আত্মহননের পথ আরো একবার ঘোরা হলো
মেঘের ঋতুঃস্রাবের কালে সাক্ষী প্রেয়সীরা-
তোমরা কী দেখোনি যন্ত্রণার তীক্ত স্মৃতিকাতরতা
জলের কিনারে বসে এখনও ভাবছি
- ভুলে যাওয়া মধুর রঙ কেমন ছিলো!
পাঠ্যসূচির গভীরে লুকোনো, থেঁতলে যাওয়া ঝড়
সে-তো প্রবালের দ্বীপ থেকে ভাসিয়ে এনেছে শঙখমালার হার
এই হার মিশে গেছে অদৃশ্যের অন্তরালে...
মিথ্যা অনুলিপিতে ভরা শিশিরের জঙ্ঘা।
কোথাও কোনো চিহ্ন নেই
আছে শুধু মলিন সন্ধ্যার একগুচ্ছ হাহাকার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

