
ঈদের পর হুট করে সিদ্ধান্ত নিলাম সেন্টমার্টিনে যাব, যেই কথা সেই কাজ । কয়েকজন বন্ধু মিলে চলে গেলাম সেন্টমার্টিনে । পর্যয়ক্রমে সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করছি । আজকে তারই চতুর্থ পর্ব । আগের পর্ব দেখুন এখানে..http://www.somewhereinblog.net/blog/sadamonarmanus/29058711

দুপুরে খাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি যেখানে সাগর গর্জন করে আছরে পড়তো সেখানে ফুটবল খেলার মাঠ, অর্থাৎ ভাটার কারণে পানি নেমে গেছে অনেক নীচে ।





ছোট ছোট কাকড়া বেলাভুমিতে দিয়েছে শিল্পীর আচড়



সাগর পারের কাকড়া শিশু আর মানব শিশুর আচরনে পার্থক্য আছে বলে মনে হলো না


বালিতে সমুদ্রের ঢেউয়ের ছাপ একেবারে স্পষ্ট

এটা একটা ট্রলারের নোঙর, জোয়ারের সময় ট্রলারটা নোঙর ফেলে বেধেছিল, এমনি আরো একটা নোঙর আছে ট্রলারের সামনের দিকে । এখন ভাটা বলে ারো উপরে শুকনায় দেখা যাচ্ছে ট্রলারটাকে । আবার জোয়ারের সময় ওটা পানির নাগালে আসবে । সাগরে প্রতিদিন এি খেলা চলে দুইবার করে ।

সূর্য গেল পাটে, আমরা গেলাম হোটেলে........
[img|]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



