আপন সত্ত্বার কাছে খুব বেশী অচেনা হয়েছি
ঘুমিয়ে পড়ার আগে ভেসে আসা হলুদ রঙের
আলোতে হারিয়েছি সবগুলো জন্মলিপি।
এসো, ধ্বংসের আগুনে পুড়ি।
জীবাশ্ম আবেগে পাথরের ভাস্কর্য থেকে বেরিয়ে পড়ছে
প্রাগৈতিহাসিক আঙুর বনের গোপন কামনা
খুব পুরাতন বট গাছের মতন নিস্তদ্ধতা
ঘিরে থাকা মহাশূন্যের কন্যারা- শোনো!
দেহের আড়ালে কে যেন গেঁথে দিয়েছে
- যন্ত্রণার অব্যর্থ তীর
আহত মাছের চোখে করুণা হয়ে বিঁধে আছি বহুকাল হলো
মাতৃগর্ভের আঁধারে জন্ম নিচ্ছে-
প্রতিনিয়ত বৃত্তের বন্ধন ছিন্ন করা ভোর সেবিকারা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

