুকু পড়ুন
ভাষা আন্দোলনের ইতিকথা, স্বাধীনতার বীজ বপন

বাংলা ভাষা আন্দোলনের ইতিকথা
ইতিহাসের পাতায় লেখা এক দিন
উনিশশো আটচল্লিশের মার্চের সকালে
জেগে উঠেছিল সময়ের রঙিন প্রাণ।
৪৮ এর এগারোই মার্চ, সভার ভেতর
করাচির গণপরিষদের প্রাঙ্গণ জুড়ে
একটি প্রস্তাব ধ্বনিত হলো দৃঢ় কণ্ঠে
নতুন রাষ্ট্রের... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ প্রমোশন

একই ডিপার্টমেন্টে কাজ করতো দু’জন সায়ন চৌধুরী আর ঈশিতা রহমান। ঈশিতা এসেছিল সায়নের আগে। তাই শুরু থেকেই কাজের বেশিরভাগ দায়িত্ব ছিল তার হাতে। প্রেজেন্টেশন, ক্লায়েন্ট ব্রিফ, স্টোর রুমের... ...বাকিটুকু পড়ুন
জামায়াতে ইসলামী ভাষা আন্দোলনের বিপক্ষে ছিল না

জামায়াতে ইসলামীকে আমি এখন নতুন চোখে দেখি। মানুষ ভুল করতেই পারে, ইতিহাসে ছোটখাটো কিছু ভুল তো সবারই থাকে। যেমন ধরুন, একটা দেশের জন্মের বিরোধিতা করা, সেটাকে ভেঙে দিতে চাওয়া, বা... ...বাকিটুকু পড়ুন
যুক্তরাজ্যের ভিসা পাওয়া এতো কঠিন কেন?
আমার বড় মেয়ে মারিয়ার সাথে আজ কথা হলো। সে যুক্তরাজ্যে পড়ালেখা করে। এখন ৭ম শ্রেণীতে। মারিয়ার নানাবাড়ি ইংল্যান্ডে হওয়ায় সেখানে থেকে পড়ালেখা করাটা একটু সহজ হয়ে গিয়েছে। আমার সাথে ফোনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।