তোমার জন্যে রাখা সবগুলো ফুলকে শুধুই ব্যর্থ ইতিহাস শোনাবো। যার শুরুতেই কিছু ভবঘুরে কবির পান্ডুলিপি পুড়িয়ে একদল প্রজাপতি ঝাঁপ দ্যায় সেই আগুনের মধ্যে। অসংখ্য নক্ষত্রের পেট চিরে মৃত ঈশ্বরের কংকাল পুতে রাখে নশ্বর সভ্যতার ক্ষতচিহ্ন। তারপর কি অবলীলায় ধুমকেতু হয়ে আঘাত হানলো আমাদের আদিম উৎসবে। মানুষ যতদুর যেতে পারে ততদুর তুমি যেতে পারো, কিন্তু আমি মানবো না স্মৃতির থরোথরো কম্পন। আমাকে সারাক্ষন অস্থিরতায় রেখেছে ঐ গোপন পথের অভিসারী ছন্দ। মেঘে ডুবে যেতো আঙুরের রসে ভেসে আসা সন্ধ্যার হন্তারক। আহ! এ মৃত্যূ থেকেও আরো বেশী লাবণ্যময় সংকল্পের কাহিনী শোনাবে। বাতিগুলো জ্বলতো সূর্যের আলোতে ; শুধু একটি না হাজার হাজার সূর্যের আলোতে স্নান করতো পৃথিবীতে জন্ম না নেওয়া অসংখ্য মোনালিসার নগ্ন প্রতিকৃতি। ভুল করে আমার অন্ধকারকে তোমরা দেখতে চেওনা। ঐসব নক্ষত্রের বিপনীতে তোমাকে দেখেছিলাম শিশু থেকে হঠাৎ বালিকা হয়ে গেছো। জলের শরীরে ভেজা স্তনের আকরিক থেকে খসে পড়ে চুম্বনের সফলতা। আমাকে কি কোনো আশাহত গল্পের শুরু বলে মনে হয়। তবে চেখে দেখো চাঁদের মহত্ব। আমাকে ও উপহার দিয়েছে সফল জোছনার না দেখা সৌন্দর্য। আমাকে ভেসে যেতে দাও সবার আগে মরে যাওয়া ঐ উন্মাদের কাছে, যার কাছে যিশুও এসেছিলো কালের ব্যর্থ কাঁটাতার বিঁধে। ফুলগুলো রেখে গেলাম, ইচ্ছে হলে গন্ধম ফলটি খেয়ে নিও।
আজকাল

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন
সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প
আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।