আমার প্রিয় পোস্ট

মনটা সাদা , ভবিষ্যত কালো , দুনিয়া রংগিন -----> সাদাকালোরংগিন

when u point a gun towards my head, i can forgive, but cannot trust you anymore.

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৪

শেয়ারঃ
0 0 0

সামু তে লেখতে ইচ্ছে করেনা , এটা কিছু স্বঘোষিত পাতি বুদ্ধিজীবির ( যারা নিজেদের মধ্যে গালাগালিতেই বেশি ব্যস্ত), একদল গরু আর ছাগলের খোয়াড়।

বিডিআর তাদের ন্যায্য দাবী আদায়ের যে নমুনা দেখালো তাতে কিছু প্রশ্ন জাগে :

১) দেশে শীর্ষ দূর্নীতিবাজরা কি আর্মি ? নাকি বড় বড় সভা সমাবেশে বক্তৃতা দেওয়া রাজনীতিবিদ, আমলা যাদেরকে ৩৭ বছর পর কারাগারে নিলেও হাসিমুখে বেরিয়া আসে ? আর আর্মি দূর্নীতির জন্য ১৩৭ অফিসার নিজের অফিস থেকে লাশ হয়ে বেরিয়ে আসে ? আমরা দূর্নীতি বিচারের জন্য কিসুন্দর বিচার ব্যবস্থা রেখেছি না ?

২) বিডিআর সৈনিকরা কি চোরাচালানীদের সাথে হাত মেলায় না ? তারা কি সীমান্তে দূর্নীতি করে না ? অধিকাংশ বিডিআর সৈনিকই আর্মির সৈনিকের চেয়ে বেশি অবস্থাসম্পন্ন। দূ্র্নীতিই এর একটা বড় কারন।


৩) বিডিআর যদি বেতন ভাতা, অপারেশন ডাল-ভাতের টাকার জন্য, শোষনের জন্য এমন নারকীয় হত্যাযজ্ঞ করতে পারে আর্মি কি তার সহকর্মীর লাশের বিনিময়ে, বন্দী পরিবারের বিনিময়ে বন্দুকটা উঁচু করে ধরতে পারত না? সেই উচু করা বন্দুকের সামনে যে সামুর সব বুদ্ধিজীবির লেজ যে দুই পায়ের নিচে লুকাত তাতে কি কোন সন্দেহ নেই।

৪) আর্মি কি চাইলেই এই সরকারের হাতের বাইরে যেতে পারত না ? যেখানে আর্মি ক্ষমতা ছেড়েছেই কয়েকদিন আগে তাকে কি খুব কষ্ট করতে হতো সেই ক্ষমতা আবার দখল করতে ?

৫) বাংলাদেশের কোন মানুষটা শোষিত না ? আর্মির জুনিয়র অফিসাররাও শোষিত না ? তাই বলে কি খুনোখুনি হালাল হয়ে যায় ?


৬) একজন প্রশিক্ষিত সৈনিক যখন নিজের দাবী আদায়ের জন্য অস্ত্র তাক করে তখনকি তার কাজ কি সন্ত্রাসীর কাজের চেয়েও ঘ্বন্য নয় ? অস্ত্রের প্রশিক্ষন নেয়ার সময়কি সে প্রতিজ্ঞা করেনি যে কোন কিছুর বিনিময়েই দেশের মানুষের বিরুদ্ধে এই অস্ত্র তাক করবে না ? নিজের দেশের বিরুদ্ধে অস্ত্র তাককারীকে কি সৈনিকের অধিকার দেয়া যায় ?

৭) যারা অবৈষম্যের কথা বলছেন, আর্মির শোষনের কথা বলছেন তারা কি স্বরাস্ট্র মন্ত্রনালয়, প্রতিরক্ষা মন্ত্রনালয়ের পার্থক্য বোঝেন ? আর্মি কি বিডিআর এর গঠনতন্ত্র তৈরী করে ? নাকি স্বরাষ্ট্র মন্ত্রনালয় করে ?

৮) আর্মি কি যথেষ্ট ধর্য্যের পরিচয় দেয়নি ? তারা কি এখনও পর্যন্ত কোন বিডিআর এর নামে বিশোষধগার করেছে ? পাবলিক মিডিয়াতে বিডিআর এর সাক্ষাতকার দেখেই বিডিআর এর দাবীকে সমর্থন দিয়েছে কিন্তু আর্মিকে, দেশকে শান্ত রাখার জন্য যে ১৩৭ জন অফিসারের মৃ্ত্যুর ঘটনাকে ১টা পুরো দিন আড়াল করে রাখা হয়েছিল তা কোন সস্তা জনপ্রিয়তার আশায় না, পাবলিকের সেন্টিমেন্টের আশায় না , শুধু দেশের স্বার্থে ।

৯) when u point a gun towards my head, i can forgive, but cannot trust you anymore.

আজ আর্মি আর বিডিআর এর মধ্যে যে অবিশ্বাসের দেয়াল তৈরী হয়েছে তাতে কি আর কোন দিন আর্মি বিডিআর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে পারবে ? নিজের অফিসারের দিকে বন্দুক তাককারী সোলজার কি কোনদিন যুদ্ধক্ষেত্রে অফিসারের নির্দেশে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বে ?? আজ বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় যে আঘাত বিডিআর করেছে তাদের কে সাধারনক্ষমা করে আমরা কি ভবিষ্যতের জন্য খুব সুন্দর উদাহরন তৈরী করছি না ?? এরপর কি বিডিআরের চেয়ে বেশি বন্ঞ্চিত পুলিশবাহিনীকে তার অফিসারদের বুকে অস্ত্র ধরতে উৎসাহিত করছি না ।

১০) আনুগত্যে যে বাহিনীর মুলভিত্তি সেখানে কি প্রতিবাদকে সমর্থন দিয়ে আমরা পুরো সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনীর চেইন অব কমান্ডকেই প্রশ্নের মুখে ঠেলে দেইনি ? বন্ঞ্চনার কাহিনী যদি অস্ত্রের মুখে শুনে যদি আপনারা বুদ্ধিজীবিরা আলোচনার এমন খোরাক পান, সাধারন জনগনের সমর্থন যোগান তাহলে ভবিষ্যতেও যে এমন আরো শুনবেন কোন সন্দেহ নেই ।



১১) বিডিআর দাবী করেছে বিসিএস ক্যাডার দিয়ে তাদের কমান্ড করার কথা, যেমন পুলিশ হচ্ছে। কিন্তু পুলিশ বাহিনী কাজ করে সাধারন জনগনের সাথে যেখানে যথাসম্ভব কম শক্তি প্রদর্শনের কথা বলা হয়। কিন্তু বিডিআর, আর্মি কাজ করে বহি:শত্রুর বিরুদ্ধে যেখানে যুদ্ধাবস্থায় শক্তি প্রদর্শনই মূল কথা । যুদ্ধাবস্থায় আর্মির চেয়ে একজন বিসিএস ক্যাডার কি বেশি কার্যকরী ??? একজন বিসিএস ক্যাডার কি পারবে একজন আর্মি অফিসারের চেয়ে তাদের পাশে দাড়িয়ে এমন তড়িৎ সিদ্ধান্ত দিতে , কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে ??


১২) বিসিএস অফিসার দিলেই কি সব দূর্নীতি বন্ধ হয়ে যাবে ? তাহলে তো পুলিশ, সেক্রেটারিয়েটে দূর্নীতি থাকার কথা না । অথচ এসব জায়গায় দুর্নীতি কত নিচে তা আমরা সবাই জানি। এদের দুর্নীতি যে আর্মির চেয়ে শতগুনে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে বেশি সে ব্যাপারে কি কারো কোন সন্দেহ আছে ???


১৩) কিছুদিন আগেও যখন সতীসাধ্ধী রাজনীতিবি- আমলাদের ব্যর্থতায় দেশ গভীর সংকটে ছিল তখন দূর্নীতিবাজ আর্মি ই আপনাদেরকে একটা শুদ্ধভোটার তালিকা দেয়নি ?? দেয়নি ৯৯% গ্রহনযোগ্য নির্বাচন ??? ফিরিয়ে দেয়নি গনতন্ত্র ??? আপনারা কি ভোট দিয়ে হাসিমুখে বের হয়ে আসেননি ???

যারা আর্মির ৭৫, ৮০ দশকের ইতিহাসের কথা বলেন তারা কি দেখেন না আর্মি আজ কি পরিমান ধর্যের সাথে সহকর্মীর লাশ কাঁধে নিয়েও বন্দুকের নল নিচু করে রেখেছে ?? তারা কি দেখেননি যে সাধারন মানুষের প্রত্যাশা স্বত্ত্বেও সংবিধানকে মর্যাদা দিয়ে আর্মি সামরিক আইন বাদ দিয়ে শুধুমাত্র তত্ত্বাবধায় সরকারের পেছনে থেকেই দেশের গনতন্ত্রকে পুনরুদ্ধার করেছে ??? তারা কি দেখেননা সাম্প্রতিক সময়ে আর্মির সাথে ইতিহাসের আর্মির কি পরিমান প্রভেদ???



আগেই বলেছি, সামুতে অনেক পুরোনো হওয়া স্বত্তেও লিখি না , এর বুদ্ধিজীবিগুলোর সচেতনতার লেভেল দেখে, গালাগালির বহর , ব্যান-আনব্যানের রাজনীতি দেখেই কিছু লিখতে ইচ্ছে করেনা তবু অনেকদিন পরে মনের কিছু প্রশ্ন চেপে রাখতে না পেরে , ফ্যাশন করে আর্মি বিদ্বেষী হতে না পেরেই আজকে লিখলাম ।

 

সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮
তাইলে শোনেন বলেছেন: ব্যাপার্টা শুধু এই না,যে আর্মিরা করাপশন করসে হের পরতিবাদে বিডিআর গুল্লি মারসে।দরবার হলের পুরা ঘটনাটা জাইনা কতা কন।শাকিল মিয়া যহন একজনরে গুলি কৈর আহত কৈরা কোয়ার্টারে নিয়া যাইতে কৈল,তহন বিদ্ড়োহ ছাড়া আর কিচি করার ছেলোনা।আর এইরকম আচরণ তো আর এই পরথম না,তাই হেরা হয়তো বা পরিকল্পনা কৈরাই রাকসিলো আগেরথন।বিসিএস অপিচার চাইসে করাপশন কমানুর জইন্যে না,প্রশাসনে সিভিলিয়ান আননের লিগা।তাইলে আর কতায় কতায় গালাগালি আর মারধোর সৈতে হৈবোনা।আপনে কি "বাউন্টিতে বিদ্রোহ" বৈটা পর্সেন?পৈরা দেইহেন।বিদ্রোহ অবশ্যম্ভাবি ছিলো।আর আপনি অন্য কুন উপায়ে এইডা আশা কর্সিলেন?সুবাযাত্রা অথুবা মানুববন্ধন?হ।বালা।
তয় এইডা ঠিক পারস্পরিক বিশ্বাস টা কৈমা যাইব।যেইডা খুবি আশঙ্কার কতা।
আমজনতা কুনো ম্যাসাকারের পইক্ষে না।খুনি বিডিআরগো শাস্তি চাই।তয় তাগো বিদ্রোহ যৌক্তিক ছিলো।

নিহত আর্মি অফিসারদের আত্না শান্তিতে থাকুক।
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: বিডিআর কে আর্মির প্রশাসন থেকে আলাদা করতে চান, কিন্তু তাতে কি লাভের চেয়ে ক্ষতি বেশি হবে না ? তাতে কি বিডিআর আর্মি যে কোঅপারেশন দরকার তার কোন উন্নতি হবে ? মনে রাখতে হবে, সীমান্ত এলাকায় আর্মি ঢুকতে পারে না বলেই (তাতে অন্য দেশ থ্রেটেন্ড হতে পারে) বিডিআর এর জন্ম। আসলে সীমান্তে বিডিআর আর্মির ইন্টেলিজেন্স এর কাজই করছে । বিডিআর কে সিভিল প্রশাসনে দিয়ে বিডিআর এর উদ্দেশ্যই ব্যহত হবে বেশি।

২. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮
ওয়ার হিরো বলেছেন: কথা ঠিক আছে...
৩. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬
তাসবির বলেছেন: নিহত আর্মি অফিসারদের আত্না শান্তিতে থাকুক |
৪. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫০
মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: @তাইলে শোনেন ,

পৃথিবীর Low Level Terrorist রাও দাবী আদায়ের জন্য কখনও মানুষ হত্যা করে না। কারণ তারা জানে যে হত্যা করলে দাবী আদায়ের পথ সংকীর্ণ হয়ে যায়। দাবী আদায়ের জন্য এই হত্যাকান্ড কে কিভাবে সমর্থন করেন?
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: আমার লেখায় হত্যার বিরুদ্ধেই বলেছি । ভুল বুঝলে আমার পড়ুন ।

৫. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮
কুম্ভকর্ণ বলেছেন: তাইলে শোনেন বলেছেন: ব্যাপার্টা শুধু এই না,যে আর্মিরা করাপশন করসে হের পরতিবাদে বিডিআর গুল্লি মারসে।দরবার হলের পুরা ঘটনাটা জাইনা কতা কন।শাকিল মিয়া যহন একজনরে গুলি কৈর আহত কৈরা কোয়ার্টারে নিয়া যাইতে কৈল,তহন বিদ্ড়োহ ছাড়া আর কিচি করার ছেলোনা।আর এইরকম আচরণ তো আর এই পরথম না,তাই হেরা হয়তো বা পরিকল্পনা কৈরাই রাকসিলো আগেরথন।বিসিএস অপিচার চাইসে করাপশন কমানুর জইন্যে না,প্রশাসনে সিভিলিয়ান আননের লিগা।তাইলে আর কতায় কতায় গালাগালি আর মারধোর সৈতে হৈবোনা।আপনে কি "বাউন্টিতে বিদ্রোহ" বৈটা পর্সেন?পৈরা দেইহেন।বিদ্রোহ অবশ্যম্ভাবি ছিলো।আর আপনি অন্য কুন উপায়ে এইডা আশা কর্সিলেন?সুবাযাত্রা অথুবা মানুববন্ধন?হ।বালা।
তয় এইডা ঠিক পারস্পরিক বিশ্বাস টা কৈমা যাইব।যেইডা খুবি আশঙ্কার কতা।
আমজনতা কুনো ম্যাসাকারের পইক্ষে না।খুনি বিডিআরগো শাস্তি চাই।তয় তাগো বিদ্রোহ যৌক্তিক ছিলো।

নিহত আর্মি অফিসারদের আত্না শান্তিতে থাকুক।
৬. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯
কুম্ভকর্ণ বলেছেন:
মৃত হাসান, হত্যাকান্ডকে কেউ সমর্থ করতাছেনা। বানান করে আবার পড়েন।
৭. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৯
অমি রহমান পিয়াল বলেছেন: এইটা ঠিক, আপনার লেভেলের বুদ্ধিজীবির আসলেই বড় অভাব সামুতে
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন: আপনার কিছু কর্মকান্ডকে সমর্থন করি তাই বলে আপনি ভগবান না !!

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন: nicher comment ta aapnar proti shordhdha rekhei kora

৮. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
ক্যামেরাম্যান বলেছেন: আপনার হেডিং আর লেখার মূল বিষয়ের সাথে সম্পূর্ণ একমত। তবে শুরুতে যে ২/৩ লাইন লিখেছেন সেটা অনেকটা একবাটি দুধের মধ্যে একফোটা গোচোনা। আপনাকেও এই মূহুর্তে এই খোয়াড়ের এক পাতি বুদ্ধিজীবি বলেই মনে হচ্ছে যে কিনা পোষ্টের শুরুতেই অন্যকে গালি দিতে পছন্দ করে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৮

লেখক বলেছেন: সামুতে আমার কর্মকান্ড খুব সীমিত। কিন্তু তাই বলে সামু সম্পর্কে আমার ধারনা খুব উচ্চ না। আমার ব্লগ রেকর্ড দেখলেই বুঝবেন আমি সামুতে খুব একটা এ্যাকটিভ না ।

৯. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩১
অমাবশ্যার চাঁদ বলেছেন: ক্যামেরাম্যান বলেছেন: আপনার হেডিং আর লেখার মূল বিষয়ের সাথে সম্পূর্ণ একমত। তবে শুরুতে যে ২/৩ লাইন লিখেছেন সেটা অনেকটা একবাটি দুধের মধ্যে একফোটা গোচোনা। আপনাকেও এই মূহুর্তে এই খোয়াড়ের এক পাতি বুদ্ধিজীবি বলেই মনে হচ্ছে যে কিনা পোষ্টের শুরুতেই অন্যকে গালি দিতে পছন্দ করে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন: সামু সম্পর্কে আমার ধারনা খুব উচ্চ না।

১০. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪২
নির্বিকার বলেছেন: when u point a gun towards my head, i can forgive, but cannot trust you anymore.

গত দুই দিনে সা ইনে যেই পরিমান বুদ্ধিজীবি দেখলাম, আর তাদের বুদ্ধির যেই ভান্ডার দেখলাম, তা দেইখা আমি অপবাক:|
১১. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
সামী মিয়াদাদ বলেছেন: প্রথম প‌্যারা পইড়া প্রশ্ন....তাইলে এই লেখা এইখানে ছাড়লেন ক্যান?
১২. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
অমি রহমান পিয়াল বলেছেন: না বস, আমি কখনো নিজেরে ভগবান দাবি করিনা, পাতি বা অতি বুদ্ধিজীবিও না। অসাধারণ একটা শিরোনাম দেইখা পড়তে আইসা প্রথম প‌্যারায় বিরক্ত হইছি। এই ধরণের তাচ্ছিল্য আপনার পুরা কনটেন্টার প্রতি সবার অ্যাটিচুড বদলাইতে বাধ্য। ভালো লিখলেও। আপনার শ্রদ্ধা হারানোর ঝুকি নিয়াও আমি চরম বিরক্ত
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন: আপনার কথা মেনে নিলাম , হয়ত শুরুতেই এমন কথা লেখা উচিত হয়নি । কিন্তু সামুর বর্তমান পরিবেশ আমার এই বীতশ্রদ্ধার প্রধান কারন। এখানে লিখতে খুব ইজি ফিল করিনা গালাগালি ও ব্যান-আনব্যানের রাজনীতির ভয়ে। লেখার শুরুতেই এটা মন থেকে দূর করতে পারিনি বলেই ঐ কথাগুলো লেখা।

১৩. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫২
অমি রহমান পিয়াল বলেছেন: শ্রদ্ধা না, কথাটা সমর্থন হবে
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৮

লেখক বলেছেন: আপনার কিছু কিছু কর্মকান্ডে আমার শ্রদ্ধা ও সমর্থন দুই ই আছে।

১৪. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫
মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: আমি বলতে চাচ্ছিলাম দাবী আদায়ের জন্য তারা যে হত্যাকান্ডটা ঘটালো এটার কি হবে? দোসীদের বিচার আমিও চাই।
১৫. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৩
আকাশ_পাগলা বলেছেন: সাধারন ক্ষমা ছাড়া আসলে আর কোন পথ ছিল না। দেশের একটা অনেক বড় ক্ষতি হয়ে গেলো। আমি মনে করি না যে, সরকারের নির্দেশে আর্মি চুপ ছিলো, আসলে নিজেদের পরিবার জিম্মী ছিলো বলেই, রাতের আঁধারে ওরা কমান্ডো অপারেশন চালায়নি।গতকালকে বিকালের দিকে সাদা পতাকা দেখানোর পরেও আর্মি সুযোগে ছিল। পরে এতক্ষণে তো সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ছে ঘটনা।এখন তো কিছু করলে সবখানে রি রি পড়ে যাবে। সরকারের সাথে নিশ্চয়ই গোপন আঁতাত ছিল। পরে নিশ্চয়ই কিছু একটা করবে।
১৬. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৫
আকাশ_পাগলা বলেছেন: তবে খুনোখুনির বিপক্ষে আমি। খুনিদের শাস্তি হওয়াই উচিত।
১৭. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৩
আহসান হাবিব শিমুল বলেছেন: হুমমম.............তোমার অনুভূতি বুঝতে পারছি।

আমার প্রতিক্রিয়া মিশ্র।সিভিল প্রশাসনের কনটেক্সটে সেনাবাহিনীর দুর্ণীতির বৈধতা দেওয়াটা ঠিক মনে হলো না।

সামু ব্লগ এখন গুজবের কারখানা।এইটা সত্যি।আর কথা বাড়ালাম না।
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:২২

লেখক বলেছেন: সামুর কালচারকে সহজে মেনে নিতে পারিনি বলেই এখানে সবসময় নীরব পাঠক থেকেছি ।

১৮. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:২৬
আলিফ মাহমুদ বলেছেন: ভাই ভাল সব পয়েন্ট দিছেন। আপনার সাথে দ্বিমত হওয়ার কোন কারন দেখতাছি না।
১৯. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৫
নিদ্রালু বলেছেন: আসাধারণ লেখা।
+
২০. ২৯ শে মার্চ, ২০০৯ সকাল ৯:২৩
ভুতের আড্ডা বলেছেন: চক্র উপন্যাসটির শেষ কিস্তিটা দিয়েছি।

Click This Link
২১. ৩১ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:১৮
পরিবর্তনবাংলা বলেছেন: দুঃখের বিষয় আমাদের নিয়ে রাজনীতি করা হয় আরআমরা তা বুঝিনা
২২. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৮
বোবাবৃক্ষ বলেছেন: when u point a gun towards my head, i can forgive, but cannot trust you anymore.
২৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:০০
উদাসী স্বপ্ন বলেছেন: বড়ই চিন্তাশীল পোস্ট টাইটেল পইড়াই কমেন্ট, মাঝরাইতে চিন্তা করনের মতো মাথা এখন আমার নাই!

 

মোট সময় লেগেছে ০.৯৮৭৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মনটা সাদা , ভবিষ্যত কালো , দুনিয়া রংগিন ----- সাদাকালোরংগিন
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ