somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাদা ....... কালো .......রঙিন......

০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক বন্ধুর মাধ্যমে এই ব্লগের সাথে পরিচয়। প্রথমে কিছু লেখা পড়ে ভালো লাগলেও কখনোই লেখার মত ধৈর্য্য ছিল না। তার উপর বাংলা টাইপের ঝামেলাতো আছেই।

বুয়েটের সোনালি দিনগুলো শেষ করে প্রথম সারির এক মোবাইল কম্পানির চাকরির যাঁতাকলে পড়ে মন আরো নিরস হয়ে যায়। ব্লগের লেখা নিয়মিত পড়াও হয় না। এইভাবে কেটে যায় দিন। সুখে থাকলে ভুতে কিলায়। হঠাৎ নিজের ক্যারিয়ারটাকে একটু নাড়াচাড়া দিতে ইচ্ছা হলো। কুপের এই বাঙালীর একটু দুনিয়া দেখতে স্বাদ হলো। রঙিন চামড়ার বাঙালির তো আর সাদাদের দেশে কোন দাম নাই তাই আমার জায়গা হলো কালো চামড়ার নাইজেরিয়াতে।

অনেক আগে একবার ব্লগে লেখার ইচ্ছা থেকে নাম নিয়েছিলাম "সাদা-কালো-রঙিন"। আজ যখন প্রথমবারের মত লিখতে বসে লেখার বিষয় নিয়ে ভাবছি তখন মনে হলো আমার লগইন টাইটেলটাই তো একটা বিষয়

"সাদা-কালো-রঙিন" এই তিন কম্বিনেশন কতকিছুই mean করে......আমার কাছে :

সাদা : পবিত্রতার প্রতীক
কালো : অপবিত্রতার প্রতীক
রঙিন : পবিত্রতার + অপবিত্রতার প্রতীক

দুবাই ইমিগ্রেশনে এসে অন্য ধারনা হলো। ইমিগ্রেশন অফিসার এর ব্যবহার দেখে মনে হলো সাদা চামড়া বিত্তের প্রতীক, কালো অচ্ছুৎ , আর আমাদের এই রঙিন চামড়া ( কারো একটু শ্যামলা, কারো একটু সাদা তাই আমি নাম দিয়েছি রঙিন চামড়া) চাকর, শ্রমিকের প্রতীক।

নাইজেরিয়াতে এসে দেখলাম অন্যদিক। এখানে আমার এই রোদে পোড়া রঙিন চামড়াও সাদা হিসাবে সম্মান পায়। এতে হয়তো আমার খুশি হওয়ার কথাই ছিল। কিন্তু এখানে সাদাদের ( এমনকি রঙিনও ) ওপরই কালোদের আক্রোশ বেশি। গাড়ীতে যখন আসছিলাম, রেডিওতে এক আলোচনা অনুষ্ঠান চলছিল, "is black people cursed ? "ড্রাইভার যখন আমাকে আড়চোখে দেখছিলো আর ভাবছিল "এই সাদারা আমার দেশটা চুষে খেল...." তখন আমার মনে হচ্ছিল লজ্জায় মাটির সাথে মিশে যাই।

সাদা-কালো-রঙিন এই ভেদাভেদ আর কতদিন চলবে ? মানুষ কি একবার ও ভাবে না সবার রক্তই লাল ?
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:২৭
১৫টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×