প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি দুর্লভ পারিবারিক ছবি আমাদের হাতে এইমাত্র এসেছে।আপনাদের সাথে শেয়ার করলাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার নিজেই রান্না করেছেন। আর রান্নায় ব্যস্ত মায়ের ছবি তুলে তা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন জয়।
সজীব ওয়াজেদ জয় তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, ‘প্রধানমন্ত্রী আমার জন্য মোরগ পোলাও রান্না করছেন। আমি এ যাবত্ যত পোলাও খেয়েছি, তাঁরটিই সেরা।’ ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী খুন্তি হাতে পোলাও নাড়ছেন। পরনের শাড়ির ওপর অ্যাপ্রোন, আর চুল খোঁপা বাঁধা।
জয় তাঁর ফেসবুকে লিখেছেন, স্বজনদের সঙ্গে জন্মদিনটা কাটাতে পারায় তিনি ভীষণ খুশি। তিনি বাড়িতে বসে তাঁর মেয়ে সোফিয়া আর ভাগনে ভাগনিদের হইচই আনন্দ উপভোগ করছেন। খালা আর খালাতো ভাই-বোনদের কথা তাঁর খুব মনে পড়ছে। গতকালই সরকারদলীয় একজন সাংসদের মৃত্যুর কারণে ঘটা করে তিনি জন্মদিন পালন করছেন না। তিনি সাংসদের পরিবারের প্রতি শোক ও সহানুভূতি জানিয়েছেন।
সূত্রঃ প্রথম-আলো
আমার মন্তব্যঃ জয়তু "মা"শেখ হাসিনা।
১১টি মন্তব্য ১১টি উত্তর
আলোচিত ব্লগ
কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।
বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন
"জাগো বাহে কোনঠে সবাই"....

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন
সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরি - ১৯৫

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন
দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।