somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাডাগ্রী দাস ব্যবসা : মানব ইতিহাসের এক কালো অধ্যায়

১৭ ই জুন, ২০০৮ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাইজেরিয়া অনেক অর্থেই বাংলাদেশের মতো। আবহাওয়া বা প্রকৃতি বাদ দিলেও রাজনৈতিক নেতাদের সীমাহীন দূর্নীতি, সাধারন মানুষের সহজ সরলতা, ধনীগরিবের বিশাল ব্যাবধান ( অবশ্য এখানকার ধনীরা বাংলাদেশের ধনীদের কয়েকশগুন বেশি ধনী ), ট্রাফিক জ্যাম, মায় ঔপনিবেশিক শাসন ব্যবস্থা ও মানসিকতাও প্রায় একই ধাচের। তাই মাঝে মাঝে ভুলেই যাই যে বাংলাদেশের বাইরে আছি ( অবশ্যই আত্মীয়, বন্ধুদের কে খুব মিস করি )।

নাইজেরিয়া এর যে অংশে আমি থাকি ( ভিক্টোরিয়া আইল্যান্ড, লাগোস ) তা আসলে একটা দ্বীপ, সুরক্ষিত, বিশেষত বিদেশিদের জন্যই তৈরি। এখানে জিনিসপত্রের দাম ইউরোপের চেয়েও বেশি ( একটু উদাহরন দেই : চালের কেজি প্রায় আটশ টাকা, মোবাইলে একটা লোকাল কল বাংলাদেশি টাকায় প্রায় ২৫ টাকা )। তাই নাইজেরিয়াতে আছি প্রায় চারমাস হতে চলল কিন্তু আসল নাইজেরিয়ার চেহারা প্রায় দেখাই হয়নি। সেজন্য উইকএন্ড এ বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে নিরাপত্তার তোয়াক্কা না করেই । উদ্দেশ্য বাডাগ্রী নামে এক ঐতিহাসিক জায়গা ভ্রমন যা ইতিহাসে বিখ্যাত( নাকি কুখ্যাত ?) হয়ে আছে দাস ব্যবসার জন্য ।


বাডাগ্রী( Badagry ) শহরের পত্তন হয়েছিল আনুমানিক ১৪২০ সালে। শহরটি জমজমাট হয়ে উঠেছিল মূলত: দাস ব্যবসাকে কেন্দ্র করেই। ১৫০০-১৬০০ সালের দিকে আমেরিকা, ব্রাজিল, ক্যারিবিয়া অন্চ্ঞলে তামাক, আখ ও শিল্পের জন্য প্রায় ৫লাখ দাসকে পাঠানো হয়েছিল । আর বাডাগ্রী ছিল দাস ব্যবসার পীঠস্থান। সমগ্র পশ্চিম আফ্রিকা থেকে দাস সংগ্রহ করে আনা হত বাডাগ্রীতে চালানের উদ্দেশ্যে । এসব দাসদেরকে আমানুষিক নির্যাতন করে সংগ্রহ করা হত। তাদেরকে গলায়, পায়ে, হাতে বেড়ি পরিয়ে ছোট ছোট খাঁচার রেখে দেয়া হতো। পিঠে দেয়া হতো গরম লোহার সিল। অবাধ্য দাসদেরকে শাসন করা হতো কঠোরভাবে। কথায় কথায় পায়ে লোহার রড গেঁথে দেয়া হতো । দাসদেরকে চালানের আগে জড়ো করা হতো একদ্বীপে নাম "পয়েন্ট অব নো রিটার্ন"। পলায়নপর দাসদেরকে ধরতে সদা প্রস্তত থাকতো প্রশিক্ষিত কুকুর যা ইশারা পাওয়া মাত্র পাকড়াও করে দাসের গলার টুঁটি টিপে ধরতো । "পয়েন্ট অব নো রিটার্ন" নেয়ার পথে দাসদের পান করানো হতো একবিশেষ পানীয় যা খাওয়া মাত্র তাদের পূর্বস্মৃতি বিলুপ্ত হতো । এসব দাসদেরকে অনেক সময় পশুর চেয়েও খারাপভাবে তুলনা করা হতো । জাদুঘরে এক বিজ্ঙপ্তি দেখলাম যেখানে এক লটারীর প্রথম পুরস্কার হিসাবে ঘোষনা করা হয়েছ একটা ঘোড়া আর দ্বিতীয় পুরস্কার হিসাবে ঘোষনা করা হয়েছে একটা দাস।এরচেয়ে নিকৃষ্ট উদাহরন আর কি হতে পারে ? সংগ্রহ করা দাসদেরকে জাহাজে গাদাগাদি করে নিচের ডেকে চাপিয়ে নিয়ে যাওয়া হতো। জাহাজে শুধুমাত্র বসার জায়গা ছাড়া অতিরিক্ত কোন জায়গা থাকতো না। মাঝে মাঝে জাহাজ সামুদ্রিক ঝড়ের কবলে পড়লে জাহাজ হালকা করার জন্য সমুদ্রে দাসদেরকে ছুঁড়ে ফেলা হতো । এভাবে জাহাজে প্রায় তিনমাস সমুদ্র যাত্রার পর দাসদেরকে আমেরিকা, ক্যারিবিয়াতে বিক্রির জন্য তোলা হতো ।

বাডাগ্রী ভ্রমন খালি আমার জন্য নাইজেরিয়া দেখাই ছিলনা, এযেন ছিল মানব ইতিহাসের এক কালো অধ্যায় ভ্রমন।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০০৮ রাত ৮:০৭
১১টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×