আমার অফিস এবং বাসা নদীর এপার ওপার। প্রতিদিন অফিসে যাই, যাওয়ার পথে নদী দেখলেই বাংলাদেশের কথা মনে পড়ে। নদীর সাথে সম্পর্ক নাই এমন বাঙ্গালী পাওয়া কঠিন। আমার শৈশব কেটেছে ভৈরব নদীর পাড়ে। বড় মায়াবতী নদী। দুকূল জুড়ে তার নিত্য জোয়ার ভাটার খেলা। জোয়ারে দুইকূল ছাপিয়ে পানি আসে , ভাটায় রেখে যায় ভেজা মাটির দাগ। নদীর বুকে ভেসে চলা কচুরীপানা দেখে দেখে কাটিয়েছি কত বেলা তার কোন হিসাব নেই। কচুরীপানার ভেসে যাওয়া দেখে মনে হতো ইস আমিও যদি কচুরীপানার মতো দূরদেশে ভেসে যেতে পারতাম।আর বাংলাদেশের নদীগুলোও যেন সকল দু্ঃখবিনাশীনি। একটু মন খারাপ হলেই ছুটে যাওয়া নদীর কূলে......সারা পৃথিবীর উপর অভিমান করে কিছুক্ষন উদাস নয়নে তাকিয়ে থাকা ......ব্যস সমস্ত দু্ঃখ মাটি। নদীর ওপারের গ্রামীন পরিবেশ ছিল চিরমনোহর ( আমাদের কূলটা ছিল একটু commercialized ) । নদীর ওপারের মাঠে গরুর অলস ভঙিতে চরে বেড়ানো.....গাছের নিচে অলস দুপুরে ঘুমন্ত রাখাল .....নাম না জানা পাখির ডাক ......শান্ত নিরব পরিবেশ । মাঝে মাঝে ওপার থেকে ভেসে আসতো পুজোর ঢোলের আওয়াজ, মরা পোড়ানোর আওয়াজ। যেন চিররহস্যের হাতছানি। হঠাৎ ড্রাইভারের মোটা গলার আওয়াজে ( নাইজেরিয়ানদের সবারই বাঁজখাই গলা, প্রথম প্রথম ভাবতাম রাগ করছে বুঝি , এখন অভ্যস্ত হয়ে গেছি) ফ্লাশব্যক থেকে বর্তমানে ফিরে আসি। গাড়ী ব্রিজের উপর দিয়ে পার হচ্ছে........। ড্রাইভারকে কৌতুহলী হয়ে জিগ্ঙাসা করলাম নদীর বৃত্তান্ত.....জানলাম এর দুইমাথাই আটলান্টিকে পড়েছে। শুনে আরো উৎসাহিত হয়ে জিগ্ঙাসা করলাম নদীর নাম। ড্রাইভার পিজিয়ন ইংলিশে বলল "কোন নাম নাই, শুধু লেগুন"। হা পোড়া কপাল এত সুন্দর নদীর কোন নাম নাই ? অথচ আমার দেশে সবচেয়ে সুন্দর নামগুলোই হলো নদীর নাম। বুকের মধ্যে আবার দেশের জন্যে মোচড় দিয়ে উঠলো ........
মায়াবতী নদী ........

আজকাল

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন
সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প
আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।